নির্বাচন ছাড়া সংস্কার বাস্তবায়ন হবে না : জোনায়েদ সাকি

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  নির্বাচন ছাড়া সংস্কার বাস্তবায়িত হবে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

তিনি বলেছেন, নির্বাচন ছাড়া সংস্কার বাস্তবায়িত হবে না। বিপ্লব করলেও শেষ পর্যন্ত পার্লামেন্ট লাগে; একটা সংসদ, একটা সংবিধান কিংবা যেকোনো কিছুকে বৈধতা দিতে। একটা জনপ্রতিনিধির মধ্য দিয়ে বৈধতা দেওয়া হয়। কাজেই আগামী সংসদের নির্বাচন ছাড়া আমরা এই পুরো সংস্কার প্রক্রিয়াকে সম্পন্ন করতে পারব না। আমরা আইনি বাধ্যবাধকতার বিষয়ে একমত হয়েছি।

রবিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, যে সনদ (জুলাই জাতীয় সনদ) তৈরি হয়েছে তার ওপর ভিত্তি করে মৌলিক সংস্কারের ক্ষমতা আমরা গণভোটের মাধ্যমে আগামী সংসদের কাছে অর্পণের ব্যাপারে একমত হয়েছি। এই কাজ যদি আমরা সম্পন্ন করতে পারি, তাহলে বাংলাদেশে সত্যি সত্যি নতুন যাত্রা তৈরি করতে পারব। নির্বাচনকে কোনোভাবে প্রলম্বিত কিংবা বাধাগ্রস্ত করলে সেটি আমাদের কারো জন্য মঙ্গল বয়ে আনবে না।

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা ছাত্র সমাজ গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের ছাত্রসমাজ কিন্তু এটা গ্রহণ করেছে বলেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের আওয়াজটা উঠেছিল। এটা এমন নয় যে, কোনো একজন বললেন আর সেটি সবার মধ্যে ছড়িয়ে পড়ল। এটা দীর্ঘদিন ধরে সমাজের ভেতরে, রাজনৈতিক সংগ্রামের ভেতরে তৈরি হয়েছে বলেই ছাত্র সমাজ এটাকে আলিঙ্গন করেছে, উদযাপন করে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, বাংলাদেশের বিষয়ে আমাদের একমত থাকা দরকার। বাংলাদেশের বিষয়ে আমরা একমত থাকতে চাই। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় স্বার্থ হচ্ছে বিচার সংস্কার এবং নির্বাচন। বিচার দরকার কেন, ন্যায়বিচার ছাড়া কোনো রাষ্ট্র তার জায়গায় দাঁড়াতে পারে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ‘আনসার-ভিডিপি দক্ষ খেলোয়াড় গড়ে তুলে দেশের জন্য গৌরব বয়ে আনছে’

» স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স স্থগিত: স্বাস্থ্যমন্ত্রী

» সিআইডি ও হাইওয়ে পুলিশ পেল নতুন প্রধান

» সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

» ব্র্যাকের উদ্যোগে হাতীবান্ধায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ 

» জামালপুরে পাওয়ার টিলার বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

» টানা তৃতীয়বারের মতো ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন করলো মেটলাইফ বাংলাদেশ

» জনপরিসর নিয়ে শিল্প ও স্থাপত্য প্রদর্শনী’র উদ্বোধন করল ব্রিটিশ কাউন্সিল

» ডিবিএইচ-এর শরীয়াহ সুপারভাইজরী কমিটির ১০ম সভা অনুষ্ঠিত

» জামালপুরে পুকুরে ভাসছিল সন্তান পাড়েই বসে ছিলেন মা!

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নির্বাচন ছাড়া সংস্কার বাস্তবায়ন হবে না : জোনায়েদ সাকি

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  নির্বাচন ছাড়া সংস্কার বাস্তবায়িত হবে না বলে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি।

তিনি বলেছেন, নির্বাচন ছাড়া সংস্কার বাস্তবায়িত হবে না। বিপ্লব করলেও শেষ পর্যন্ত পার্লামেন্ট লাগে; একটা সংসদ, একটা সংবিধান কিংবা যেকোনো কিছুকে বৈধতা দিতে। একটা জনপ্রতিনিধির মধ্য দিয়ে বৈধতা দেওয়া হয়। কাজেই আগামী সংসদের নির্বাচন ছাড়া আমরা এই পুরো সংস্কার প্রক্রিয়াকে সম্পন্ন করতে পারব না। আমরা আইনি বাধ্যবাধকতার বিষয়ে একমত হয়েছি।

রবিবার দুপুরে রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট মিলনায়তনে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জোনায়েদ সাকি বলেন, যে সনদ (জুলাই জাতীয় সনদ) তৈরি হয়েছে তার ওপর ভিত্তি করে মৌলিক সংস্কারের ক্ষমতা আমরা গণভোটের মাধ্যমে আগামী সংসদের কাছে অর্পণের ব্যাপারে একমত হয়েছি। এই কাজ যদি আমরা সম্পন্ন করতে পারি, তাহলে বাংলাদেশে সত্যি সত্যি নতুন যাত্রা তৈরি করতে পারব। নির্বাচনকে কোনোভাবে প্রলম্বিত কিংবা বাধাগ্রস্ত করলে সেটি আমাদের কারো জন্য মঙ্গল বয়ে আনবে না।

রাষ্ট্র সংস্কারের ৩১ দফা ছাত্র সমাজ গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, আমাদের ছাত্রসমাজ কিন্তু এটা গ্রহণ করেছে বলেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের আওয়াজটা উঠেছিল। এটা এমন নয় যে, কোনো একজন বললেন আর সেটি সবার মধ্যে ছড়িয়ে পড়ল। এটা দীর্ঘদিন ধরে সমাজের ভেতরে, রাজনৈতিক সংগ্রামের ভেতরে তৈরি হয়েছে বলেই ছাত্র সমাজ এটাকে আলিঙ্গন করেছে, উদযাপন করে।

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী বলেন, বাংলাদেশের বিষয়ে আমাদের একমত থাকা দরকার। বাংলাদেশের বিষয়ে আমরা একমত থাকতে চাই। এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় স্বার্থ হচ্ছে বিচার সংস্কার এবং নির্বাচন। বিচার দরকার কেন, ন্যায়বিচার ছাড়া কোনো রাষ্ট্র তার জায়গায় দাঁড়াতে পারে না।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com