টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগে রাখার দাবিতে যমুনা সেতু মহাসড়ক অবরোধ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগে রাখার দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের গোলচত্বর এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।

আজ  বেলা সাড়ে ১১টার দিকে এ বিক্ষোভ শুরু হয়। অবরোধকারীর ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে।

এর আগে, যমুনা গোলচত্বর এলাকায় সকাল থেকে ছাত্র-জনতা জড়ো হতে থাকে। বেলা সাড়ে ১১টার দিকে তারা মহাসড়কে নেমে অবরোধ করে। তারা টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগেই রাখার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও যানবাহন চালকরা।

অবরোধকারীরা জানান, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে যুক্ত করে। এ ছাড়া, নতুন ম্যাপও দেওয়া হয় সাইটে। কোনোভাবেই টাঙ্গাইল জেলাকে ভাগ করা যাবে না। ঢাকা বিভাগেই রাখতে হবে, না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক।

ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান বলেন, বিষয়টি প্রশাসনের উচ্চ পর্যায়ে জানানো হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» তাজিয়া মিছিলে ধারালো অস্ত্র-আতশবাজি নিষিদ্ধ: ডিএমপি

» ফুফাতো ভাইয়ের ছুরিকাঘাতে কিশোর নিহত

» বিচ্ছেদ গুঞ্জন উড়িয়ে জন্মদিনে বিজয়কে রোমান্টিক শুভেচ্ছাবার্তা তৃষার

» ১৫ বছরের মধ্যে মিসরের সঙ্গে যুদ্ধে জড়াবে ইসরায়েল: ইহুদি নেতার সতর্কবার্তা

» কোনো রোগী যেন চিকিৎসার অভাবে দুর্ভোগে না পড়ে : সমাজকল্যাণ মন্ত্রী

» প্রধানমন্ত্রীর চীন সফরে যোগ দিতে রাতে বেইজিং যাচ্ছেন তথ্যমন্ত্রী

» বিশ্ব দরবারে দেশের মর্যাদা, সম্মান ও দৃঢ় অবস্থান নিশ্চিত করছেন প্রধানমন্ত্রী

» ‘আমার বন্ধু মহা জাদু জানে’ গান দিয়ে তারেক রহমানের সফরের ভিডিও প্রকাশ মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর

» রাষ্ট্রপতির সঙ্গে ইন্টারন্যাশনাল ইনার হুইল প্রেসিডেন্টের সৌজন্য সাক্ষাৎ

» উজানের ঢলে হাতীবান্ধায় তিস্তা নদীর পানি বিপৎসীমার উপরে, নিম্নাঞ্চল প্লাবিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগে রাখার দাবিতে যমুনা সেতু মহাসড়ক অবরোধ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগে রাখার দাবিতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের গোলচত্বর এলাকায় অবরোধ করে বিক্ষোভ করেছে ছাত্র-জনতা। এতে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। ফলে চরম ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।

আজ  বেলা সাড়ে ১১টার দিকে এ বিক্ষোভ শুরু হয়। অবরোধকারীর ঘণ্টাব্যাপী বিক্ষোভ করে।

এর আগে, যমুনা গোলচত্বর এলাকায় সকাল থেকে ছাত্র-জনতা জড়ো হতে থাকে। বেলা সাড়ে ১১টার দিকে তারা মহাসড়কে নেমে অবরোধ করে। তারা টাঙ্গাইল জেলাকে ঢাকা বিভাগেই রাখার দাবিতে বিভিন্ন স্লোগান দেন। এ সময় মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রী ও যানবাহন চালকরা।

অবরোধকারীরা জানান, জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রতিবেদনে টাঙ্গাইলকে ময়মনসিংহ বিভাগে যুক্ত করে। এ ছাড়া, নতুন ম্যাপও দেওয়া হয় সাইটে। কোনোভাবেই টাঙ্গাইল জেলাকে ভাগ করা যাবে না। ঢাকা বিভাগেই রাখতে হবে, না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, প্রশাসনের আশ্বাসে তারা অবরোধ তুলে নেয়। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক।

ভূঞাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহবুব হাসান বলেন, বিষয়টি প্রশাসনের উচ্চ পর্যায়ে জানানো হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com