ইউনূসের সরকারের অধীনে কোনো ভালো নির্বাচন দেখি না: জিল্লুর রহমান

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, প্রফেসর মুহাম্মদ ইউনূসের সরকারের অধীনে কোনো ভালো নির্বাচন দেখি না। সরকারকে আমি নিরপেক্ষ মনে করি না। সরকারের একটা ভালো নির্বাচন করার সক্ষমতা আছে বলে মনে হয় না। সরকারের সঙ্গে প্রশাসনের সম্পর্ক খুব একটা নিবিড় না।

সশস্ত্র বাহিনীর সঙ্গে সম্পর্কের একটা টানাপোড়েন। মুখে তারা যায় বলুন না কেন আমরা দেখি সরকার পুলিশকে তেমন কোনো গুরুত্ব দেয় না।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

জিল্লুর রহমান বলেন, নির্বাচন যদি হয় সেটা আদতেই কোনো নির্বাচন হবে? নির্বাচন বলতে যা বোঝায় যেটা প্রতিদ্বন্দীতাপূর্ণ, প্রতিযোগিতাপূর্ণ, অবাধ-সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ, দেশে-বিদেশে গ্রহণযোগ্য, আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন হবে কিনা? বাংলাদেশের অর্থ অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক এবং কূটনৈতিক অগ্রগতির জন্য, মুক্তির জন্যে দ্রুত বাংলাদেশে একটা নির্বাচন দরকার।

আমি যখন বলি যে, আমি নির্বাচন দেখি না তার মানে এই না যে আমি নির্বাচন চাই না। আমি নির্বাচনের কথা বহুদিন ধরে বলছি যত দ্রুত নির্বাচন হয় দেশের জন্য তত মঙ্গল।
জিল্লুর বলেন, প্রফেসর ইউনূস এখন বলছেন নির্বাচনটা একটা বড় চ্যালেঞ্জ। যেকোনো সময় বড় আঘাত আসতে পারে।

যে সরকারের লোকজন কয়েকদিন আগেও বলেছে এই নির্বাচন পৃথিবীর কোনো শক্তি পিছিয়ে দিতে পারবে না। সেই সরকারের প্রধান এখন বলছেন যেকোনো সময় বড় আঘাত আসতে পারে। তার মানে কি? মানুষের মধ্যেও একটা ভয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। মানুষকেও আতঙ্কগ্রস্ত করা হচ্ছে। এই কথার মধ্যে দিয়ে প্রমাণিত হচ্ছে সরকারও নিশ্চিত নয় তারা ঠিকঠাক মত নির্বাচন করতে পারবে কিনা।

জিল্লুর আরো বলেন, প্রফেসর ইউনূস যখন ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কথা বলেন তার কয়েকদিন আগেই তিনি বলেছিলেন, এখন তো নির্বাচন হলে ব্যালট বাক্স ছিনতাই হবে। পুলিশ এখনো তৈরি হয়নি। এখন কি পুলিশ তৈরি হয়েছে? নির্বাচন কমিশন যতই পুলিশের সঙ্গে আলোচনা করুক না কেন, কোনো কিছু কি ঠিকঠাক হয়েছে? আমি তো দেখি না।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বিএনপির নিরঙ্কুশ বিজয়ে জামালপুরে দোয়া মাহফিল

» নাটোর-৪ আসনে বিজয়ী ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুল আজিজ 

» বাগেরহাটে ৪ আসনের তিনটি আসনে জামায়াত, একটিতে বিএনপি জয়ী

» ইসলামপুরে ধানের শীষের প্রার্থী সুলতান মাহমুদ বাবু নির্বাচিত

» ২৪ বছরের প্রেম, তবুও মুগ্ধতা কাটেনি রিতেশ-জেনেলিয়ার

» শাকসবজি-মাছ-মাংসের দাম চড়া

» জাতীয় পার্টিকে জনগণ প্রত্যাখ্যান করেছে: আখতার হোসেন

» জামানত হারালেন মাহমুদুর রহমান মান্না

» ৩০০ আসনের একটিও পায়নি জাতীয় পার্টি

» নির্বাচনে মেঘনা আলম ও আম জনতার তারেকের জামানত বাজেয়াপ্ত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইউনূসের সরকারের অধীনে কোনো ভালো নির্বাচন দেখি না: জিল্লুর রহমান

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  রাজনৈতিক বিশ্লেষক ও উপস্থাপক জিল্লুর রহমান বলেছেন, প্রফেসর মুহাম্মদ ইউনূসের সরকারের অধীনে কোনো ভালো নির্বাচন দেখি না। সরকারকে আমি নিরপেক্ষ মনে করি না। সরকারের একটা ভালো নির্বাচন করার সক্ষমতা আছে বলে মনে হয় না। সরকারের সঙ্গে প্রশাসনের সম্পর্ক খুব একটা নিবিড় না।

সশস্ত্র বাহিনীর সঙ্গে সম্পর্কের একটা টানাপোড়েন। মুখে তারা যায় বলুন না কেন আমরা দেখি সরকার পুলিশকে তেমন কোনো গুরুত্ব দেয় না।

সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলের এক ভিডিওতে তিনি এসব কথা বলেন।

জিল্লুর রহমান বলেন, নির্বাচন যদি হয় সেটা আদতেই কোনো নির্বাচন হবে? নির্বাচন বলতে যা বোঝায় যেটা প্রতিদ্বন্দীতাপূর্ণ, প্রতিযোগিতাপূর্ণ, অবাধ-সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক, অন্তর্ভুক্তিমূলক, শান্তিপূর্ণ, দেশে-বিদেশে গ্রহণযোগ্য, আন্তর্জাতিক মানসম্পন্ন নির্বাচন হবে কিনা? বাংলাদেশের অর্থ অর্থনৈতিক, রাজনৈতিক, সামাজিক এবং কূটনৈতিক অগ্রগতির জন্য, মুক্তির জন্যে দ্রুত বাংলাদেশে একটা নির্বাচন দরকার।

আমি যখন বলি যে, আমি নির্বাচন দেখি না তার মানে এই না যে আমি নির্বাচন চাই না। আমি নির্বাচনের কথা বহুদিন ধরে বলছি যত দ্রুত নির্বাচন হয় দেশের জন্য তত মঙ্গল।
জিল্লুর বলেন, প্রফেসর ইউনূস এখন বলছেন নির্বাচনটা একটা বড় চ্যালেঞ্জ। যেকোনো সময় বড় আঘাত আসতে পারে।

যে সরকারের লোকজন কয়েকদিন আগেও বলেছে এই নির্বাচন পৃথিবীর কোনো শক্তি পিছিয়ে দিতে পারবে না। সেই সরকারের প্রধান এখন বলছেন যেকোনো সময় বড় আঘাত আসতে পারে। তার মানে কি? মানুষের মধ্যেও একটা ভয় ঢুকিয়ে দেওয়া হচ্ছে। মানুষকেও আতঙ্কগ্রস্ত করা হচ্ছে। এই কথার মধ্যে দিয়ে প্রমাণিত হচ্ছে সরকারও নিশ্চিত নয় তারা ঠিকঠাক মত নির্বাচন করতে পারবে কিনা।

জিল্লুর আরো বলেন, প্রফেসর ইউনূস যখন ফেব্রুয়ারি মাসে নির্বাচনের কথা বলেন তার কয়েকদিন আগেই তিনি বলেছিলেন, এখন তো নির্বাচন হলে ব্যালট বাক্স ছিনতাই হবে। পুলিশ এখনো তৈরি হয়নি। এখন কি পুলিশ তৈরি হয়েছে? নির্বাচন কমিশন যতই পুলিশের সঙ্গে আলোচনা করুক না কেন, কোনো কিছু কি ঠিকঠাক হয়েছে? আমি তো দেখি না।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com