ডিম নিক্ষেপে অর্থায়ন করেছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি: পুলিশ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মোজাম্মেল হকের ‘অর্থায়ন’ থাকার কথা জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মো. সেফাতুল্লাহর আদালতে রিমান্ড শুনানিতে এ কথা বলেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আব্দুস সালাম।

এদিন গুলশান থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় নড়াইল-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি এবং মোজাম্মেল হকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন আব্দুস সালাম। বেলা পৌনে ৩টার দিকে তাদের এজলাসে তোলা হয়।

সালাম দুজনের ১০ দিনের রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, “আসামিরা আওয়ামী লীগের সব কর্মসূচির তিনি আয়োজক। আখতারের ওপর নিউইয়র্কে ডিম নিক্ষেপে মোজাম্মেল হক বিকাশে টাকা দিয়েছেন। দেশকে অস্থিতিশীল, আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটাতে, দেশকে অস্থির করতে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।”

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন।

তিনি বলেন, “আসামিরা হোয়াটস অ্যাপ, মেসেঞ্জার গ্রুপ খুলে সরকারবিরোধী কাজ করতেন। মুক্তি পেছন থেকে ভূমিকা পালন করেছে। তাদের সনাক্তে কাজ চলছিল। পুলিশ তাদের গ্রেফতার করেছে।”

তিনি আরও বলেন, “মুক্তি অবৈধ সংসদের সংসদ সদস্য। ফ্যাসিস্টের সহযোগী। নিউইয়র্কে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী তিন রাজনৈতিক দলের নেতাদের হয়রানি, মানহানি, অপমান করার চেষ্টা করেছেন। আখতারের ওপর ডিম নিক্ষেপ করেছেনে। এতে মোজাম্মেল হকের যোগসাজস ও সহযোগিতা আছে। তিনি অর্থায়নও করেছেন।”

কবিরুল হক মুক্তির পক্ষে জাহাঙ্গীর আলম রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তিনি বলেন, “বলা হচ্ছে, ছাত্রলীগ সন্ত্রাসবিরোধ কর্মকাণ্ড করছে। তার বয়স ৬০ বছর। ছাত্রলীগ করার বয়স নেই। জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক। তিনি শারীরিকভাবে অসুস্থ। রিমান্ডে নেওয়ার মতো শারীরিকভাবে ফিট নন।”

আরেক আইনজীবী জনি সিকদার ডিম নিক্ষেপের প্রসঙ্গ টেনে বলেন, “আমাদের দেশে ডিম নিক্ষেপের প্রচলন ছিল না। সেই ডিম নিক্ষেপ নিউইয়র্কে চলে গেছে। আমাদের আদালত প্রাঙ্গণে বিচারপতি, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিদের ওপরও ডিম নিক্ষেপ করা হয়েছে।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বাংলাদেশ-নেপালের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও দীর্ঘ হবে: মির্জা ফখরুল

» জ্বালানি সংকট ও ব্যাংকে টাকা নেই, দেশে চলছে দলীয় সন্ত্রাস : নাসীরুদ্দীন পাটোয়ারী

» ফ্যাসিস্টদের ফটোকপি বিএনপির মধ্যে দেখতে পাচ্ছি : জামায়াত আমির

» দুবাই কারাগার থেকে ছাড়া পেলেন বেনজীর

» অস্ত্র-পোশাকসহ তিন ভুয়া বিজিবি সদস্য গ্রেফতার

» ভবিষ্যত যুদ্ধের প্রথম নিশানা হতে পারে মহাকাশের স্যাটেলাইট?

» চেক ডিজঅনারের মামলায় রিজেন্টের সেই সাহেদের এক বছরের কারাদণ্ড

» ঝুঁকি নিয়ে ছবি তোলা ও প্রকাশের জন্য ফটোসাংবাদিকদের চাকরিও হারাতে হয়েছে :শামসুজ্জামান দুদু

» ঢাকার নৌপথে আবারও ওয়াটার বাস চালু করা হবে: নৌমন্ত্রী

» ৭ মাত্রার বেশি ভূমিকম্প হলে ফায়ার সার্ভিস নিজেও ক্ষতিগ্রস্ত হবে: ডিজি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ডিম নিক্ষেপে অর্থায়ন করেছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি: পুলিশ

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হয়ে যুক্তরাষ্ট্রে যাওয়া জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপে বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি মোজাম্মেল হকের ‘অর্থায়ন’ থাকার কথা জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার ঢাকার মহানগর হাকিম মো. সেফাতুল্লাহর আদালতে রিমান্ড শুনানিতে এ কথা বলেন মামলার তদন্ত কর্মকর্তা গুলশান থানার এসআই আব্দুস সালাম।

এদিন গুলশান থানার সন্ত্রাস বিরোধ আইনের মামলায় নড়াইল-১ আসনের আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তি এবং মোজাম্মেল হকের ১০ দিনের রিমান্ড আবেদন করেন আব্দুস সালাম। বেলা পৌনে ৩টার দিকে তাদের এজলাসে তোলা হয়।

সালাম দুজনের ১০ দিনের রিমান্ড আবেদনের পক্ষে যুক্তি তুলে ধরেন। তিনি বলেন, “আসামিরা আওয়ামী লীগের সব কর্মসূচির তিনি আয়োজক। আখতারের ওপর নিউইয়র্কে ডিম নিক্ষেপে মোজাম্মেল হক বিকাশে টাকা দিয়েছেন। দেশকে অস্থিতিশীল, আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটাতে, দেশকে অস্থির করতে তারা কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।”

রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন।

তিনি বলেন, “আসামিরা হোয়াটস অ্যাপ, মেসেঞ্জার গ্রুপ খুলে সরকারবিরোধী কাজ করতেন। মুক্তি পেছন থেকে ভূমিকা পালন করেছে। তাদের সনাক্তে কাজ চলছিল। পুলিশ তাদের গ্রেফতার করেছে।”

তিনি আরও বলেন, “মুক্তি অবৈধ সংসদের সংসদ সদস্য। ফ্যাসিস্টের সহযোগী। নিউইয়র্কে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সফরসঙ্গী তিন রাজনৈতিক দলের নেতাদের হয়রানি, মানহানি, অপমান করার চেষ্টা করেছেন। আখতারের ওপর ডিম নিক্ষেপ করেছেনে। এতে মোজাম্মেল হকের যোগসাজস ও সহযোগিতা আছে। তিনি অর্থায়নও করেছেন।”

কবিরুল হক মুক্তির পক্ষে জাহাঙ্গীর আলম রিমান্ড বাতিল চেয়ে জামিন আবেদন করেন। তিনি বলেন, “বলা হচ্ছে, ছাত্রলীগ সন্ত্রাসবিরোধ কর্মকাণ্ড করছে। তার বয়স ৬০ বছর। ছাত্রলীগ করার বয়স নেই। জিজ্ঞাসাবাদের প্রয়োজন হলে জেলগেটে জিজ্ঞাসাবাদ করা হোক। তিনি শারীরিকভাবে অসুস্থ। রিমান্ডে নেওয়ার মতো শারীরিকভাবে ফিট নন।”

আরেক আইনজীবী জনি সিকদার ডিম নিক্ষেপের প্রসঙ্গ টেনে বলেন, “আমাদের দেশে ডিম নিক্ষেপের প্রচলন ছিল না। সেই ডিম নিক্ষেপ নিউইয়র্কে চলে গেছে। আমাদের আদালত প্রাঙ্গণে বিচারপতি, মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তিদের ওপরও ডিম নিক্ষেপ করা হয়েছে।”

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com