প্যারিস দ্রুতই মুসলিমদের শহরে পরিণত হবে, ম্যাক্রোঁর সমালোচনায় ট্রাম্প

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ফ্রান্সে চলমান সহিংসতা ও দাঙ্গার জন্য দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর অভিবাসননীতিকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইউরোপীয় এই নেতা যদি অভিবাসন বিষয়ে তার পরামর্শ শুনতেন, তবে এই বিশৃঙ্খলা এড়ানো যেত।

হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, প্যারিস খুব দ্রুতই একটি মুসলিম শহরে পরিণত হতে যাচ্ছে, যা এমনটা হওয়ার কথা ছিল না।

তিনি অভিযোগ করেন, অভিবাসীদের লাগামহীন প্রবেশের কারণে ফরাসি রাজধানীর জনমিতি নাটকীয়ভাবে বদলে গেছে।

ম্যাক্রোঁকে নিজের বন্ধু উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, আমি অনেক আগেই তাকে বলেছিলাম, আপনি ফ্রান্সে একটি বড় ভুল করছেন। আপনি বিশ্বের সব স্থান থেকে মানুষকে প্রবেশের অনুমতি দিচ্ছেন। পুরো বিশ্বই যেন সেখানে চলে আসছিল। এবং আপনারা যেমনটা দেখছেন, প্যারিস খুব দ্রুতই একটি মুসলিম শহরে পরিণত হতে যাচ্ছে, যা কাম্য ছিল না।

ফ্রান্সে কয়েক সপ্তাহ আগে বিক্ষোভ শুরু হয়। শিক্ষকসংকট, শিক্ষাপ্রতিষ্ঠানের অবনতিশীল অবকাঠামো এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির অস্বচ্ছ পদ্ধতির প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। পরে শ্রমিক ইউনিয়নগুলোও এ আন্দোলনের প্রতি সমর্থন জানায়। তাদের দাবির মধ্যে ছিল পণ্যমূল্য কমানো, পেনশন বৃদ্ধি ও মজুরি বাড়ানো।

জ্বালানির মূল্যবৃদ্ধি এবং অর্থনৈতিক নানা অসন্তোষের কারণে বিক্ষোভের পরিধি আরও বাড়তে থাকে। শনিবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও বিভিন্ন স্থানে লুটপাটের ঘটনা ঘটে। এতে একটি ঐতিহাসিক টাউন হল আগুনে পুড়ে যায় এবং ১ হাজার ৮০০ জনকে গ্রেপ্তার করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার ফ্রান্সের কয়েকটি শহরে রাতের বেলায় কারফিউ জারি করে কর্তৃপক্ষ। এর মধ্যে প্যারিসের কিছু এলাকাও রয়েছে।

সূত্র: আল- জাজিরা, ইন্ডিয়া টুডে, সিএনএন

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» পৃথক দুটি অভিযানে ইয়াবাসহ চারজন গ্রেপ্তার

» রাজধানীতে পাকিস্তানি নাগরিকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

» আগামীকাল তিন ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৮৬ ,মামলা ৪৯টি

» মানবপাচার মামলার প্রধান আসামি লাভলু মিয়া গ্রেফতার

» নৌ পুলিশের অভিযান, ২০ জেলে আটক

» কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় আরও ১ আসামি গ্রেফতার

» পারিবারিক কলহের জেরে শ্বশুরের কুড়ালের আঘাতে জামাই নিহত

» যাত্রীবাহী বাস ও বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে নিহত বেড়ে ১৪

» আজ থেকে টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক ও শেয়ারবাজার

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

প্যারিস দ্রুতই মুসলিমদের শহরে পরিণত হবে, ম্যাক্রোঁর সমালোচনায় ট্রাম্প

ছবি সংগৃহীত

 

অনলাইন ডেস্ক : ফ্রান্সে চলমান সহিংসতা ও দাঙ্গার জন্য দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর অভিবাসননীতিকে দায়ী করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেছেন, ইউরোপীয় এই নেতা যদি অভিবাসন বিষয়ে তার পরামর্শ শুনতেন, তবে এই বিশৃঙ্খলা এড়ানো যেত।

হোয়াইট হাউসের বাইরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, প্যারিস খুব দ্রুতই একটি মুসলিম শহরে পরিণত হতে যাচ্ছে, যা এমনটা হওয়ার কথা ছিল না।

তিনি অভিযোগ করেন, অভিবাসীদের লাগামহীন প্রবেশের কারণে ফরাসি রাজধানীর জনমিতি নাটকীয়ভাবে বদলে গেছে।

ম্যাক্রোঁকে নিজের বন্ধু উল্লেখ করে ট্রাম্প আরও বলেন, আমি অনেক আগেই তাকে বলেছিলাম, আপনি ফ্রান্সে একটি বড় ভুল করছেন। আপনি বিশ্বের সব স্থান থেকে মানুষকে প্রবেশের অনুমতি দিচ্ছেন। পুরো বিশ্বই যেন সেখানে চলে আসছিল। এবং আপনারা যেমনটা দেখছেন, প্যারিস খুব দ্রুতই একটি মুসলিম শহরে পরিণত হতে যাচ্ছে, যা কাম্য ছিল না।

ফ্রান্সে কয়েক সপ্তাহ আগে বিক্ষোভ শুরু হয়। শিক্ষকসংকট, শিক্ষাপ্রতিষ্ঠানের অবনতিশীল অবকাঠামো এবং বিশ্ববিদ্যালয়ে ভর্তির অস্বচ্ছ পদ্ধতির প্রতিবাদে শিক্ষার্থীরা আন্দোলনে নামেন। পরে শ্রমিক ইউনিয়নগুলোও এ আন্দোলনের প্রতি সমর্থন জানায়। তাদের দাবির মধ্যে ছিল পণ্যমূল্য কমানো, পেনশন বৃদ্ধি ও মজুরি বাড়ানো।

জ্বালানির মূল্যবৃদ্ধি এবং অর্থনৈতিক নানা অসন্তোষের কারণে বিক্ষোভের পরিধি আরও বাড়তে থাকে। শনিবার বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ ও বিভিন্ন স্থানে লুটপাটের ঘটনা ঘটে। এতে একটি ঐতিহাসিক টাউন হল আগুনে পুড়ে যায় এবং ১ হাজার ৮০০ জনকে গ্রেপ্তার করা হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে সোমবার ফ্রান্সের কয়েকটি শহরে রাতের বেলায় কারফিউ জারি করে কর্তৃপক্ষ। এর মধ্যে প্যারিসের কিছু এলাকাও রয়েছে।

সূত্র: আল- জাজিরা, ইন্ডিয়া টুডে, সিএনএন

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com