ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ শ্রমিকদের, তীব্র যানজট

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের গার্মেন্টস শ্রমিকের মৃত্যুর ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।

আজ বন্দর উপজেলার মদনপুরে লারিজ ফ্যাশন কারখানার সামনে এ ঘটনা ঘটে।

শ্রমিকরা জানান, গতকাল রাতে গার্মেন্টসে কাজ করতে আসার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রিনা। এসময় ছুটি চাইলে তাকে ছুটি দেওয়া হয়নি। এর কিছুক্ষণ পরে গার্মেন্টসে মাথা ঘুরে পড়ে যান তিনি। পরে তাকে স্থানীয় ঈশা খাঁ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত নয়টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে সকালে শ্রমিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসেন। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা।

কাঁচপুর থানা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কাজ করছে।

নারায়ণগঞ্জের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিদর্শক (ইন্টিলিজেন্স) সেলিম বাদশা জানান, গতকাল রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গার্মেন্টসের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়ক অবরোধ করে রেখেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» অভিযান চালিয়ে ২৬ লিটার বাংলাদেশি ডিজেল জ্বালানি তেল জব্দ

» ইরানের হত্যাকাণ্ড : নিরাপদে হাসছেন ট্রাম্প

» সংবাদ প্রকাশের আগে সত্যতা যাচাই করতে হবে : তথ্যমন্ত্রী

» মালয়েশিয়া থেকে এলো ৩৪ হাজার টন ডিজেল

» বালু মহাল নিয়ে দ্বন্দ্ব, ম্যানেজারকে গুলি ও কুপিয়ে হত্যা

» স্ত্রী হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

» দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা গুলিবিদ্ধ

» অভিযুক্ত গ্রেফতার ফ্লোরিডায় বাংলাদেশি দোকান কর্মচারিকে পিটিয়ে হত্যা

» ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ আজ

» আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ শ্রমিকদের, তীব্র যানজট

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : নারায়ণগঞ্জের বন্দর উপজেলার মদনপুর ইউনিয়নের গার্মেন্টস শ্রমিকের মৃত্যুর ঘটনায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে রেখেছেন বিক্ষুব্ধ শ্রমিকরা। ফলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কয়েক কিলোমিটার জুড়ে তীব্র যানজট সৃষ্টি হয়।

আজ বন্দর উপজেলার মদনপুরে লারিজ ফ্যাশন কারখানার সামনে এ ঘটনা ঘটে।

শ্রমিকরা জানান, গতকাল রাতে গার্মেন্টসে কাজ করতে আসার পর হঠাৎ অসুস্থ হয়ে পড়েন রিনা। এসময় ছুটি চাইলে তাকে ছুটি দেওয়া হয়নি। এর কিছুক্ষণ পরে গার্মেন্টসে মাথা ঘুরে পড়ে যান তিনি। পরে তাকে স্থানীয় ঈশা খাঁ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত নয়টার দিকে তার মৃত্যু হয়।

এদিকে সকালে শ্রমিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো গার্মেন্টসের শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে রাস্তায় নেমে আসেন। এসময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অবস্থান নিয়ে যান চলাচল বন্ধ করে দেন তারা।

কাঁচপুর থানা হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, বিক্ষুব্ধ শ্রমিকরা সড়ক অবরোধ করে রেখেছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে কাজ করছে।

নারায়ণগঞ্জের ইন্ডাস্ট্রিয়াল পুলিশের পরিদর্শক (ইন্টিলিজেন্স) সেলিম বাদশা জানান, গতকাল রাতে ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় গার্মেন্টসের এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় বিক্ষুব্ধ শ্রমিকেরা সড়ক অবরোধ করে রেখেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com