দেব-রুক্মিণী নিয়ে নতুন গুঞ্জন, ফের ভাঙনের ইঙ্গিত?

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : টলিউড সুপারস্টার দেব ও অভিনেত্রী রুক্মিণীর মধ্যে যে দারুণ সম্পর্ক রয়েছে সেটা সবার জানা। তারাও বারবার তাদের প্রেম কাহিনী নিয়ে কথা বলেছেন। দুজনকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইভেন্টে দেখে অভ্যস্ত দর্শক-ভক্তরা। এক দশকেরও বেশি সময় ধরে তাদের ঘনিষ্ঠতা। তাদের বিয়ে নিয়েও রয়েছে নানান গুঞ্জন। তবে এবার দেব-রুক্মিণীকে নিয়ে বিচ্ছেদের খবর চাউর হয়েছে টলিপাড়ায়।

গত কয়েকদিন ধরে দেবের গুরুত্বপূর্ণ ইভেন্টগুলোতে দেখা যাচ্ছে না রুক্মিণীকে। দেবের ক্যারিয়ারের ২০ বছর পূর্তির বিশেষ সেলিব্রেশন ইভেন্টেও তার দেখা মেলেনি। এমনকি দেব প্রযোজিত ও অভিনীত আলোচিত ছবি ‘রঘু ডাকাত’-এর কোনও স্ক্রিনিংয়েও দেখা যায়নি তাকে।

ঘনিষ্ঠ মহল বলছেন, বেশ কিছুদিন ধরেই দুজনের মধ্যে মনোমালিন্য হয়েছে। প্রশ্ন উঠেছে দেবের সঙ্গে অন্য নায়িকার ঘনিষ্ঠতা নিয়েও। এসব নিয়ে কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েছেন রুক্মিণী। ‘রঘু ডাকাত’-এর বিশেষ প্রদর্শনীতে তাকে কেন দেখা গেল না?

রুক্মিণী যদিও সরসরি কিছু জানাননি। তিনি বলেন, আসলে কাজের জন্য আমি এখন বাইরে আছি। কালীপূজার জন্য এক দিনের জন্য কলকাতায় এসেছি। কাছের মানুষদের সঙ্গে কলকাতায় কিছুটা সময় কাটাব। কালকেই আবার চলে যেতে হবে দিল্লি। দেবের পাশে না থাকার প্রসঙ্গে রহস্যময় হাসি হেসে তিনি বলেন, একটাই কথা বলব, আমাকে খুঁজতে থাকো।

অন্যদিকে সম্পর্ক নিয়ে কয়েকদিন আগে কথা বলেছেন দেব। ‘ধূমকেতু’র প্রচারের ফাঁকে তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন, যারা বিচ্ছেদ নিয়ে বলছে, তারা তো আমার সঙ্গে থাকে না। তাহলে, তারা জানলো কী করে আমার আর রুক্মিণীর মধ্যে কী চলছে? আমরা ১২ বছর ধরে সম্পর্কে রয়েছি। কোনোদিন এটা নিয়ে কথা বলিনি। তাহলে এখন কেন জবাবদিহি করতে হবে?’

এর আগে একবার রুক্সিণী ইনস্টাগ্রামে আনফলো করেছিলেন দেবকে। সেই সময়ও সম্পর্কের ফাটল নিয়ে গুঞ্জন ওঠে। সে সময় অনেকেই ধারণা করেছিলেন খাদানের নায়িকা ইধিকা পালই তাদের সম্পর্কে ফাল হয়ে ঢুকেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» দেশে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ হাজি, সৌদিতে মারা গেছেন ৫৪ জন

» হত্যা মামলার পলাতক আসামি চট্টগ্রামে গ্রেফতার

» বিভিন্ন মামলায় ১৯ জন গ্রেফতার

» মারা গেলেন গুলিতে আহত ‘শীর্ষ সন্ত্রাসী’ পলাশ

» ফেনী স্টেশনে মেঘনা ট্রেনের ইঞ্জিন বিকল, আড়াই ঘণ্টা আটকা ৮০০ যাত্রী

» মসজিদে চুরি হওয়া পৌনে ২ লাখ টাকাসহ ২জন আটক

» মুখ ঢেকে কথা বলে বিশ্বকাপের প্রথম লাল কার্ড দেখলেন আলমিরন

» সাকলায়েনের শাস্তি হলে পরীমণির নয় কেন, প্রশ্ন গণঅধিকার পরিষদ নেতার

» এনসিপির কিছু সাংগঠনিক কার্যক্রম ‘মদের বারে’ হচ্ছে, মন্তব্য রাশেদ খাঁনের

» আগামীকাল মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী, এরপর চীন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দেব-রুক্মিণী নিয়ে নতুন গুঞ্জন, ফের ভাঙনের ইঙ্গিত?

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : টলিউড সুপারস্টার দেব ও অভিনেত্রী রুক্মিণীর মধ্যে যে দারুণ সম্পর্ক রয়েছে সেটা সবার জানা। তারাও বারবার তাদের প্রেম কাহিনী নিয়ে কথা বলেছেন। দুজনকে বিভিন্ন গুরুত্বপূর্ণ ইভেন্টে দেখে অভ্যস্ত দর্শক-ভক্তরা। এক দশকেরও বেশি সময় ধরে তাদের ঘনিষ্ঠতা। তাদের বিয়ে নিয়েও রয়েছে নানান গুঞ্জন। তবে এবার দেব-রুক্মিণীকে নিয়ে বিচ্ছেদের খবর চাউর হয়েছে টলিপাড়ায়।

গত কয়েকদিন ধরে দেবের গুরুত্বপূর্ণ ইভেন্টগুলোতে দেখা যাচ্ছে না রুক্মিণীকে। দেবের ক্যারিয়ারের ২০ বছর পূর্তির বিশেষ সেলিব্রেশন ইভেন্টেও তার দেখা মেলেনি। এমনকি দেব প্রযোজিত ও অভিনীত আলোচিত ছবি ‘রঘু ডাকাত’-এর কোনও স্ক্রিনিংয়েও দেখা যায়নি তাকে।

ঘনিষ্ঠ মহল বলছেন, বেশ কিছুদিন ধরেই দুজনের মধ্যে মনোমালিন্য হয়েছে। প্রশ্ন উঠেছে দেবের সঙ্গে অন্য নায়িকার ঘনিষ্ঠতা নিয়েও। এসব নিয়ে কলকাতায় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েছেন রুক্মিণী। ‘রঘু ডাকাত’-এর বিশেষ প্রদর্শনীতে তাকে কেন দেখা গেল না?

রুক্মিণী যদিও সরসরি কিছু জানাননি। তিনি বলেন, আসলে কাজের জন্য আমি এখন বাইরে আছি। কালীপূজার জন্য এক দিনের জন্য কলকাতায় এসেছি। কাছের মানুষদের সঙ্গে কলকাতায় কিছুটা সময় কাটাব। কালকেই আবার চলে যেতে হবে দিল্লি। দেবের পাশে না থাকার প্রসঙ্গে রহস্যময় হাসি হেসে তিনি বলেন, একটাই কথা বলব, আমাকে খুঁজতে থাকো।

অন্যদিকে সম্পর্ক নিয়ে কয়েকদিন আগে কথা বলেছেন দেব। ‘ধূমকেতু’র প্রচারের ফাঁকে তিনি স্পষ্ট ভাষায় বলেছিলেন, যারা বিচ্ছেদ নিয়ে বলছে, তারা তো আমার সঙ্গে থাকে না। তাহলে, তারা জানলো কী করে আমার আর রুক্মিণীর মধ্যে কী চলছে? আমরা ১২ বছর ধরে সম্পর্কে রয়েছি। কোনোদিন এটা নিয়ে কথা বলিনি। তাহলে এখন কেন জবাবদিহি করতে হবে?’

এর আগে একবার রুক্সিণী ইনস্টাগ্রামে আনফলো করেছিলেন দেবকে। সেই সময়ও সম্পর্কের ফাটল নিয়ে গুঞ্জন ওঠে। সে সময় অনেকেই ধারণা করেছিলেন খাদানের নায়িকা ইধিকা পালই তাদের সম্পর্কে ফাল হয়ে ঢুকেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com