ইতালিতে বাংলাদেশি তরুণের খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  ইতালির পেরুজা প্রদেশের স্পোলেতো এলাকায় বস্তাবন্দি অবস্থায় মোহাম্মদ সাগর বালা অভি (২১) নামের এক বাংলাদেশি তরুণের খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত অভি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামের কুমোদ বালার একমাত্র ছেলে।

জানা গেছে, আড়াই বছর আগে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছান অভি। তিনি স্থানীয় একটি আশ্রয়কেন্দ্রে থাকতেন এবং একটি রেস্তোরাঁয় কাজ করতেন। কয়েকদিন ধরে নিখোঁজ থাকার পর সোমবার সন্ধ্যায় ভিয়া প্রিমো মাজ্জো সড়কের পাশে রেললাইনের কাছে একটি সবুজ এলাকা থেকে কালো বস্তাবন্দি অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। বস্তার ওপর নিহতের ব্যবহৃত একটি বৈদ্যুতিক সাইকেলও পাওয়া যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিকে ছুরিকাঘাতে হত্যার পর মাথা, হাত ও পা কেটে আলাদা করা হয়েছে। সব অঙ্গ এখনো উদ্ধার হয়নি। পুলিশ আশপাশের ময়লার বাক্স ও ডাস্টবিনে খোঁজ চালাচ্ছে।

ঘটনার পরপরই স্থানীয় ক্যারাবিনিয়েরি পুলিশ এলাকা ঘিরে তল্লাশি চালায় এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। নিহতের বন্ধু, সহকর্মী ও আশ্রয়কেন্দ্রের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।

রোমে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে। পুলিশি প্রতিবেদন হাতে পেলে মরদেহ সংক্রান্ত আনুষ্ঠানিকতা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, তরুণকে খণ্ড-বিখণ্ড করে পার্কে ফেলে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রবাসী বাংলাদেশি ও স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছেন।  সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সাবেক ডিজিএফআই প্রধান আফজাল নাছের গ্রেফতার

» শাহজালালে ফ্লাইট বিপর্যয়, এক মাসে ৮৫৮ ফ্লাইট বাতিল

» আজ সোমবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» লুটপাট করে টাকা কামানোর জন্য হাসপাতাল নির্মাণ হয়েছিল: স্বাস্থ্যমন্ত্রী

» ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে রাতে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে : স্বরাষ্ট্রমন্ত্রী

» প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্ব বুধবারে নির্ধারণের প্রস্তাব

» তরুণ প্রজন্ম আর ৭২-এর সংবিধান চায় না: হান্নান মাসউদ

» সরকারের পক্ষে গেলে নিয়ম আর বিপক্ষে গেলে কাস্টম: হাসনাত আবদুল্লাহ

» সংসদের কার্যক্রম দেখলে মনে হয় গণভোট হয়নি: নাহিদ ইসলাম

» শুধু জুলাই সনদ না, সরকার ৩১ দফা বাস্তবায়নের নীতিও মানছে না: মঞ্জু

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ইতালিতে বাংলাদেশি তরুণের খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  ইতালির পেরুজা প্রদেশের স্পোলেতো এলাকায় বস্তাবন্দি অবস্থায় মোহাম্মদ সাগর বালা অভি (২১) নামের এক বাংলাদেশি তরুণের খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহত অভি মাদারীপুর জেলার রাজৈর উপজেলার পাখুল্লা গ্রামের কুমোদ বালার একমাত্র ছেলে।

জানা গেছে, আড়াই বছর আগে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইতালি পৌঁছান অভি। তিনি স্থানীয় একটি আশ্রয়কেন্দ্রে থাকতেন এবং একটি রেস্তোরাঁয় কাজ করতেন। কয়েকদিন ধরে নিখোঁজ থাকার পর সোমবার সন্ধ্যায় ভিয়া প্রিমো মাজ্জো সড়কের পাশে রেললাইনের কাছে একটি সবুজ এলাকা থেকে কালো বস্তাবন্দি অবস্থায় মরদেহ উদ্ধার করে পুলিশ। বস্তার ওপর নিহতের ব্যবহৃত একটি বৈদ্যুতিক সাইকেলও পাওয়া যায়।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অভিকে ছুরিকাঘাতে হত্যার পর মাথা, হাত ও পা কেটে আলাদা করা হয়েছে। সব অঙ্গ এখনো উদ্ধার হয়নি। পুলিশ আশপাশের ময়লার বাক্স ও ডাস্টবিনে খোঁজ চালাচ্ছে।

ঘটনার পরপরই স্থানীয় ক্যারাবিনিয়েরি পুলিশ এলাকা ঘিরে তল্লাশি চালায় এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে। নিহতের বন্ধু, সহকর্মী ও আশ্রয়কেন্দ্রের কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ চলছে। তবে এখনো কাউকে গ্রেফতার করা হয়নি।

রোমে বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, তারা স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে। পুলিশি প্রতিবেদন হাতে পেলে মরদেহ সংক্রান্ত আনুষ্ঠানিকতা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে, তরুণকে খণ্ড-বিখণ্ড করে পার্কে ফেলে যাওয়ার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। প্রবাসী বাংলাদেশি ও স্থানীয়রা আতঙ্কিত হয়ে পড়েছেন।  সূএ : বাংলাদেশ প্রতিদিন

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com