নিউইয়র্কের ঘটনা আ. লীগের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করেছে : আমীর খসরু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  নিউইয়র্কে হেনস্তার ঘটনা, আওয়ামী লীগের ভবিষ্যতকে আরও অনিশ্চিত করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরের আগ্রাবাদে মা ও শিশু জেনারেল হাসপাতাল মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের ইন্টার্ন সমাপ্তি ও এমবিবিএস সনদ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে পালিয়ে গিয়ে তাদের এ সমস্ত কাজ ছাড়া আর কি করার আছে। এটাই তো করবে, তাই না? এর বাইরে আর কিছু করার নেই। আপনি যখন পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গেলেন, সমর্থকদের এ ধরনের কাজের বাইরে আর কিছু করার নেই আপাতত। গণতন্ত্রেই বিশ্বাস করে না। দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে, এখন যেগুলো করছে এগুলো আরও ধ্বংসাত্মক। এগুলো তাদের ভবিষ্যতকে আরও অনিশ্চিত করে দিচ্ছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় দূতাবাসের গোয়েন্দা ব্যর্থতা আছে কি-না সেটি নিশ্চিত নয়। নিরাপত্তা ওই দেশের বিষয়। হয়ত দূতাবাসের ইন্টেলিজেন্স ছিল কিনা আমি জানি না। তাদের জানা উচিত ছিল। এ ঘটনায় তেমন কিছু আসে যায় না। একটা গণতান্ত্রিক দেশে অনেক কিছু হতেই পারে। এটা আমার জন্য এমন বড় কিছু না। গণতান্ত্রিক সব দেশে এগুলো হয়ে থাকে। যার সমর্থন আছে সেও করতে পারে। যার সমর্থন নেই সেও করতে পারে।

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দেওয়া বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরীর দেশের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে জোর দেন। অনুষ্ঠানে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ পরিচালনা পর্ষদ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» বজ্রপাতে যুবকের মৃত্যু

» সাংবাদিকতায় অর্ধসত্যের কোনো স্থান নেই : বিএফইউজে মহাসচিব

» শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

» বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল

» কওমি মাদ্রাসা শিক্ষার জন্য বাজেটে বরাদ্দ রাখার দাবি বিরোধী দলীয় নেতার

» সাবেক এমপি আশিকা সুলতানা আবারও রিমান্ডে

» দালালবিরোধী অভিযানে নারীসহ ১২ জন আটক

» করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা করতে বললেন প্রধানমন্ত্রী

» মূল‍্যস্ফীতি কমিয়ে আনতে কৃষি উন্নয়নে বিনিয়োগ বাড়াতে হবে : রিজভী

» অতীতের দিকে না তাকিয়ে সামনের দিকে এগোতে চাই: সংসদে প্রধানমন্ত্রী

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নিউইয়র্কের ঘটনা আ. লীগের ভবিষ্যৎকে আরও অনিশ্চিত করেছে : আমীর খসরু

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  নিউইয়র্কে হেনস্তার ঘটনা, আওয়ামী লীগের ভবিষ্যতকে আরও অনিশ্চিত করে দিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

বুধবার (২৪ সেপ্টেম্বর) চট্টগ্রাম নগরের আগ্রাবাদে মা ও শিশু জেনারেল হাসপাতাল মেডিকেল কলেজের ১৪তম ব্যাচের ইন্টার্ন সমাপ্তি ও এমবিবিএস সনদ বিতরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, রাজনৈতিকভাবে পরাস্ত হয়ে পালিয়ে গিয়ে তাদের এ সমস্ত কাজ ছাড়া আর কি করার আছে। এটাই তো করবে, তাই না? এর বাইরে আর কিছু করার নেই। আপনি যখন পরাজিত হয়ে দেশ থেকে পালিয়ে গেলেন, সমর্থকদের এ ধরনের কাজের বাইরে আর কিছু করার নেই আপাতত। গণতন্ত্রেই বিশ্বাস করে না। দেশ ধ্বংস করে পালিয়ে গিয়ে, এখন যেগুলো করছে এগুলো আরও ধ্বংসাত্মক। এগুলো তাদের ভবিষ্যতকে আরও অনিশ্চিত করে দিচ্ছে।

তিনি আরও বলেন, এ ঘটনায় দূতাবাসের গোয়েন্দা ব্যর্থতা আছে কি-না সেটি নিশ্চিত নয়। নিরাপত্তা ওই দেশের বিষয়। হয়ত দূতাবাসের ইন্টেলিজেন্স ছিল কিনা আমি জানি না। তাদের জানা উচিত ছিল। এ ঘটনায় তেমন কিছু আসে যায় না। একটা গণতান্ত্রিক দেশে অনেক কিছু হতেই পারে। এটা আমার জন্য এমন বড় কিছু না। গণতান্ত্রিক সব দেশে এগুলো হয়ে থাকে। যার সমর্থন আছে সেও করতে পারে। যার সমর্থন নেই সেও করতে পারে।

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দেওয়া বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরীর দেশের স্বাস্থ্য সেবার মান উন্নয়নে জোর দেন। অনুষ্ঠানে চট্টগ্রাম মা ও শিশু জেনারেল হাসপাতালের কার্যনির্বাহী কমিটির সভাপতি সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন ও সাধারণ সম্পাদক রেজাউল করিমসহ পরিচালনা পর্ষদ সদস্যরা উপস্থিত ছিলেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com