টানা ছুটিতে চালু হয়েছে বিশেষ ট্রেন, চলবে ৪ অক্টোবর পর্যন্ত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : দুর্গাপূজা, সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির সমন্বয়ে এবার মিলেছে টানা চার দিনের ছুটি। এ ছুটিকে কেন্দ্র করে ভ্রমণপিপাসু মানুষের যাত্রা সহজ ও আরামদায়ক করতে বাংলাদেশ রেলওয়ে চালু করেছে ‘বিশেষ ট্রেন’।

এই বিশেষ ট্রেন চলবে ১ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত, ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-ঢাকা রুটে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার (১ অক্টোবর) চট্টগ্রাম থেকে প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে ‘ঢাকা স্পেশাল’ ট্রেন। একই দিন রাত ১০টা ৩০ মিনিটে ঢাকা থেকে কক্সবাজারগামী ‘ট্যুরিস্ট স্পেশাল’ ট্রেন ছেড়ে গেছে। উভয় ট্রেন নির্ধারিত রুটে প্রতিদিন চলবে ছুটির শেষ দিন পর্যন্ত।

প্রতিটি ট্রেনে থাকছে ১৮টি কোচ। দিনে ৮৩৪টি এবং রাতে ৭৮৯টি আসনের ব্যবস্থা রাখা হয়েছে যাত্রীদের জন্য। পাশাপাশি এসব ট্রেনে থাকবে নিয়মিত আন্তঃনগর ট্রেনের মতোই আধুনিক সব সুযোগ-সুবিধা।

রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিচালনা কর্মকর্তা মোহাম্মদ সফিকুর রহমান বলেন, “দুর্গাপূজার সময় কক্সবাজারগামী যাত্রীদের চাপ অনেক বেড়ে যায়। যাত্রীসেবার মান ঠিক রাখতে ও অতিরিক্ত চাপ সামলাতে আমরা বিশেষ ট্রেনের উদ্যোগ নিয়েছি।”

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবু বক্কর ছিদ্দিক জানান,“যাত্রীদের ভোগান্তি কমাতে ১৮টি কোচসহ বিশেষ ট্রেন চালু করা হয়েছে। প্রথম দিনে চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করে ট্রেনটি এরপর নিয়মিত ঢাকা-কক্সবাজার রুটে চলবে।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ৪০ ডিগ্রি তাপমাত্রায় নতুন দাবানল নিয়ে শঙ্কায় ফ্রান্স

» নোয়াখালীতে নতুন গ্যাস কূপ খনন শুরু, দৈনিক ৭ মিলিয়ন ঘনফুট গ্যাসের সম্ভাবনা

» রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ২৪৬৫ মামলা

» বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত ১৭ জন গ্রেপ্তার

» পেলে-মেসিকে ছাড়িয়ে ইয়ামালের নতুন ইতিহাস

» জুলাই ব্যক্তিগত বা রাজনৈতিক গোষ্ঠীর নয়, জাতির অর্জন: শেখ রবিউল

» ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী নিয়োগে মৌখিক পরীক্ষা ১ আগস্ট

» স্থানীয় নির্বাচনে এমপিও শিক্ষকদের প্রার্থী হওয়ার সুযোগ চায় জামায়াত

» সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালনে বাধা নেই বিএনপির সরোয়ারের: আইনজীবী

» ‘জোর যার মুলুক তার’ নীতিতে চলছে সবকিছু: সেলিম উদ্দিন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

টানা ছুটিতে চালু হয়েছে বিশেষ ট্রেন, চলবে ৪ অক্টোবর পর্যন্ত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : দুর্গাপূজা, সাপ্তাহিক ছুটি ও সরকারি ছুটির সমন্বয়ে এবার মিলেছে টানা চার দিনের ছুটি। এ ছুটিকে কেন্দ্র করে ভ্রমণপিপাসু মানুষের যাত্রা সহজ ও আরামদায়ক করতে বাংলাদেশ রেলওয়ে চালু করেছে ‘বিশেষ ট্রেন’।

এই বিশেষ ট্রেন চলবে ১ অক্টোবর থেকে ৪ অক্টোবর পর্যন্ত, ঢাকা-কক্সবাজার ও চট্টগ্রাম-ঢাকা রুটে।

রেলওয়ে কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার (১ অক্টোবর) চট্টগ্রাম থেকে প্রথমবারের মতো যাত্রা শুরু করেছে ‘ঢাকা স্পেশাল’ ট্রেন। একই দিন রাত ১০টা ৩০ মিনিটে ঢাকা থেকে কক্সবাজারগামী ‘ট্যুরিস্ট স্পেশাল’ ট্রেন ছেড়ে গেছে। উভয় ট্রেন নির্ধারিত রুটে প্রতিদিন চলবে ছুটির শেষ দিন পর্যন্ত।

প্রতিটি ট্রেনে থাকছে ১৮টি কোচ। দিনে ৮৩৪টি এবং রাতে ৭৮৯টি আসনের ব্যবস্থা রাখা হয়েছে যাত্রীদের জন্য। পাশাপাশি এসব ট্রেনে থাকবে নিয়মিত আন্তঃনগর ট্রেনের মতোই আধুনিক সব সুযোগ-সুবিধা।

রেলওয়ের পূর্বাঞ্চলের প্রধান পরিচালনা কর্মকর্তা মোহাম্মদ সফিকুর রহমান বলেন, “দুর্গাপূজার সময় কক্সবাজারগামী যাত্রীদের চাপ অনেক বেড়ে যায়। যাত্রীসেবার মান ঠিক রাখতে ও অতিরিক্ত চাপ সামলাতে আমরা বিশেষ ট্রেনের উদ্যোগ নিয়েছি।”

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার আবু বক্কর ছিদ্দিক জানান,“যাত্রীদের ভোগান্তি কমাতে ১৮টি কোচসহ বিশেষ ট্রেন চালু করা হয়েছে। প্রথম দিনে চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করে ট্রেনটি এরপর নিয়মিত ঢাকা-কক্সবাজার রুটে চলবে।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com