টাইফুন বুয়ালোইয়ে ভিয়েতনামে মৃত্যু বেড়ে ১৯

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  শক্তিশালী টাইফুন বুয়ালোইয়ের কারণে ভিয়েতনামে মৃত্যু বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ২১ জন। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়েছে, এর ফলে চলতি বছরে ভিয়েতনামে আঘাত হানা সবচেয়ে প্রাণঘাতী টাইফুন হয়ে দাঁড়িয়েছে এটি। বুয়ালোইয়ের প্রভাবে দেশটির উত্তরাঞ্চলে ভারি বৃষ্টি হচ্ছে, এতে সেখানে বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়ছে।

বুয়ালোই সোমবার ভিয়েতনামের উত্তরমধ্যাঞ্চলের উপকূল দিয়ে স্থলে উঠে আসে। সঙ্গে নিয়ে আসে ব্যাপক জলোচ্ছ্বাস, তীব্র ঝড় ও প্রবল বৃষ্টি। গত সপ্তাহে ফিলিপিন্সে এই টাইফুনটির তাণ্ডবে ফিলিপিন্সে অন্তত ১০ জনের মৃত্যু হয়।

সরকার জানিয়েছে, ঝড়ে আরও ৮৮ জন আহত হয়েছেন, এক লাখেরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১০ হাজার হেক্টরের বেশি জমির ধান ও অন্য ফসল ডুবে গেছে। এসবের অধিকাংশই ঘটেছে এনহে আন ও হা তিং প্রদেশে।

দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভিয়েতনামের বিভিন্ন অংশে ৩০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে গত ২৪ ঘণ্টায়। সূত্র : রয়টার্স

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» কার্ডের নামে বেকারত্বে উৎসাহ দিচ্ছে সরকার : হাসনাত আবদুল্লাহ

» রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণে হাফিজ উদ্দিনকে ফুলেল শুভেচ্ছা

» রবিবার বঙ্গভবন ছাড়বেন সদ্যবিদায়ি রাষ্ট্রপতি

» পদত্যাগকারী রাষ্ট্রপতিকে গ্রেফতারের দাবি ইনকিলাব মঞ্চের

» দেরিতে হলেও জাতির ঘাড় থেকে ফ্যাসিবাদের রেখে যাওয়া ছায়া নেমে গেল: বিরোধীদলীয় নেতা

» দাবি সিজেপির ‘পুরো দিল্লি বন্ধ করতে রাজি, তবু শিক্ষামন্ত্রীকে সরাচ্ছেন না মোদি’

» দেশে সব ধর্মাবলম্বী সমান অধিকার ভোগ করেন : তথ্য ও সম্প্রচারমন্ত্রী

» স্পিকারের দায়িত্বে কায়সার কামাল

» ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ

» পদত্যাগ করলেন রাষ্ট্রপতি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

টাইফুন বুয়ালোইয়ে ভিয়েতনামে মৃত্যু বেড়ে ১৯

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  শক্তিশালী টাইফুন বুয়ালোইয়ের কারণে ভিয়েতনামে মৃত্যু বেড়ে ১৯ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ২১ জন। মঙ্গলবার এই তথ্য নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এ খবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সসহ বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

প্রতিবেদনে বলা হয়েছে, এর ফলে চলতি বছরে ভিয়েতনামে আঘাত হানা সবচেয়ে প্রাণঘাতী টাইফুন হয়ে দাঁড়িয়েছে এটি। বুয়ালোইয়ের প্রভাবে দেশটির উত্তরাঞ্চলে ভারি বৃষ্টি হচ্ছে, এতে সেখানে বন্যা ও ভূমিধসের ঝুঁকি বাড়ছে।

বুয়ালোই সোমবার ভিয়েতনামের উত্তরমধ্যাঞ্চলের উপকূল দিয়ে স্থলে উঠে আসে। সঙ্গে নিয়ে আসে ব্যাপক জলোচ্ছ্বাস, তীব্র ঝড় ও প্রবল বৃষ্টি। গত সপ্তাহে ফিলিপিন্সে এই টাইফুনটির তাণ্ডবে ফিলিপিন্সে অন্তত ১০ জনের মৃত্যু হয়।

সরকার জানিয়েছে, ঝড়ে আরও ৮৮ জন আহত হয়েছেন, এক লাখেরও বেশি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ১০ হাজার হেক্টরের বেশি জমির ধান ও অন্য ফসল ডুবে গেছে। এসবের অধিকাংশই ঘটেছে এনহে আন ও হা তিং প্রদেশে।

দেশটির জাতীয় আবহাওয়া সংস্থা জানিয়েছে, ভিয়েতনামের বিভিন্ন অংশে ৩০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টিপাত হয়েছে গত ২৪ ঘণ্টায়। সূত্র : রয়টার্স

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com