সভ্যতার মিছিলে মেয়েরা নেতৃত্ব দেবে: জামায়াত আমির

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  অহিংস মানবিক জাতি গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘সভ্যতার মিছিলে মেয়েরা নেতৃত্ব দেবে। সম্মান ও নিরাপত্তা দুটোই নিশ্চিত করা হবে মেয়েদের।

বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে থাকা জামায়াত আমির স্থানীয় সময় শুক্রবার নিউইয়র্কের বাফেলোতে ‘বাংলাদেশ আমেরিকান কমিউনিটি, বাফেলো’ আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এসময় জামায়াত আমির বলেন, ‘যদি আল্লাহ তায়ালা আমাদের দেশ পরিচালনার দায়িত্ব দেন সেবক হিসেবে, এই দাবি (সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব) বাস্তবায়ন করা হবে ইনশাল্লাহ। প্রবাসে বাংলাদেশের কতজন মানুষ বসবাস করে, কতজন নরনারী, শিশু, আবালবৃদ্ধবনিতা—টোটাল পপুলেশনের সঙ্গে আমরা মিলিয়ে দেখব কত পার্সেন্ট। যত পার্সেন্ট মানুষ বিদেশের মাটিতে বসবাস করে আমরা সংসদে তত পার্সেন্ট প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করব।

সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে জামায়াত আমিরের সফরসঙ্গী ও ঢাকা-১৭ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান বলেন, ‘প্রবাসীরা বরাবরই দেশে বৈষম্যের শিকার হয়ে আসছেন। সবাই তাদের ব্যবহার করলেও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। জামায়াত সরকার গঠন করলে প্রবাসীদের অধিকার রক্ষাকে প্রধান দায়িত্ব হিসেবে বিবেচনা করবে।

খালিদুজ্জামান প্রবাসী বাঙালিদের ভোটার হওয়ার জন্য বিদেশের মাটিতে বাংলাদেশ মিশন ও দূতাবাসগুলোতে যোগাযোগের তাগিদ দেন।

অধ্যাপক নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামী যুক্তরাষ্ট্রের মুখপাত্র অধ্যাপক নাকীবুর রহমান, অধ্যাপক ইকবাল হোসাইন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফুলে ভরে উঠল ঢামেকের সামনের ফুটপাত, সহযোগিতা চাইলেন ডিএসসিসি প্রশাসক

» ভূমি অফিসে দালালচক্র ঠেকাতে ১১ দফা পদক্ষেপ

» মানবতাবিরোধী অপরাধ ফের পিছিয়েছে নানক-তাপসসহ ২৮ জনের অভিযোগ গঠন শুনানি

» প্রাইভেট কোম্পানি ফ্লাইট অপারেট করতে চাইলে সরকার অবকাঠামো তৈরি করে দেবে: প্রধানমন্ত্রী

» সালিশের জের ধরে চাচাতো ভাইকে ছুরিকাঘাতে হত্যা

» লেবাননে হামলা বন্ধে যুক্তরাজ্য-জাপানসহ ১০ দেশের আহ্বান

» প্রাথমিক বৃত্তি পরীক্ষার নীতিমালায় পরিবর্তন আনার কথা ভাবছে সরকার: ববি হাজ্জাজ

» দেশের বাজারে বাড়ানো সোনার দাম

» ভারতীয় মদ, বিপুল পরিমাণ গ্যাস সিলিন্ডার ও ট্রাকসহ এক ব্যক্তি আটক

» গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বাবা-ছেলে আহত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সভ্যতার মিছিলে মেয়েরা নেতৃত্ব দেবে: জামায়াত আমির

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  অহিংস মানবিক জাতি গড়ে তোলার আশাবাদ ব্যক্ত করে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘সভ্যতার মিছিলে মেয়েরা নেতৃত্ব দেবে। সম্মান ও নিরাপত্তা দুটোই নিশ্চিত করা হবে মেয়েদের।

বর্তমানে যুক্তরাষ্ট্র সফরে থাকা জামায়াত আমির স্থানীয় সময় শুক্রবার নিউইয়র্কের বাফেলোতে ‘বাংলাদেশ আমেরিকান কমিউনিটি, বাফেলো’ আয়োজিত এক নাগরিক সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

এসময় জামায়াত আমির বলেন, ‘যদি আল্লাহ তায়ালা আমাদের দেশ পরিচালনার দায়িত্ব দেন সেবক হিসেবে, এই দাবি (সংসদে প্রবাসীদের প্রতিনিধিত্ব) বাস্তবায়ন করা হবে ইনশাল্লাহ। প্রবাসে বাংলাদেশের কতজন মানুষ বসবাস করে, কতজন নরনারী, শিশু, আবালবৃদ্ধবনিতা—টোটাল পপুলেশনের সঙ্গে আমরা মিলিয়ে দেখব কত পার্সেন্ট। যত পার্সেন্ট মানুষ বিদেশের মাটিতে বসবাস করে আমরা সংসদে তত পার্সেন্ট প্রবাসীদের প্রতিনিধিত্ব নিশ্চিত করব।

সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে জামায়াত আমিরের সফরসঙ্গী ও ঢাকা-১৭ আসনে জামায়াত মনোনীত প্রার্থী ডা. এসএম খালিদুজ্জামান বলেন, ‘প্রবাসীরা বরাবরই দেশে বৈষম্যের শিকার হয়ে আসছেন। সবাই তাদের ব্যবহার করলেও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। জামায়াত সরকার গঠন করলে প্রবাসীদের অধিকার রক্ষাকে প্রধান দায়িত্ব হিসেবে বিবেচনা করবে।

খালিদুজ্জামান প্রবাসী বাঙালিদের ভোটার হওয়ার জন্য বিদেশের মাটিতে বাংলাদেশ মিশন ও দূতাবাসগুলোতে যোগাযোগের তাগিদ দেন।

অধ্যাপক নুরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতে ইসলামী যুক্তরাষ্ট্রের মুখপাত্র অধ্যাপক নাকীবুর রহমান, অধ্যাপক ইকবাল হোসাইন প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com