রবিবার থেকে দেওয়া হবে টাইফয়েড টিকা : ডা. সায়েদুর

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  আগামী রবিবার থেকে এক মাসব্যাপী দেশের ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রতিটি শিশু-কিশোরকে টাইফয়েড টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

বৃহস্পতিবার (০৯ অক্টোবর) টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। অধ্যাপক সায়েদুর রহমান বলেন, সারা দেশের প্রায় পাঁচ কোটি শিশু-কিশোরদের টাইফয়েড টিকা দেওয়া হবে। টাইফয়েড টিকা গ্রহণ করলে এ জ্বরের আক্রান্তের হার কমে আসবে।

তিনি আরও বলেন, আগামী ১২ অক্টোবর (রোববার) থেকে দেশের প্রায় পাঁচ কোটি শিশু-কিশোরদের টাইফয়েড টিকা দেওয়া হবে। এবারের ক্যাম্পেইনে এক মাসব্যাপী দেশে ৯ মাস থেকে ১৫ বছর বয়সের প্রতিটি শিশু-কিশোরকে এক ডোজ করে টাইফয়েড টিকা দেওয়া হবে।

প্রসঙ্গত, আগামী ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া মোট ১০ দিন টিকা দেওয়া হবে। আবার ১৩ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত স্থায়ী ইপিআই টিকাদান কেন্দ্রগুলোতে শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত মোট ১৮ দিন টিকা দেওয়া হবে।

এছাড়া ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত স্যাটেলাইট বা আউটরিচ ইপিআই কেন্দ্রগুলোতে টিকা দেওয়া হবে শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত টিকা কার্যক্রম চলবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» পিঁয়াজ কাটলে কেন চোখ জ্বলে?

» ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতদের সম্মানী কার্যক্রম উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

» ইরানের খার্গ দ্বীপ কেন যুক্তরাষ্ট্রের কাছে গুরুত্বপূর্ণ?

» বিক্রয় প্রতিনিধিকে কুপিয়ে টাকা ছিনতাই

» কার কার ফিতরা আপনাকে আদায় করতে হবে

» পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই ছুরিকাঘাতে হত্যার অভিযোগ

» ট্রলিংয়ের একটা লিমিট থাকা উচিৎ : শ্রাবন্তী

» মির্জা আব্বাসকে লাঞ্ছনার বিচার না হলে বিএনপির পতন অনিবার্য : রনি

» দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ

» দেশের বাজারে আরেক দফা কমল স্বর্ণের দাম

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রবিবার থেকে দেওয়া হবে টাইফয়েড টিকা : ডা. সায়েদুর

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  আগামী রবিবার থেকে এক মাসব্যাপী দেশের ৯ মাস থেকে ১৫ বছর বয়সী প্রতিটি শিশু-কিশোরকে টাইফয়েড টিকা দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।

বৃহস্পতিবার (০৯ অক্টোবর) টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে সচিবালয়ে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি। অধ্যাপক সায়েদুর রহমান বলেন, সারা দেশের প্রায় পাঁচ কোটি শিশু-কিশোরদের টাইফয়েড টিকা দেওয়া হবে। টাইফয়েড টিকা গ্রহণ করলে এ জ্বরের আক্রান্তের হার কমে আসবে।

তিনি আরও বলেন, আগামী ১২ অক্টোবর (রোববার) থেকে দেশের প্রায় পাঁচ কোটি শিশু-কিশোরদের টাইফয়েড টিকা দেওয়া হবে। এবারের ক্যাম্পেইনে এক মাসব্যাপী দেশে ৯ মাস থেকে ১৫ বছর বয়সের প্রতিটি শিশু-কিশোরকে এক ডোজ করে টাইফয়েড টিকা দেওয়া হবে।

প্রসঙ্গত, আগামী ১২ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া মোট ১০ দিন টিকা দেওয়া হবে। আবার ১৩ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত স্থায়ী ইপিআই টিকাদান কেন্দ্রগুলোতে শুক্রবার ও সরকারি ছুটির দিন ব্যতীত মোট ১৮ দিন টিকা দেওয়া হবে।

এছাড়া ১ নভেম্বর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত স্যাটেলাইট বা আউটরিচ ইপিআই কেন্দ্রগুলোতে টিকা দেওয়া হবে শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া। প্রতিদিন সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত টিকা কার্যক্রম চলবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com