দেশে নিরাপত্তা নেই, ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : নাসীরুদ্দীন পাটোয়ারী

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  দেশে বিমানবন্দরসহ নানা স্থানে অগ্নিকাণ্ড ঘটছে; মানুষেরও নিরাপত্তা নেই। এমন পরিস্থিতিতে কীভাবে আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন হবে’? এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

আজ নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে এনসিপির প্রতিনিধিদল। ইসিকে দেশের বর্তমান পরিস্থিতির বিষয়ে অবগত করে তারা।

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ব্যবসায়ীদের কারখানা কেউ যদি জ্বালিয়ে দেয় এবং রাষ্ট্র কোনো সেক্টরে নিরাপত্তা দিতে না পারে তাহলে কীভাবে রাষ্ট্র একটা জাতীয় নির্বাচনের দিকে যাচ্ছে?। ভোটার তালিকা সঠিক না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। যদি নির্বাচন কমিশনাররা মনমর্জি মতো ইসি চালায় তাহলে তাদের পদত্যাগে বাধ্য করা হবে।

এনসিপি মুখ্য সমন্বয়ক আরও বলেন, নির্বাচন কমিশনের কর্মকর্তারা প্রবাসী ভোটারের নামে ফুর্তি করছে। নির্বাচন কমিশন চাইলে আন্তরিক হলে এক মাসেও ভালো নির্বাচন সম্ভব।

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘বাংলাদেশ ভালনারেবল অবস্থানে আছে, এই অবস্থায় কীভাবে ক্রেডিবল নির্বাচন হবে? কারোর নিরাপত্তা নেই। কোন সেক্টরে নিরাপত্তা নেই। তাহলে কীসের ভিত্তিতে নির্বাচন হবে। ফেয়ার নির্বাচন দেওয়া সম্ভব নয়। এই পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে কীভাবে নির্বাচন হবে?

এনসিপি মুখ্য সমন্বয়ক আরও বলেন, ‘শাপলা নয়, নতুন ইসি প্রতিষ্ঠিত করতে এসেছি। দেড় কোটি মৃত ভোটারের কী হবে। কমিশন চারভাগে ভাগ। জুলাই সনদ নামে প্রতারণা করা হয়েছে। এই কমিশনের আওতায় কীভাবে ভোটে যাবো। আমরা কমিশনের পদত্যাগ দাবি করছি। প্রবাসীদের ভোটারের নামে তারা বিদেশে আমোদ-ফুতি করছেন। তারা ঘুমিয়ে আছেন।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জামায়াত সেক্রেটারি গোলাম পরওয়ারের পক্ষে ভোট পুনর্গণনার আবেদন

» নির্বাচনোত্তর সহিংসতা রোধে সরকার ও বিজয়ী পক্ষকে দায়িত্ব নিতে হবে: ইসলামী আন্দোলন

» নিজ হাতেই নির্বাচনী ব্যানার সরালেন জামায়াত আমির

» তারেক রহমানই হচ্ছেন প্রধানমন্ত্রী: মির্জা ফখরুল

» ফের রাস্তায় নামার হুঁশিয়ারি সাদিক কায়েমের

» আইনের শাসন সবার জন্য সমান হতে হবে: জামায়াত আমির

» জনগণের ওপর থেকে আর্থিক বোঝার চাপ কমাতে হবে: ইশরাক হোসেন

» জনগণ বিশ্বাস-ভালোবাসা দেখিয়েছে, এবার প্রতিদানের পালা: তারেক রহমান

» নতুন মন্ত্রীদের শপথ অনুষ্ঠানে দাওয়াত পাবেন এক হাজার অতিথি : মন্ত্রিপরিষদ সচিব

» ‘ডন থ্রি’তে অভিনয়ের গুঞ্জন, যা বললেন হৃতিক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দেশে নিরাপত্তা নেই, ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় : নাসীরুদ্দীন পাটোয়ারী

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  দেশে বিমানবন্দরসহ নানা স্থানে অগ্নিকাণ্ড ঘটছে; মানুষেরও নিরাপত্তা নেই। এমন পরিস্থিতিতে কীভাবে আগামী ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন হবে’? এমন প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী।

আজ নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদের সঙ্গে সাক্ষাৎ করে এনসিপির প্রতিনিধিদল। ইসিকে দেশের বর্তমান পরিস্থিতির বিষয়ে অবগত করে তারা।

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ব্যবসায়ীদের কারখানা কেউ যদি জ্বালিয়ে দেয় এবং রাষ্ট্র কোনো সেক্টরে নিরাপত্তা দিতে না পারে তাহলে কীভাবে রাষ্ট্র একটা জাতীয় নির্বাচনের দিকে যাচ্ছে?। ভোটার তালিকা সঠিক না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। যদি নির্বাচন কমিশনাররা মনমর্জি মতো ইসি চালায় তাহলে তাদের পদত্যাগে বাধ্য করা হবে।

এনসিপি মুখ্য সমন্বয়ক আরও বলেন, নির্বাচন কমিশনের কর্মকর্তারা প্রবাসী ভোটারের নামে ফুর্তি করছে। নির্বাচন কমিশন চাইলে আন্তরিক হলে এক মাসেও ভালো নির্বাচন সম্ভব।

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, ‘বাংলাদেশ ভালনারেবল অবস্থানে আছে, এই অবস্থায় কীভাবে ক্রেডিবল নির্বাচন হবে? কারোর নিরাপত্তা নেই। কোন সেক্টরে নিরাপত্তা নেই। তাহলে কীসের ভিত্তিতে নির্বাচন হবে। ফেয়ার নির্বাচন দেওয়া সম্ভব নয়। এই পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে কীভাবে নির্বাচন হবে?

এনসিপি মুখ্য সমন্বয়ক আরও বলেন, ‘শাপলা নয়, নতুন ইসি প্রতিষ্ঠিত করতে এসেছি। দেড় কোটি মৃত ভোটারের কী হবে। কমিশন চারভাগে ভাগ। জুলাই সনদ নামে প্রতারণা করা হয়েছে। এই কমিশনের আওতায় কীভাবে ভোটে যাবো। আমরা কমিশনের পদত্যাগ দাবি করছি। প্রবাসীদের ভোটারের নামে তারা বিদেশে আমোদ-ফুতি করছেন। তারা ঘুমিয়ে আছেন।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com