কানাডায় বাঙালি সংস্কৃতিকে তুলে ধরে চলছে শারদীয় দুর্গোৎসব

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বরফে আচ্ছন্ন কানাডার আকাশে শীতের আগমনী বার্তা ভেসে আসলেও শরতের আবহ নেই। তবে প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা মন-প্রাণে ধারণ করেছেন শারদীয় দুর্গোৎসবের আনন্দ। কানাডার বিভিন্ন প্রদেশে কমিউনিটি হলে চলছে দেবী দুর্গার আরাধনা, উৎসবে যোগ দিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা, এমনকি স্থানীয় বিদেশীরাও।

ক্যালগেরির বিভিন্ন সংগঠন স্থানীয় কমিউনিটি সেন্টারে আয়োজন করেছে শারদীয় দুর্গোৎসব। নবপ্রজন্মের কাছে বাংলার কৃষ্টি, ঐতিহ্য, ইতিহাস ও জাতীয় সত্ত্বা তুলে ধরতে সাজানো হয়েছে পূজামণ্ডপ। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধের পদচারণায় মুখরিত কমিউনিটি হলগুলো ঢাক-ঢোল, শাঁখ আর উলুধ্বনিতে ভরে উঠছে। নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে চলছে দেবী দুর্গার পূজা আর সাংস্কৃতিক আয়োজন, যেখানে অংশ নিচ্ছেন বাংলাদেশ ও ভারতের স্বনামধন্য শিল্পীরাও।

বাংলাদেশ পূজা পরিষদ অফ ক্যালগেরির সভাপতি সুব্রত বৈরাগী বলেন, আমাদের খুব ভালো লাগছে যে প্রবাসে থেকেও আমরা বাঙালি সংস্কৃতিকে ধরে রাখতে পারছি। এতে নতুন প্রজন্ম আমাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান শিখতে পারবে এবং ভবিষ্যতেও ঐতিহ্য রক্ষা করবে।

দেশে যেতে না পারলেও কানাডার প্রবাসী বাঙালিরা দুর্গাপূজাকে ঘিরে মাতছেন আনন্দ-উৎসবে। নবপ্রজন্মের কাছে তুলে ধরছেন আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস ও ঐতিহ্য।

সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সাবেক ডিজিএফআই প্রধান আফজাল নাছের গ্রেফতার

» শাহজালালে ফ্লাইট বিপর্যয়, এক মাসে ৮৫৮ ফ্লাইট বাতিল

» আজ সোমবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» লুটপাট করে টাকা কামানোর জন্য হাসপাতাল নির্মাণ হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী

» ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব বুধবারে নির্ধারণের প্রস্তাব

» তরুণ প্রজন্ম আর ৭২-এর সংবিধান চায় না: হান্নান মাসউদ

» সরকারের পক্ষে গেলে নিয়ম আর বিপক্ষে গেলে কাস্টম: হাসনাত আবদুল্লাহ

» সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি: নাহিদ ইসলাম

» শুধু জুলাই সনদ না, সরকার ৩১ দফা বাস্তবায়নের নীতিও মানছে না: মঞ্জু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কানাডায় বাঙালি সংস্কৃতিকে তুলে ধরে চলছে শারদীয় দুর্গোৎসব

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : বরফে আচ্ছন্ন কানাডার আকাশে শীতের আগমনী বার্তা ভেসে আসলেও শরতের আবহ নেই। তবে প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা মন-প্রাণে ধারণ করেছেন শারদীয় দুর্গোৎসবের আনন্দ। কানাডার বিভিন্ন প্রদেশে কমিউনিটি হলে চলছে দেবী দুর্গার আরাধনা, উৎসবে যোগ দিচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা, এমনকি স্থানীয় বিদেশীরাও।

ক্যালগেরির বিভিন্ন সংগঠন স্থানীয় কমিউনিটি সেন্টারে আয়োজন করেছে শারদীয় দুর্গোৎসব। নবপ্রজন্মের কাছে বাংলার কৃষ্টি, ঐতিহ্য, ইতিহাস ও জাতীয় সত্ত্বা তুলে ধরতে সাজানো হয়েছে পূজামণ্ডপ। নারী-পুরুষ, শিশু-বৃদ্ধের পদচারণায় মুখরিত কমিউনিটি হলগুলো ঢাক-ঢোল, শাঁখ আর উলুধ্বনিতে ভরে উঠছে। নানা আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে চলছে দেবী দুর্গার পূজা আর সাংস্কৃতিক আয়োজন, যেখানে অংশ নিচ্ছেন বাংলাদেশ ও ভারতের স্বনামধন্য শিল্পীরাও।

বাংলাদেশ পূজা পরিষদ অফ ক্যালগেরির সভাপতি সুব্রত বৈরাগী বলেন, আমাদের খুব ভালো লাগছে যে প্রবাসে থেকেও আমরা বাঙালি সংস্কৃতিকে ধরে রাখতে পারছি। এতে নতুন প্রজন্ম আমাদের ধর্মীয় আচার-অনুষ্ঠান শিখতে পারবে এবং ভবিষ্যতেও ঐতিহ্য রক্ষা করবে।

দেশে যেতে না পারলেও কানাডার প্রবাসী বাঙালিরা দুর্গাপূজাকে ঘিরে মাতছেন আনন্দ-উৎসবে। নবপ্রজন্মের কাছে তুলে ধরছেন আবহমান বাংলার কৃষ্টি, ইতিহাস ও ঐতিহ্য।

সূএ: বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com