আদালতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ডিআরইউ’র নিন্দা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পেশাগত দায়িত্ব পালনকালে আদালতে সাংবাদিকদের ওপর কতিপয় আইনজীবীর হামলা ও হেনস্তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এই নিন্দা ও প্রতিবাদ জানান।

এর আগে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে আইনজীবীদের হামলা ও হেনস্তার শিকার হন ডিআরইউ সদস্য মোক্তাদির রশীদ রোমিও এবং সাংবাদিক আসিফ মোহাম্মদ সিয়াম।

ওই ঘটনার নিন্দা জানিয়ে ডিআরইউ নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এ ঘটনা স্বাধীন সাংবাদিকতার ওপর হুমকি। এর আগেও আদালতপাড়ায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সেই হামলাগুলোর বিচার হলে আবারও এমন ঘটনা ঘটতো না।

তারা বলেন, হামলা রোধ ও হামলাকারীদের শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও আন্তরিক হওয়া প্রয়োজন। একই সঙ্গে ভিডিও ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন ডিআরইউ’র নেতারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ঈদের ছুটিতে বাড়ি যাওয়ার আগে যা যা চেক করা জরুরি

» কবজি ব্যথা: কারণ ও করণীয়

» বার কাউন্সিল পরীক্ষায় ববির ৪০ শিক্ষার্থীর সাফল্য

» আগামীতে আপনাদের সাথে কাজের মাধ্যমে দেখা হবে: ডেপুটি স্পিকার

» যে কারণে ইরানের সাউথ পারস গ্যাসক্ষেত্রে হামলা এক ভয়াবহ মোড়: দ্য গার্ডিয়ানের বিশ্লেষণ

» ঈদের দিন সারা দেশে কালবৈশাখী ঝড়ের আভাস

» ২১ ঘণ্টা পর উত্তরের ট্রেন চলাচল স্বাভাবিক

» কোস্ট গার্ডের অভিযানে ২ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ

» শাহবাগের কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় হত্যার ঘটনায় আরো চারজন গ্রেপ্তার

» পদ্মা সেতুতে একদিনে টোল আদায় সাড়ে ৪ কোটি টাকা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আদালতে সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ডিআরইউ’র নিন্দা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : পেশাগত দায়িত্ব পালনকালে আদালতে সাংবাদিকদের ওপর কতিপয় আইনজীবীর হামলা ও হেনস্তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ)।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) ডিআরইউ কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে সভাপতি আবু সালেহ আকন ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল এই নিন্দা ও প্রতিবাদ জানান।

এর আগে বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে আইনজীবীদের হামলা ও হেনস্তার শিকার হন ডিআরইউ সদস্য মোক্তাদির রশীদ রোমিও এবং সাংবাদিক আসিফ মোহাম্মদ সিয়াম।

ওই ঘটনার নিন্দা জানিয়ে ডিআরইউ নেতারা বলেন, পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর হামলার ঘটনা দিন দিন বেড়েই চলেছে। এ ঘটনা স্বাধীন সাংবাদিকতার ওপর হুমকি। এর আগেও আদালতপাড়ায় সাংবাদিকদের ওপর হামলার ঘটনা ঘটেছে। সেই হামলাগুলোর বিচার হলে আবারও এমন ঘটনা ঘটতো না।

তারা বলেন, হামলা রোধ ও হামলাকারীদের শাস্তি নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও আন্তরিক হওয়া প্রয়োজন। একই সঙ্গে ভিডিও ফুটেজ দেখে দোষীদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন ডিআরইউ’র নেতারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com