জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নরওয়ের রাষ্ট্রদূত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ও নরওয়ের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারিত ও সুদৃঢ় হবে- এমন আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও ঢাকাস্থ নরওয়ের রাষ্ট্রদূত হাকন অ্যারাল্ড গুলব্রান্ডসেন।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় জামায়াত কার্যালয়ে আয়োজিত সৌজন্য সাক্ষাৎ ও অনুষ্ঠিত বৈঠকে এ আশাবাদ ব্যক্ত করা হয়।

বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত হাকন গুলব্রান্ডসেন আমিরে জামায়াতের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। আলোচনায় বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে মতবিনিময় হয়।

আমিরে জামায়াত বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেশের গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিতে অপরিহার্য। তিনি নির্বাচন ব্যবস্থায় আন্তর্জাতিক সহযোগিতা ও কারিগরি সহায়তার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশের টেকসই গণতন্ত্র, মানবাধিকার সুরক্ষা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও কার্যকর ভূমিকা নিয়ে গঠনমূলক আলোচনা করেন। একই সঙ্গে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক, বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা খাতে নতুন সহযোগিতার সুযোগ নিয়েও আশাবাদ ব্যক্ত করা হয়।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন, সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» একযোগে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» মিছিল-মিটিং, আনন্দ-ফূর্তির মাধ্যমে জাতি গড়ে উঠতে পারে না: শিবির সভাপতি

» নাহিদ ইসলাম কোনো ব্যক্তি নন, একটি ইতিহাস: ড. ইউনূস

» দেশের পরিবর্তনের সম্ভাবনাকে গলা টিপে হত্যা করেছেন ইউনূস : রাশেদ খান

» জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে? প্রশ্ন আজহারের

» হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝোলানো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

» চলতি অর্থবছরের ২৭ জুন পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ১৭.৩ শতাংশ

» অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি

» ফ্রান্সে স্কাইডাইভিংয়ের বিমান বিধ্বস্ত হয়ে ১১ জনের প্রাণহানি

» ‘আনসার-ভিডিপি দক্ষ খেলোয়াড় গড়ে তুলে দেশের জন্য গৌরব বয়ে আনছে’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জামায়াত আমিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন নরওয়ের রাষ্ট্রদূত

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বাংলাদেশ ও নরওয়ের মধ্যে দ্বিপাক্ষিক ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ ও অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারিত ও সুদৃঢ় হবে- এমন আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও ঢাকাস্থ নরওয়ের রাষ্ট্রদূত হাকন অ্যারাল্ড গুলব্রান্ডসেন।

বুধবার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর বসুন্ধরায় জামায়াত কার্যালয়ে আয়োজিত সৌজন্য সাক্ষাৎ ও অনুষ্ঠিত বৈঠকে এ আশাবাদ ব্যক্ত করা হয়।

বৈঠকের শুরুতে রাষ্ট্রদূত হাকন গুলব্রান্ডসেন আমিরে জামায়াতের শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং তার দ্রুত ও পূর্ণ সুস্থতা কামনা করেন। আলোচনায় বাংলাদেশের আসন্ন জাতীয় নির্বাচন, গণতন্ত্রের অগ্রযাত্রা এবং নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে মতবিনিময় হয়।

আমিরে জামায়াত বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন দেশের গণতান্ত্রিক ধারাকে এগিয়ে নিতে অপরিহার্য। তিনি নির্বাচন ব্যবস্থায় আন্তর্জাতিক সহযোগিতা ও কারিগরি সহায়তার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।

বৈঠকে উভয় পক্ষ বাংলাদেশের টেকসই গণতন্ত্র, মানবাধিকার সুরক্ষা এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোর স্বাধীনতা ও কার্যকর ভূমিকা নিয়ে গঠনমূলক আলোচনা করেন। একই সঙ্গে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ক, বিনিয়োগ, ব্যবসা-বাণিজ্য ও শিক্ষা খাতে নতুন সহযোগিতার সুযোগ নিয়েও আশাবাদ ব্যক্ত করা হয়।

জামায়াতে ইসলামীর পক্ষ থেকে বৈঠকে উপস্থিত ছিলেন, সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোবারক হোসাইন এবং পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com