সচিবালয়ে গিয়ে রাজনৈতিক দলগুলো ডিসি ভাগাভাগি করছে: হাসনাত

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, সচিবালয়ে গিয়ে কয়েকটি রাজনৈতিক দল জেলা প্রশাসক (ডিসি) ভাগাভাগি করছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের ঢাকা জেলা ও দুই মহানগর শাখার সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

হাসনাত বলেন, ‘সচিবালয়ে গিয়ে কয়েকটি রাজনৈতিক দল ডিসি ভাগাভাগি করছে, আর এতে সহায়তা করছে অন্তর্বর্তী সরকার। আগামীতে একটি নির্বাচনী ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি চলছে। বর্তমান নির্বাচন কমিশন স্বৈরতান্ত্রিক আচরণ করছে এবং দুটি দল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দখল করে নিচ্ছে। এভাবে চলতে থাকলে জনগণ তা মেনে নেবে না।

তিনি আরও দাবি করেন, ক্যান্টনমেন্টেও ষড়যন্ত্র চলছে। তার ভাষায়, ‘আরেকজন ক্যান্টনমেন্টে বসে ষড়যন্ত্র করছেন। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের রক্ষায় তিনি ব্রিগেডিয়ার (অব.) আজমীরের হাতে ধরে অনুরোধ করছেন। আবার যদি ষড়যন্ত্র হয়, আমরা চুপ করে থাকব না। আমাদের ওপর ট্যাঙ্ক চালিয়ে দমন করা যাবে না।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে হাসনাত সতর্কবার্তা দিয়ে বলেন, ‘অনেকে গুপ্তচর হিসেবে দলে ঢুকতে পারে, সবাইকে সতর্ক থাকতে হবে।

সভায় এনসিপির মুখপাত্র সারজিস আলম অভিযোগ করেন, ‘মিডিয়া অপপ্রচার চালাচ্ছে। নাসীরুদ্দীন পাটওয়ারী পদত্যাগ করেছেন। এমন ভুয়া খবর ছড়ানো হচ্ছে, অথচ তিনি আমাদের সঙ্গেই আছেন।

এ সময় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমি এনসিপির সঙ্গেই আছি, পদত্যাগের খবর সম্পূর্ণ গুজব। এনসিপি সরকার গঠন না করা পর্যন্ত আমি দলের সাথেই থাকব।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» তুলির পরিবারের সঙ্গে দেখা করতে গেলেন ব্যারিস্টার আরমান

» ওভাররাইটিং ও ‘বিভ্রান্তিকর’ ব্যালট রিকাউন্টের দাবি মামুনুল হকের

» প্রত্যেক নিরপরাধ ভুক্তভোগীর পাশে আমরা দৃঢ় সংহতি ঘোষণা করছি: জামায়াত আমির

» বিয়েতে শাশুড়িকে একজোড়া পুতুল হাঁস উপহার দেন বর

» বক্স অফিসে ঘুরে দাঁড়াল রানির ‘মর্দানি ৩’

» নাহিদ ইসলামকে প্রধান উপদেষ্টার বার্তা

» Deep Fake Video ডিপফেক ভিডিও চেনার উপায়

» মর্যাদাপূর্ণ ফলাফল করায় জামায়াত আমিরকে প্রধান উপদেষ্টার অভিনন্দন

» আজ পয়লা ফাল্গুন, বসন্ত এসে গেছে…

» রাত পোহালেই কি ধানুশকে বিয়ে করছেন ম্রুণাল?

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সচিবালয়ে গিয়ে রাজনৈতিক দলগুলো ডিসি ভাগাভাগি করছে: হাসনাত

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, সচিবালয়ে গিয়ে কয়েকটি রাজনৈতিক দল জেলা প্রশাসক (ডিসি) ভাগাভাগি করছে।

শুক্রবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে দলের ঢাকা জেলা ও দুই মহানগর শাখার সমন্বয় সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন।

হাসনাত বলেন, ‘সচিবালয়ে গিয়ে কয়েকটি রাজনৈতিক দল ডিসি ভাগাভাগি করছে, আর এতে সহায়তা করছে অন্তর্বর্তী সরকার। আগামীতে একটি নির্বাচনী ইঞ্জিনিয়ারিংয়ের প্রস্তুতি চলছে। বর্তমান নির্বাচন কমিশন স্বৈরতান্ত্রিক আচরণ করছে এবং দুটি দল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো দখল করে নিচ্ছে। এভাবে চলতে থাকলে জনগণ তা মেনে নেবে না।

তিনি আরও দাবি করেন, ক্যান্টনমেন্টেও ষড়যন্ত্র চলছে। তার ভাষায়, ‘আরেকজন ক্যান্টনমেন্টে বসে ষড়যন্ত্র করছেন। অভিযুক্ত সেনা কর্মকর্তাদের রক্ষায় তিনি ব্রিগেডিয়ার (অব.) আজমীরের হাতে ধরে অনুরোধ করছেন। আবার যদি ষড়যন্ত্র হয়, আমরা চুপ করে থাকব না। আমাদের ওপর ট্যাঙ্ক চালিয়ে দমন করা যাবে না।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে হাসনাত সতর্কবার্তা দিয়ে বলেন, ‘অনেকে গুপ্তচর হিসেবে দলে ঢুকতে পারে, সবাইকে সতর্ক থাকতে হবে।

সভায় এনসিপির মুখপাত্র সারজিস আলম অভিযোগ করেন, ‘মিডিয়া অপপ্রচার চালাচ্ছে। নাসীরুদ্দীন পাটওয়ারী পদত্যাগ করেছেন। এমন ভুয়া খবর ছড়ানো হচ্ছে, অথচ তিনি আমাদের সঙ্গেই আছেন।

এ সময় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘আমি এনসিপির সঙ্গেই আছি, পদত্যাগের খবর সম্পূর্ণ গুজব। এনসিপি সরকার গঠন না করা পর্যন্ত আমি দলের সাথেই থাকব।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com