আমরা চাই গণতন্ত্রের স্বার্থে সুষ্ঠু নির্বাচন এই সরকারের মাধ্যমেই হোক : গয়েশ্বর

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমরা আমাদের বক্তব্যগুলোই জনসম্মুখে প্রকাশ করছি। এখন পরবর্তী পর্যায়ে কী পদক্ষেপ হবে, তার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আমাদের মূল যে কথা, সেটা হলো একটিই- আমরা প্রায় ১৬ বছর একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করছি। আমরা সেই সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনটা আগস্টের ছাত্র-জনতার যে আন্দোলনের ফসল, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার… তো আমরা সবাই তাদের উপর আস্থা-বিশ্বাস রাখি, তারা যেন একটি সুষ্ঠু, অবাধ নির্বাচন জাতির সামনে উপহার দিতে পারে।

তিনি বলেন, ইতোমধ্যে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস দেশে-বিদেশে এবং এমনকি দুইদিন আগেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন যে, যথাসময়ে নির্বাচন হবে। এই যথাসময়ে নির্বাচনের আগে যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা চলছে, আমি আশা করব যে সরকার এগুলো অমীমাংসা করবে।

রবিবার বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরেক প্রশ্নের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা যেহেতু একটা সুষ্ঠু, অবাধ নির্বাচন চাই, তাই হয়তো যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে, আমরা সেভাবে প্রতিবাদ করছি না। কারণ আমরা যদি প্রতিবাদ করি বা আমরা যদি মাঠে নামি, তাতে সরকার টিকে থাকবে কি না সন্দেহ। আর সরকার যদি টিকে না থাকে তো বাংলাদেশের নির্বাচন অনিশ্চিত হবে আর অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা আসতে পারে। তাই অত্যন্ত ধৈর্যের সাথে, গণতন্ত্রের স্বার্থে এবং দেশে শান্তিপূর্ণ অবস্থা যাতে বিরাজমান থাকে এবং একটি সুষ্ঠু নির্বাচন আমরা চাই এই সরকারের মাধ্যমেই সম্পন্ন হোক।

তিনি বলেন, জনগণ যদি ভোটকেন্দ্রে সঠিকভাবে উপস্থিত হয়, সেখানে কোনো ধরনের নির্বাচন ভণ্ডুল করার সুযোগ থাকে না। কারণ জনগণ এটা রুখে দাঁড়াবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নরসিংদীতে মিল্কভিটা বিক্রয় কেন্দ্রের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে তরল দুগ্ধ সামগ্রী বিতরণ

» সরকার খাল খননের মতো সব প্রতিশ্রুতি পূরণ করবে : হুইপ দুলু

» মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৩৯টি দেশে তেলের দাম বেড়েছে, কিন্তু বাংলাদেশে বাড়েনি- ইসলামপুরে খাল খনন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী

» ইসলামপুরে নির্মাণাধীন থানা ভবনের ছাদ ধ্বসে আহত ৭

» প্রাইম ব্যাংকের  এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন এম. নাজিম এ. চৌধুরী

» নগদ ইসলামিকের তিন ব্যবহারকারী জিতেছেন উমরাহ প্যাকেজ

» সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি

» ১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল নিজ পছন্দের ঈদ জামা

» ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক

» এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আমরা চাই গণতন্ত্রের স্বার্থে সুষ্ঠু নির্বাচন এই সরকারের মাধ্যমেই হোক : গয়েশ্বর

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, আমরা আমাদের বক্তব্যগুলোই জনসম্মুখে প্রকাশ করছি। এখন পরবর্তী পর্যায়ে কী পদক্ষেপ হবে, তার জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আমাদের মূল যে কথা, সেটা হলো একটিই- আমরা প্রায় ১৬ বছর একটা সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনের দাবিতে আন্দোলন করছি। আমরা সেই সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ নির্বাচনটা আগস্টের ছাত্র-জনতার যে আন্দোলনের ফসল, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার… তো আমরা সবাই তাদের উপর আস্থা-বিশ্বাস রাখি, তারা যেন একটি সুষ্ঠু, অবাধ নির্বাচন জাতির সামনে উপহার দিতে পারে।

তিনি বলেন, ইতোমধ্যে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনূস দেশে-বিদেশে এবং এমনকি দুইদিন আগেও তিনি দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন যে, যথাসময়ে নির্বাচন হবে। এই যথাসময়ে নির্বাচনের আগে যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা চলছে, আমি আশা করব যে সরকার এগুলো অমীমাংসা করবে।

রবিবার বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

আরেক প্রশ্নের জবাবে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, আমরা যেহেতু একটা সুষ্ঠু, অবাধ নির্বাচন চাই, তাই হয়তো যেভাবে প্রতিবাদ করার কথা আমাদের পক্ষ থেকে, আমরা সেভাবে প্রতিবাদ করছি না। কারণ আমরা যদি প্রতিবাদ করি বা আমরা যদি মাঠে নামি, তাতে সরকার টিকে থাকবে কি না সন্দেহ। আর সরকার যদি টিকে না থাকে তো বাংলাদেশের নির্বাচন অনিশ্চিত হবে আর অনেক অনাকাঙ্ক্ষিত ঘটনা আসতে পারে। তাই অত্যন্ত ধৈর্যের সাথে, গণতন্ত্রের স্বার্থে এবং দেশে শান্তিপূর্ণ অবস্থা যাতে বিরাজমান থাকে এবং একটি সুষ্ঠু নির্বাচন আমরা চাই এই সরকারের মাধ্যমেই সম্পন্ন হোক।

তিনি বলেন, জনগণ যদি ভোটকেন্দ্রে সঠিকভাবে উপস্থিত হয়, সেখানে কোনো ধরনের নির্বাচন ভণ্ডুল করার সুযোগ থাকে না। কারণ জনগণ এটা রুখে দাঁড়াবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com