জামায়াতে ইসলামীর ভোটের বাজারে সস্তা বিজ্ঞাপন এবং নারীর কর্মজীবনকে সীমাবদ্ধ করার অপচেষ্টা!

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

একই সঙ্গে অভিযোগ করে বলেছেন, আমাদের বদনাম দেওয়া হয় যে, জামায়াত ক্ষমতায় গেলে নাকি নারীদের ঘরে তালা দিয়ে রাখবে। কিন্তু এতো তালা কেনার টাকা কোথায়?

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে দেওয়া এক নাগরিক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। স্থানীয় সময় রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় কোয়ালিশন অব বাংলাদেশী আমেরিকানদের উদ্যোগে এই নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়।

এ সময় জামায়াতে আমির বলেন, বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান রায় দেখতে চায় বাংলাদেশের মানুষ।

ভাষণে তিনি বলেন, পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক তাদেরকে সেই রায়গুলোর ন‍্যায়ভিত্তিক সমাপ্তি টানতে হবে।

এর পাশাপাশি ক্ষমতায় গেলে দেশে বিনিয়োগের সুযোগ বৃদ্ধি করা হবে বলে জানান জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান এ সময় কর্মজীবী নারীদের প্রসঙ্গে বলেন, মায়েরা সন্তান জন্ম দিচ্ছেন আবার সেই সন্তানকে দুধ পান করিয়ে লালন-পালন করছেন। একই সঙ্গে তিনি একজন পেশাজীবীর দায়িত্বও পালন করছেন।

নারী ও পুরুষের উভয়ের ৮ কর্মঘণ্টা নারীদের প্রতি অবিচার উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় গেলে মায়েদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে।

ঠিক কত ঘণ্টা কমানো হবে- সেটি উল্লেখ না করলেন ৮ ঘণ্টা থেকে কমিয়ে পাঁচ ঘণ্টা করা যায় কিনা- সে বিষয়ে আলোকপাত করেন জামায়াত আমির।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নরসিংদীতে মিল্কভিটা বিক্রয় কেন্দ্রের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে তরল দুগ্ধ সামগ্রী বিতরণ

» সরকার খাল খননের মতো সব প্রতিশ্রুতি পূরণ করবে : হুইপ দুলু

» মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৩৯টি দেশে তেলের দাম বেড়েছে, কিন্তু বাংলাদেশে বাড়েনি- ইসলামপুরে খাল খনন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী

» ইসলামপুরে নির্মাণাধীন থানা ভবনের ছাদ ধ্বসে আহত ৭

» প্রাইম ব্যাংকের  এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন এম. নাজিম এ. চৌধুরী

» নগদ ইসলামিকের তিন ব্যবহারকারী জিতেছেন উমরাহ প্যাকেজ

» সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি

» ১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল নিজ পছন্দের ঈদ জামা

» ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক

» এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জামায়াতে ইসলামীর ভোটের বাজারে সস্তা বিজ্ঞাপন এবং নারীর কর্মজীবনকে সীমাবদ্ধ করার অপচেষ্টা!

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  ক্ষমতায় গেলে নারীদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

একই সঙ্গে অভিযোগ করে বলেছেন, আমাদের বদনাম দেওয়া হয় যে, জামায়াত ক্ষমতায় গেলে নাকি নারীদের ঘরে তালা দিয়ে রাখবে। কিন্তু এতো তালা কেনার টাকা কোথায়?

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে জামায়াতের আমির ডা. শফিকুর রহমানকে দেওয়া এক নাগরিক সংবর্ধনায় তিনি এসব কথা বলেন। স্থানীয় সময় রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যায় কোয়ালিশন অব বাংলাদেশী আমেরিকানদের উদ্যোগে এই নাগরিক সংবর্ধনার আয়োজন করা হয়।

এ সময় জামায়াতে আমির বলেন, বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই জুলাই হত্যাকাণ্ডের দৃশ্যমান রায় দেখতে চায় বাংলাদেশের মানুষ।

ভাষণে তিনি বলেন, পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক তাদেরকে সেই রায়গুলোর ন‍্যায়ভিত্তিক সমাপ্তি টানতে হবে।

এর পাশাপাশি ক্ষমতায় গেলে দেশে বিনিয়োগের সুযোগ বৃদ্ধি করা হবে বলে জানান জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান এ সময় কর্মজীবী নারীদের প্রসঙ্গে বলেন, মায়েরা সন্তান জন্ম দিচ্ছেন আবার সেই সন্তানকে দুধ পান করিয়ে লালন-পালন করছেন। একই সঙ্গে তিনি একজন পেশাজীবীর দায়িত্বও পালন করছেন।

নারী ও পুরুষের উভয়ের ৮ কর্মঘণ্টা নারীদের প্রতি অবিচার উল্লেখ করে তিনি বলেন, ক্ষমতায় গেলে মায়েদের কর্মঘণ্টা কমিয়ে দেওয়া হবে।

ঠিক কত ঘণ্টা কমানো হবে- সেটি উল্লেখ না করলেন ৮ ঘণ্টা থেকে কমিয়ে পাঁচ ঘণ্টা করা যায় কিনা- সে বিষয়ে আলোকপাত করেন জামায়াত আমির।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com