জানুয়ারিতেই জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান গণঅধিকার পরিষদের

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :  গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁন বলেছেন, আসন্ন নির্বাচনে নামে-বেনামে আওয়ামী লীগের দোসর বা নেতাকর্মীরা অংশগ্রহণ করতে পারবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু এর দোসর জাতীয় পার্টিকে কেন নিষিদ্ধ করা হয়নি, সেটা আমার প্রশ্ন। তারা নির্বাচনে অংশ নেবে, আর আমরা কী ললিপপ খাব? এটা কখনো হবে না।

 

সোমবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় কার্যালয়ে দেশের সাম্প্রতিক নানা অঘটন, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চক্রান্ত ও চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত দলটির জরুরি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

 

সংবাদ সম্মেলনে রাশেদ খাঁন বলেন, আমাদের স্পষ্ট বক্তব্য, আগামী নির্বাচনে ডামী-মামী, স্বতন্ত্র, নামে-বেনামে, কোনোভাবেই আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দল অংশগ্রহণ করতে পারবে না। একই সাথে এই দাবি জানাচ্ছি, আওয়ামী লীগের মতো জাতীয় পার্টি ও১৪ দলকে নিষিদ্ধ করতে হবে।

 

তিনি বলেন, নির্বাচন নিয়ে যে চক্রান্ত শুরু হয়েছে, সেটা সফল হলে দেশ ধ্বংস হয়ে যাবে। জুলাই সনদে যেহেতু আমরা অধিকাংশ দল স্বাক্ষর করেছি, যারা করেনি, তাদের মধ্যকারও কিছু দল স্বাক্ষর করবে। এই সনদ নিয়ে যে অনিশ্চয়তা ছিল সেটা ইতোমধ্যে কেটে গিয়েছে।

 

রাশেদ খাঁন আরও বলেন, এখন আমাদের দাবি হল, সরকারের অঙ্গীকার অনুযায়ী জুলাই সনদের আইনগত ভিত্তি ও সাংবিধানিক স্বীকৃতি। সুতরাং অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» বাসের চাপায় অটোরিকশা দুমড়েমুচড়ে, মূহুর্তেই ঝরল ৫ প্রাণ

» দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে খলিলুর রহমান ও আমিরাতের উপ-প্রধানমন্ত্রীর বৈঠক

» যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় সশস্ত্র বাহিনী সদা প্রস্তুত: প্রধানমন্ত্রী

» সাঁজোয়া যান চালিয়ে সশস্ত্র বাহিনীর মহড়া পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

» নাহিদ ইসলামের মধ্যে আমার যৌবনের নিজেকে দেখি: স্বরাষ্ট্রমন্ত্রী

» Dhaka North is ready: আসিফ মাহমুদের চার শব্দের স্ট্যাটাস

» ফ্যাসিবাদ ফেরার সুযোগ নেই, সংস্কার বাস্তবায়ন করতে হবে: জামায়াত নেতা জুবায়ের

» সফর সংক্ষিপ্ত নিয়ে জামায়াত আমির বললেন, ‘একান্ত প্রয়োজনে মালয়েশিয়া সফর স্থগিত’

» আওয়ামী লীগকে চিরতরে ধ্বংস করে দেওয়ার মাধ্যমেই বাংলাদেশ মুক্তি পাবে: ইশরাক

» রাজনৈতিক কারণে ঢাকাকে দুই ভাগ করা হয়: আব্দুস সালাম

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জানুয়ারিতেই জাতীয় নির্বাচন আয়োজনের আহ্বান গণঅধিকার পরিষদের

সংগৃহীত ছবি

 

অনলাইন ডেস্ক :  গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোঃ রাশেদ খাঁন বলেছেন, আসন্ন নির্বাচনে নামে-বেনামে আওয়ামী লীগের দোসর বা নেতাকর্মীরা অংশগ্রহণ করতে পারবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু এর দোসর জাতীয় পার্টিকে কেন নিষিদ্ধ করা হয়নি, সেটা আমার প্রশ্ন। তারা নির্বাচনে অংশ নেবে, আর আমরা কী ললিপপ খাব? এটা কখনো হবে না।

 

সোমবার (২০ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় কেন্দ্রীয় কার্যালয়ে দেশের সাম্প্রতিক নানা অঘটন, অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করার চক্রান্ত ও চলমান পরিস্থিতি নিয়ে আয়োজিত দলটির জরুরি সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

 

সংবাদ সম্মেলনে রাশেদ খাঁন বলেন, আমাদের স্পষ্ট বক্তব্য, আগামী নির্বাচনে ডামী-মামী, স্বতন্ত্র, নামে-বেনামে, কোনোভাবেই আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও ১৪ দল অংশগ্রহণ করতে পারবে না। একই সাথে এই দাবি জানাচ্ছি, আওয়ামী লীগের মতো জাতীয় পার্টি ও১৪ দলকে নিষিদ্ধ করতে হবে।

 

তিনি বলেন, নির্বাচন নিয়ে যে চক্রান্ত শুরু হয়েছে, সেটা সফল হলে দেশ ধ্বংস হয়ে যাবে। জুলাই সনদে যেহেতু আমরা অধিকাংশ দল স্বাক্ষর করেছি, যারা করেনি, তাদের মধ্যকারও কিছু দল স্বাক্ষর করবে। এই সনদ নিয়ে যে অনিশ্চয়তা ছিল সেটা ইতোমধ্যে কেটে গিয়েছে।

 

রাশেদ খাঁন আরও বলেন, এখন আমাদের দাবি হল, সরকারের অঙ্গীকার অনুযায়ী জুলাই সনদের আইনগত ভিত্তি ও সাংবিধানিক স্বীকৃতি। সুতরাং অবিলম্বে জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি করতে হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com