দেশের উন্নতি চাইলে দুর্নীতিকে না বলুন : মাসুদ সাঈদী

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :  পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দেখা গেছে, যে-ই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, কোনো না কোনোভাবে তারা দুর্নীতি, লুটপাট ও স্বজনপ্রীতির মাধ্যমে এই দেশের ক্ষতি করেছে। এই দুর্নীতিই আজ আমাদের উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা। দেশের উন্নতি চাইলে দুর্নীতিকে না বলুন।

 

তিনি বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার ১৫ বছরের অবৈধ শাসনামলে প্রায় ২৩ হাজার ৪০০ কোটি ডলার বা ২৮ লাখ ৫৪ হাজার ৮০০ কোটি টাকা বাংলাদেশ থেকে লুট হয়েছে। এর মধ্যে শুধু পিরোজপুর থেকেই আওয়ামী এক এমপি লুট করেছে এক হাজার সাতশো কোটি টাকা।

 

শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর সদর উপজেলা শাখার উদ্যোগে ৭নং শংকরপাশা ইউনিয়নের চিথলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ময়দানে আয়োজিত স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম ওলামা, গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

 

মাসুদ সাঈদী আরও বলেন, কিন্তু এখন সময় বদলেছে। ৫ই আগস্টের পর বাংলাদেশের জনগণ নতুন একটি অধ্যায়ে প্রবেশ করেছে — নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে। এই নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী, কোনো দুর্নীতিবাজের ঠাঁই হবে না। যেই-ই হোক না কেন, যদি দুর্নীতির সঙ্গে জড়িত থাকে, জনগণ তাকে প্রত্যাখ্যান করবে।

 

মাসুদ সাঈদী বলেন, “আমরা চাই একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র, যেখানে নেতৃত্ব আসবে সততা ও জনগণের আস্থার ভিত্তিতে। দেশের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে সৎ ও দেশপ্রেমিক মানুষের হাতে— যারা দেশকে ভালোবাসে এবং জনগণের অধিকারকে শ্রদ্ধা করে।

 

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার নায়েবে আমির মাওলানা আব্দুর রব, পিরোজপুর জেলা সেক্রেটারি জহিরুল হক। সমাবেশে আরো বক্তব্য রাখেন পিরোজপুর জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পিরোজপুর জেলা শাখার সভাপতি ইমরান হোসেন, পিরোজপুর সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান, সদর উপজেলা সেক্রেটারি মো. আরিফ বিল্লাহ, সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আল-আমিন ফকির, শিকদার মল্লিক ইউনিয়ন আমির মাওলানা আব্দুর রব। এছাড়াও জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের পিরোজপুর জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» ১২ ডিসেম্বর সুনামগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

» আমরা বিশ্বাস করি, বিপদে মানুষের পাশে থাকতে হবে: ডা. জুবাইদা রহমান

» থাইল্যান্ডে ভিসা সহজ করার অনুরোধ পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

» প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে পাঁচ বিষয়ে আলোচনা করবে এনসিপি

» একজন শিক্ষিত চোরের চেয়ে মূর্খ চোর ভালো: জামায়াত এমপি খালেক

» ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে অগ্নিসংযোগের প্রতিবাদে ঢাবিতে মশাল মিছিল

» জনগণ আ.লীগকে এক হাজার বছরেও রাজনীতির সুযোগ দেবে না: বিএনপি নেতা খোকন

» পদত্যাগের গুজবে ফজলুর রহমান, ‘ভুয়া সংবাদ থেকে সাবধান’

» সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার

» সংবিধান সংশোধন কমিটি ভেঙে সংস্কার পরিষদের শপথ নিলেই জাতীয় ঐক্য সম্ভব: নাহিদ ইসলাম

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দেশের উন্নতি চাইলে দুর্নীতিকে না বলুন : মাসুদ সাঈদী

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :  পিরোজপুর-১ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত এমপি পদপ্রার্থী ও জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান মাসুদ সাঈদী বলেছেন, বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে দেখা গেছে, যে-ই রাষ্ট্রীয় ক্ষমতায় এসেছে, কোনো না কোনোভাবে তারা দুর্নীতি, লুটপাট ও স্বজনপ্রীতির মাধ্যমে এই দেশের ক্ষতি করেছে। এই দুর্নীতিই আজ আমাদের উন্নয়নের পথে সবচেয়ে বড় বাধা। দেশের উন্নতি চাইলে দুর্নীতিকে না বলুন।

 

তিনি বলেন, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী স্বৈরাচার শেখ হাসিনার ১৫ বছরের অবৈধ শাসনামলে প্রায় ২৩ হাজার ৪০০ কোটি ডলার বা ২৮ লাখ ৫৪ হাজার ৮০০ কোটি টাকা বাংলাদেশ থেকে লুট হয়েছে। এর মধ্যে শুধু পিরোজপুর থেকেই আওয়ামী এক এমপি লুট করেছে এক হাজার সাতশো কোটি টাকা।

 

শনিবার বাংলাদেশ জামায়াতে ইসলামী পিরোজপুর সদর উপজেলা শাখার উদ্যোগে ৭নং শংকরপাশা ইউনিয়নের চিথলিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ময়দানে আয়োজিত স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, আলেম ওলামা, গণ্যমান্য ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন।

 

মাসুদ সাঈদী আরও বলেন, কিন্তু এখন সময় বদলেছে। ৫ই আগস্টের পর বাংলাদেশের জনগণ নতুন একটি অধ্যায়ে প্রবেশ করেছে — নতুন বাংলাদেশ গড়ার শপথ নিয়েছে। এই নতুন বাংলাদেশে কোনো চাঁদাবাজ, কোনো সন্ত্রাসী, কোনো দুর্নীতিবাজের ঠাঁই হবে না। যেই-ই হোক না কেন, যদি দুর্নীতির সঙ্গে জড়িত থাকে, জনগণ তাকে প্রত্যাখ্যান করবে।

 

মাসুদ সাঈদী বলেন, “আমরা চাই একটি স্বচ্ছ, জবাবদিহিমূলক ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র, যেখানে নেতৃত্ব আসবে সততা ও জনগণের আস্থার ভিত্তিতে। দেশের প্রকৃত উন্নয়ন তখনই সম্ভব, যখন রাষ্ট্রীয় ক্ষমতা থাকবে সৎ ও দেশপ্রেমিক মানুষের হাতে— যারা দেশকে ভালোবাসে এবং জনগণের অধিকারকে শ্রদ্ধা করে।

 

মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর পিরোজপুর জেলা শাখার নায়েবে আমির মাওলানা আব্দুর রব, পিরোজপুর জেলা সেক্রেটারি জহিরুল হক। সমাবেশে আরো বক্তব্য রাখেন পিরোজপুর জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আব্দুর রাজ্জাক শেখ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পিরোজপুর জেলা শাখার সভাপতি ইমরান হোসেন, পিরোজপুর সদর উপজেলা আমির মাওলানা সিদ্দিকুর রহমান, সদর উপজেলা সেক্রেটারি মো. আরিফ বিল্লাহ, সদর উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আল-আমিন ফকির, শিকদার মল্লিক ইউনিয়ন আমির মাওলানা আব্দুর রব। এছাড়াও জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের পিরোজপুর জেলা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com