অনারের নতুন প্লে ১০ এখন পাওয়া যাচ্ছে অবিশ্বাস্য মূল্যে

বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার সম্প্রতি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে প্লে ১০ স্মার্টফোন। দেশের সকল অনুমোদিত অনার ব্র্যান্ডশপগুলোতে নতুন এই ফোন পাওয়া যাচ্ছে। এন্ট্রি লেভেলের এ স্মার্টফোনটি ডিজাইন করা হয়েছে সীমিত বাজেটের ব্যবহারকারীর কথা মাথায় রেখে। ‘অ্যান্ড্রয়েড গো’ অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসটিতে রয়েছে দীর্ঘস্থায়ী ব্যাটারী, যা ব্যবহারকারীকে প্রতিদিনের ব্যবহারে দিবে স্বাচ্ছন্দ্য। এর মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১০,৯৯৯ টাকা।

অনারের নতুন এই ডিভাইসটিতে থাকছে ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। এটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের হালকা (লাইট) সংস্করণ ‘অ্যান্ড্রয়েড গো’ দ্বারা চালিত হয়। ফলে, গেম খেলা থেকে শুরু করে বিভিন্ন রকমের কাজ একইসাথে করা যাবে অনায়েসে। অর্থাৎ, ব্যবহারকারীরা সার্বিকভাবে দারুণ স্থিতিশীল এবং মসৃণ অভিজ্ঞতা উপভোগ করবেন।

ছবি তোলার জন্য ফোনটিতে রয়েছে একটি ১৩ মেগাপিক্সেলের মূল ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটিতে আরও সংযোজন করা হয়েছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং সুবিধা, ফলে সারাদিনের ব্যস্ততায় ফোনের চার্জ নিয়ে ব্যবহারকারীকে আলাদা করে আর ভাবতে হবে না।

উন্মোচন অনুষ্ঠানে, অনার বাংলাদেশের হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন বলেন, “বাংলাদেশের বাজারে প্লে ১০ স্মার্টফোনটি নিয়ে আসতে পারা আমাদের জন্য সত্যিই ভীষণ আনন্দের। আমরা সব সময় চেষ্টা করি সীমিত বাজেটের ব্যবহারকারীরা যেন কম মূল্যে প্রিমিয়াম ফিচারের ফোন পেতে পারেন। আমাদের নতুন এই ফোনের আধুনিক ও সুপরিকল্পিত ফিচারগুলো ব্যবহারকারীকে দিবে উন্নত ও মানসম্মত অভিজ্ঞতা।”

মিডনাইট ব্ল্যাক এবং ওশান সায়ান; এ দু’টি আকর্ষণীয় রঙে ফোনটি এখন বাজারে পাওয়া যাচ্ছে। যারা সীমিত বাজেটে প্রয়োজনীয় ফিচার সহ একটি ভালো মানের স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য প্লে ১০ হতে পারে একটি আদর্শ পছন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

» পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

» প্রথম স্ত্রীকে পিটিয়ে হত্যা, দ্বিতীয় স্ত্রীসহ স্বামী গ্রেপ্তার

» জাবি শিক্ষার্থী রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার

» লাই হত্যাযজ্ঞ ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

» দেশের রাজনীতিতে আ. লীগের উপস্থিতি অনিবার্য ও অপরিহার্য : রনি

» এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী

» রাশেদ যদি দলে ফিরতে চায়, আমরা ওয়েলকাম করব: নুর

» সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি

» কানাডায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র লাইলাতুল কদর পালিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

অনারের নতুন প্লে ১০ এখন পাওয়া যাচ্ছে অবিশ্বাস্য মূল্যে

বৈশ্বিক এআই ডিভাইস ইকোসিস্টেম প্রতিষ্ঠান অনার সম্প্রতি বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে প্লে ১০ স্মার্টফোন। দেশের সকল অনুমোদিত অনার ব্র্যান্ডশপগুলোতে নতুন এই ফোন পাওয়া যাচ্ছে। এন্ট্রি লেভেলের এ স্মার্টফোনটি ডিজাইন করা হয়েছে সীমিত বাজেটের ব্যবহারকারীর কথা মাথায় রেখে। ‘অ্যান্ড্রয়েড গো’ অপারেটিং সিস্টেম চালিত ডিভাইসটিতে রয়েছে দীর্ঘস্থায়ী ব্যাটারী, যা ব্যবহারকারীকে প্রতিদিনের ব্যবহারে দিবে স্বাচ্ছন্দ্য। এর মূল্য নির্ধারণ করা হয়েছে মাত্র ১০,৯৯৯ টাকা।

অনারের নতুন এই ডিভাইসটিতে থাকছে ৪ জিবি র‍্যাম ও ১২৮ জিবি ইন্টারনাল স্টোরেজ। এটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের হালকা (লাইট) সংস্করণ ‘অ্যান্ড্রয়েড গো’ দ্বারা চালিত হয়। ফলে, গেম খেলা থেকে শুরু করে বিভিন্ন রকমের কাজ একইসাথে করা যাবে অনায়েসে। অর্থাৎ, ব্যবহারকারীরা সার্বিকভাবে দারুণ স্থিতিশীল এবং মসৃণ অভিজ্ঞতা উপভোগ করবেন।

ছবি তোলার জন্য ফোনটিতে রয়েছে একটি ১৩ মেগাপিক্সেলের মূল ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ফোনটিতে আরও সংযোজন করা হয়েছে ৫,০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি এবং ১০ ওয়াটের চার্জিং সুবিধা, ফলে সারাদিনের ব্যস্ততায় ফোনের চার্জ নিয়ে ব্যবহারকারীকে আলাদা করে আর ভাবতে হবে না।

উন্মোচন অনুষ্ঠানে, অনার বাংলাদেশের হেড অব বিজনেস আব্দুল্লাহ আল মামুন বলেন, “বাংলাদেশের বাজারে প্লে ১০ স্মার্টফোনটি নিয়ে আসতে পারা আমাদের জন্য সত্যিই ভীষণ আনন্দের। আমরা সব সময় চেষ্টা করি সীমিত বাজেটের ব্যবহারকারীরা যেন কম মূল্যে প্রিমিয়াম ফিচারের ফোন পেতে পারেন। আমাদের নতুন এই ফোনের আধুনিক ও সুপরিকল্পিত ফিচারগুলো ব্যবহারকারীকে দিবে উন্নত ও মানসম্মত অভিজ্ঞতা।”

মিডনাইট ব্ল্যাক এবং ওশান সায়ান; এ দু’টি আকর্ষণীয় রঙে ফোনটি এখন বাজারে পাওয়া যাচ্ছে। যারা সীমিত বাজেটে প্রয়োজনীয় ফিচার সহ একটি ভালো মানের স্মার্টফোন খুঁজছেন, তাদের জন্য প্লে ১০ হতে পারে একটি আদর্শ পছন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com