সেনাবাহিনীর ইস্ট বেংগল রেজিমেন্ট ও আর্মার্ড কোরের কুচকাওয়াজ অনুষ্ঠিত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশ সেনাবাহিনীর ইস্ট বেংগল রেজিমেন্টের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ  এই অনুষ্ঠান চট্টগ্রাম সেনানিবাসের দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে (ইবিআরসি) অনুষ্ঠিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর।

আইএসপিআর জানায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

এছাড়া, একই দিনে আর্মার্ড কোরের রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠান বগুড়া সেনানিবাসের আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুলে (এসিসিএন্ডএস) অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

আইএসপিআর আরও জানায়,  আজকের এই নান্দনিক ও চৌকষ প্যারেডের মাধ্যমে ইস্ট বেংগল রেজিমেন্ট ও আর্মার্ড কোরের সৈনিকরা বাংলাদেশ সেনাবাহিনীতে নবীন সৈনিক হিসেবে যোগদান করলো। অনুষ্ঠান দুটোর প্রধান অতিথিরা বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশমাতৃকার সেবায় ইস্ট বেংগল রেজিমেন্ট ও আর্মার্ড কোরের অবদানের কথা উল্লেখ করার পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য নবীন সৈনিকদের প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে দেশমাতৃকার সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে নবীন সৈনিকদের উদ্বুদ্ধ করেন।

পৃথক এ দুই অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা, জেসিও, অন্যান্য পদবীর সৈনিকরা, আমন্ত্রিত অতিথিরা, প্রশিক্ষণ সম্পন্নকারী রিক্রুটদের পরিবারের সদস্যরা এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাংলাদেশ থেকে পণ্য আমদানি বাড়াতে ভারতের প্রতি আহ্বান গভর্নরের

» পাটওয়ারীকে গ্রেফতার করে রিমান্ডে নিলেই বের হবে, ককটেল মারছে কারা: রাশেদ খাঁন

» সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রীর বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা

» স্পিকারের সাথে চীনের বিদায়ী রাষ্ট্রদূতের সাক্ষাৎ

» সরকারি হাসপাতালের সামনে ক্লিনিক রাখা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

» ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাসভাড়া বাড়ল ৫ টাকা

» ভক্তের ওপর ক্ষুব্ধ ইলিয়ানা

» জামালপুর পাসপোর্ট অফিসে দুদকের অভিযান

» বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষায় বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতির

» ইয়াবাসহ তিনজন গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

সেনাবাহিনীর ইস্ট বেংগল রেজিমেন্ট ও আর্মার্ড কোরের কুচকাওয়াজ অনুষ্ঠিত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশ সেনাবাহিনীর ইস্ট বেংগল রেজিমেন্টের সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

আজ  এই অনুষ্ঠান চট্টগ্রাম সেনানিবাসের দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টাল সেন্টারে (ইবিআরসি) অনুষ্ঠিত হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে আইএসপিআর।

আইএসপিআর জানায়, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেনাবাহিনীর কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল মো. ফয়জুর রহমান উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

এছাড়া, একই দিনে আর্মার্ড কোরের রিক্রুট ব্যাচ-২০২৫ এর সেনাবাহিনী প্রধান কুচকাওয়াজ অনুষ্ঠান বগুড়া সেনানিবাসের আর্মার্ড কোর সেন্টার অ্যান্ড স্কুলে (এসিসিএন্ডএস) অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মেজর জেনারেল তৌহিদুল আহমেদ, জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ১১ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, বগুড়া এরিয়া উপস্থিত থেকে কুচকাওয়াজ পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন।

আইএসপিআর আরও জানায়,  আজকের এই নান্দনিক ও চৌকষ প্যারেডের মাধ্যমে ইস্ট বেংগল রেজিমেন্ট ও আর্মার্ড কোরের সৈনিকরা বাংলাদেশ সেনাবাহিনীতে নবীন সৈনিক হিসেবে যোগদান করলো। অনুষ্ঠান দুটোর প্রধান অতিথিরা বাংলাদেশ সেনাবাহিনীর গৌরবোজ্জ্বল ঐতিহ্য ও দেশমাতৃকার সেবায় ইস্ট বেংগল রেজিমেন্ট ও আর্মার্ড কোরের অবদানের কথা উল্লেখ করার পাশাপাশি আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে দক্ষতা অর্জন করে একবিংশ শতাব্দীর কঠিন চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য নবীন সৈনিকদের প্রতি আহ্বান জানান। সেই সঙ্গে দেশমাতৃকার সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে নবীন সৈনিকদের উদ্বুদ্ধ করেন।

পৃথক এ দুই অনুষ্ঠানে বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন সামরিক ও অসামরিক কর্মকর্তারা, জেসিও, অন্যান্য পদবীর সৈনিকরা, আমন্ত্রিত অতিথিরা, প্রশিক্ষণ সম্পন্নকারী রিক্রুটদের পরিবারের সদস্যরা এবং গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত থেকে মনোজ্ঞ কুচকাওয়াজ উপভোগ করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com