নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর

ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক না দেওয়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারকে ব্যাখ্যা দিতে হবে, না দিলে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে এনসিপির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বর্তমান কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব বলে মন্তব্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আগামী নির্বাচনের আগেই বর্তমান কমিশনের নিরপেক্ষ সদস্যদের রেখে বাকিদের পদত্যাগ করতে হবে এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ভদ্র ভাষায় কথা বলেন, কিন্তু ওনার কাজকর্মে আমরা ভদ্রতা পাই না। ওনি নিরপেক্ষ জায়গায় নেই।

তার সব কাজ একটা দলের পক্ষে দেখতে পাচ্ছি। সাংবিধানিক প্রতিষ্ঠানে বসে ওনার নিরপেক্ষ থাকা উচিত। যদি ওনি কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে কোনো বৈষম্যমূলক আচরণ করে থাকেন, ওনি গণমাধ্যমে এভাবে বলতে পারেন না—শাপলা প্রতীক না দেওয়ার বিষয়ে আমি ব্যাখ্যা দিতে পারব না। ওনাকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে এবং জবাবদিহির আওতায় আসতে হবে।

যদি সিইসি জবাবদিহির আওতায় না আসে তাহলে হয়তোবা আমরা নির্বাচন কমিশন ঘেরাও দিয়ে ওনাকে পদত্যাগ করতে বাধ্য করব।

তিনি বলেন, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ব্যাপারে যে তথ্য-প্রমাণ আছে, জাতিসংঘের যে রিপোর্ট—তাতে সরকার এই দলগুলোকে এখনই নিষিদ্ধ করতে পারে।

কয়েকজন উপদেষ্টা দুর্নীতিতে জড়িয়েছে দাবি করে তিনি বলেন, অনেকের আত্মীয়-স্বজনের খবর আমরা পাচ্ছি। উপদেষ্টাদের কে কে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে, তা জনগণের সামনে প্রকাশ করবে এনসিপি।

দুর্নীতিগ্রস্ত উপদেষ্টাদের শ্বেতপত্র প্রকাশ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বজ্রপাতে যুবকের মৃত্যু

» সাংবাদিকতায় অর্ধসত্যের কোনো স্থান নেই : বিএফইউজে মহাসচিব

» শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

» বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল

» কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার

» সাবেক এমপি আশিকা সুলতানা আবারও রিমান্ডে

» দালালবিরোধী অভিযানে নারীসহ ১২ জন আটক

» করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করতে বললেন প্রধানমন্ত্রী

» মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী

» অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে চাই: সংসদে প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর

ছবি সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) শাপলা প্রতীক না দেওয়ার বিষয়ে প্রধান নির্বাচন কমিশনারকে ব্যাখ্যা দিতে হবে, না দিলে নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি দিয়েছেন দলটির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাতে এনসিপির দলীয় কার্যালয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

বর্তমান কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন অসম্ভব বলে মন্তব্য করে নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, আগামী নির্বাচনের আগেই বর্তমান কমিশনের নিরপেক্ষ সদস্যদের রেখে বাকিদের পদত্যাগ করতে হবে এবং প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন ভদ্র ভাষায় কথা বলেন, কিন্তু ওনার কাজকর্মে আমরা ভদ্রতা পাই না। ওনি নিরপেক্ষ জায়গায় নেই।

তার সব কাজ একটা দলের পক্ষে দেখতে পাচ্ছি। সাংবিধানিক প্রতিষ্ঠানে বসে ওনার নিরপেক্ষ থাকা উচিত। যদি ওনি কোনো রাজনৈতিক দলের ক্ষেত্রে কোনো বৈষম্যমূলক আচরণ করে থাকেন, ওনি গণমাধ্যমে এভাবে বলতে পারেন না—শাপলা প্রতীক না দেওয়ার বিষয়ে আমি ব্যাখ্যা দিতে পারব না। ওনাকে অবশ্যই ব্যাখ্যা দিতে হবে এবং জবাবদিহির আওতায় আসতে হবে।

যদি সিইসি জবাবদিহির আওতায় না আসে তাহলে হয়তোবা আমরা নির্বাচন কমিশন ঘেরাও দিয়ে ওনাকে পদত্যাগ করতে বাধ্য করব।

তিনি বলেন, আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির ব্যাপারে যে তথ্য-প্রমাণ আছে, জাতিসংঘের যে রিপোর্ট—তাতে সরকার এই দলগুলোকে এখনই নিষিদ্ধ করতে পারে।

কয়েকজন উপদেষ্টা দুর্নীতিতে জড়িয়েছে দাবি করে তিনি বলেন, অনেকের আত্মীয়-স্বজনের খবর আমরা পাচ্ছি। উপদেষ্টাদের কে কে দুর্নীতির সঙ্গে যুক্ত হয়েছে, তা জনগণের সামনে প্রকাশ করবে এনসিপি।

দুর্নীতিগ্রস্ত উপদেষ্টাদের শ্বেতপত্র প্রকাশ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com