একটি পক্ষ জামায়াতের গণজোয়ার রুখে দিতে ষড়যন্ত্র চালাচ্ছে: গোলাম পরওয়ার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘একটি পক্ষ জামায়াতের গণজোয়ার রুখে দিতে ষড়যন্ত্র চালাচ্ছে। জামায়াত ঘের দখল করে না, জমি দখল করে না, অবৈধভাবে বালু উত্তোলন করে না। আজকাল দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় জামায়াত-শিবিরকে জড়িয়ে বিভিন্ন প্রকার মিথ্যা ও ভুয়া তথ্য প্রচার করছে। তথ্য প্রযুক্তির যথাযথ জ্ঞান অর্জন করে বিরোধীদের অপপ্রচারের সঠিক ও তথ্যবহুল জবাব দিতে হবে।

তিনি আরও বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে দেশে বেকার থাকবে না। কারিগরি শিক্ষার মাধ্যমে দেশের বেকারত্ব দূর করা হবে। সৃষ্টিকর্তার বিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হলে হিন্দু ও মুসলিম সবাই ভালো থাকবেন।

আজ মঙ্গলবার সকালে খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলা গণসংযোগ শেষে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, ‘সরকার আগামী নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে দ্রুত সময়ের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করবে। আমরা প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছি, আগামী নভেম্বরে গণভোট দিয়ে জুলাই সনদের আইনগত ভিত্তি ঠিক করতে হবে।’

গোলাম পরওয়ার বলেন, ‘বাংলাদেশ একটা ইতিবাচক অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। একটা স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, নির্বাচনের মধ্য দিয়ে নতুন করে নির্বাচিত কোনো শাসক যাতে কর্তৃত্ববাদী, স্বৈরাচারী ও ফ্যাসিবাদী না হয়ে ওঠে সেভাবে সরকারের কাঠামো সাজানো হয়েছে।’

এর আগে সকাল সাড়ে ১০টায় শাহপুর গাজী পাড়ায় মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন মিয়া গোলাম পরওয়ার। দুপুর ১২টায় শাহপুর বাজারে গণসংযোগ শেষে এক হিন্দু সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি। সন্ধ্যায় আমভিটা বাজারে হিন্দুদের সঙ্গে মতবিনিময় করেন খুলনা-৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» একযোগে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» মিছিল-মিটিং, আনন্দ-ফূর্তির মাধ্যমে জাতি গড়ে উঠতে পারে না: শিবির সভাপতি

» নাহিদ ইসলাম কোনো ব্যক্তি নন, একটি ইতিহাস: ড. ইউনূস

» দেশের পরিবর্তনের সম্ভাবনাকে গলা টিপে হত্যা করেছেন ইউনূস : রাশেদ খান

» জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে? প্রশ্ন আজহারের

» হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝোলানো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

» চলতি অর্থবছরের ২৭ জুন পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ১৭.৩ শতাংশ

» অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি

» ফ্রান্সে স্কাইডাইভিংয়ের বিমান বিধ্বস্ত হয়ে ১১ জনের প্রাণহানি

» ‘আনসার-ভিডিপি দক্ষ খেলোয়াড় গড়ে তুলে দেশের জন্য গৌরব বয়ে আনছে’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

একটি পক্ষ জামায়াতের গণজোয়ার রুখে দিতে ষড়যন্ত্র চালাচ্ছে: গোলাম পরওয়ার

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘একটি পক্ষ জামায়াতের গণজোয়ার রুখে দিতে ষড়যন্ত্র চালাচ্ছে। জামায়াত ঘের দখল করে না, জমি দখল করে না, অবৈধভাবে বালু উত্তোলন করে না। আজকাল দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় জামায়াত-শিবিরকে জড়িয়ে বিভিন্ন প্রকার মিথ্যা ও ভুয়া তথ্য প্রচার করছে। তথ্য প্রযুক্তির যথাযথ জ্ঞান অর্জন করে বিরোধীদের অপপ্রচারের সঠিক ও তথ্যবহুল জবাব দিতে হবে।

তিনি আরও বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে দেশে বেকার থাকবে না। কারিগরি শিক্ষার মাধ্যমে দেশের বেকারত্ব দূর করা হবে। সৃষ্টিকর্তার বিধান দিয়ে রাষ্ট্র পরিচালিত হলে হিন্দু ও মুসলিম সবাই ভালো থাকবেন।

আজ মঙ্গলবার সকালে খুলনা-৫ আসনের ডুমুরিয়া উপজেলা গণসংযোগ শেষে তিনি এসব কথা বলেন।

জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল বলেন, ‘সরকার আগামী নির্বাচনকে স্বচ্ছ ও গ্রহণযোগ্য করতে দ্রুত সময়ের মধ্যে গণভোটের মাধ্যমে জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান করবে। আমরা প্রধান উপদেষ্টার কাছে দাবি জানিয়েছি, আগামী নভেম্বরে গণভোট দিয়ে জুলাই সনদের আইনগত ভিত্তি ঠিক করতে হবে।’

গোলাম পরওয়ার বলেন, ‘বাংলাদেশ একটা ইতিবাচক অবস্থার দিকে এগিয়ে যাচ্ছে। একটা স্বচ্ছ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন, প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির ক্ষমতার ভারসাম্য, নির্বাচনের মধ্য দিয়ে নতুন করে নির্বাচিত কোনো শাসক যাতে কর্তৃত্ববাদী, স্বৈরাচারী ও ফ্যাসিবাদী না হয়ে ওঠে সেভাবে সরকারের কাঠামো সাজানো হয়েছে।’

এর আগে সকাল সাড়ে ১০টায় শাহপুর গাজী পাড়ায় মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন মিয়া গোলাম পরওয়ার। দুপুর ১২টায় শাহপুর বাজারে গণসংযোগ শেষে এক হিন্দু সমাবেশে প্রধান অতিথির বক্তৃতা করেন তিনি। সন্ধ্যায় আমভিটা বাজারে হিন্দুদের সঙ্গে মতবিনিময় করেন খুলনা-৫ আসনের প্রার্থী মিয়া গোলাম পরওয়ার।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com