যুক্তরাষ্ট্রের ১৩ কোম্পানির ওপর হুতি বিদ্রোহীদের নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক : ইয়েমেনের হুতি বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রের সঙ্গে চার মাসের যুদ্ধবিরতি ভেঙে ১৩টি মার্কিন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। মঙ্গলবার সানায় হুতি-নিয়ন্ত্রিত হিউম্যানিটারিয়ান অপারেশনস কো-অর্ডিনেশন সেন্টারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। যেখানে নিষেধাজ্ঞার তালিকায় ১৩ কোম্পানির পাশাপাশি ৯ ব্যক্তি ও দুটি জাহাজকে অন্তর্ভুক্ত করা হয়েছে। খবর রয়টার্সের।

গত মে মাসে ওয়াশিংটন ও হুতিদের মধ্যে হামলা বন্ধে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল। তবে চলতি সেপ্টেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্র হুতিদের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ইয়েমেনে ইরান-ঘনিষ্ঠ গোষ্ঠীর বিরুদ্ধে সবচেয়ে বড় মার্কিন পদক্ষেপ বলে উল্লেখ করেন।

মার্কিন ট্রেজারি জানিয়েছিল, ওই নিষেধাজ্ঞায় ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং চারটি জাহাজ অন্তর্ভুক্ত ছিল। এদের বিরুদ্ধে অর্থ সংগ্রহ, চোরাচালান ও হামলায় সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। এতে কিছু চীনা কোম্পানিও ছিল, যারা হুতিদের সামরিক সরঞ্জাম সরবরাহে জড়িত বলে দাবি করা হয়।

২০২৩ সালের শেষ দিক থেকে যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে, হুতিরা লোহিত সাগরে বাণিজ্যপথে বিঘ্ন ঘটাচ্ছে। তারা শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, বিশেষ করে ইসরায়েল-সম্পৃক্ত জাহাজগুলোর ওপর। হুতিদের দাবি, এসব হামলা গাজায় ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে প্রতিশোধ ও ফিলিস্তিনিদের সমর্থনে চালানো হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কার্ডের নামে বেকারত্বে উৎসাহ দিচ্ছে সরকার : হাসনাত আবদুল্লাহ

» রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণে হাফিজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা

» রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

» পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি ইনকিলাব মঞ্চের

» দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসিবাদের রেখে যাওয়া ছায়া নেমে গেল: বিরোধীদলীয় নেতা

» দাবি সিজেপির ‘পুরো দিল্লি বন্ধ করতে রাজি, তবু শিক্ষামন্ত্রীকে সরাচ্ছেন না মোদি’

» দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

» স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

» ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

» পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যুক্তরাষ্ট্রের ১৩ কোম্পানির ওপর হুতি বিদ্রোহীদের নিষেধাজ্ঞা

অনলাইন ডেস্ক : ইয়েমেনের হুতি বিদ্রোহীরা যুক্তরাষ্ট্রের সঙ্গে চার মাসের যুদ্ধবিরতি ভেঙে ১৩টি মার্কিন কোম্পানির ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। মঙ্গলবার সানায় হুতি-নিয়ন্ত্রিত হিউম্যানিটারিয়ান অপারেশনস কো-অর্ডিনেশন সেন্টারের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। যেখানে নিষেধাজ্ঞার তালিকায় ১৩ কোম্পানির পাশাপাশি ৯ ব্যক্তি ও দুটি জাহাজকে অন্তর্ভুক্ত করা হয়েছে। খবর রয়টার্সের।

গত মে মাসে ওয়াশিংটন ও হুতিদের মধ্যে হামলা বন্ধে যুদ্ধবিরতির চুক্তি হয়েছিল। তবে চলতি সেপ্টেম্বরের শুরুতে যুক্তরাষ্ট্র হুতিদের ওপর ব্যাপক নিষেধাজ্ঞা আরোপ করে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একে ইয়েমেনে ইরান-ঘনিষ্ঠ গোষ্ঠীর বিরুদ্ধে সবচেয়ে বড় মার্কিন পদক্ষেপ বলে উল্লেখ করেন।

মার্কিন ট্রেজারি জানিয়েছিল, ওই নিষেধাজ্ঞায় ৩২ ব্যক্তি ও প্রতিষ্ঠান এবং চারটি জাহাজ অন্তর্ভুক্ত ছিল। এদের বিরুদ্ধে অর্থ সংগ্রহ, চোরাচালান ও হামলায় সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে। এতে কিছু চীনা কোম্পানিও ছিল, যারা হুতিদের সামরিক সরঞ্জাম সরবরাহে জড়িত বলে দাবি করা হয়।

২০২৩ সালের শেষ দিক থেকে যুক্তরাষ্ট্র অভিযোগ করে আসছে, হুতিরা লোহিত সাগরে বাণিজ্যপথে বিঘ্ন ঘটাচ্ছে। তারা শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে, বিশেষ করে ইসরায়েল-সম্পৃক্ত জাহাজগুলোর ওপর। হুতিদের দাবি, এসব হামলা গাজায় ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে প্রতিশোধ ও ফিলিস্তিনিদের সমর্থনে চালানো হচ্ছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com