রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন দিল দুর্বৃত্তরা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

শুক্রবার সকাল ৭টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এদিকে, বাস চালক ও পুলিশ সূত্রে জানা গেছে, সেনপাড়া এলাকায় বাসটি পৌঁছালে তা থামানোর জন্য কয়েকজন লোক হাত তুলে সংকেত দেয়। বাস থামতেই চালক ও হেলপারকে মারধর করে জোরপূর্বক নামিয়ে দেওয়া হয়। যাত্রীরা আতঙ্কে নেমে পড়েন। এরপর বাসের সামনের গ্লাস লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা এবং তৎক্ষণাৎ বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সহায়তা করে। বাসটি জব্দ করে নেয়া হয়েছে।

বাস মালিক পক্ষের দাবি, কিছুদিন আগে ‌‘নেছার’ নামের এক ব্যক্তি চাঁদার দাবিতে তাদের স্টাফদের ওপর হামলা চালিয়েছিলেন। এই ঘটনার সঙ্গেও তার সংশ্লিষ্টতা থাকতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদুর রহমান জানান, ‘আলিফ পরিবহন থেকে সম্প্রতি কিছু কর্মী ছাঁটাই করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষুব্ধ ওই কর্মীরাই এ ঘটনা ঘটাতে পারে। বিষয়টি তদন্তাধীন।”

তিনি আরও বলেন, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নিরপেক্ষ অভিভাবকসুলভ ব্যক্তিকে বাংলার জনগণ রাষ্ট্রপতি দেখতে চায়- নাহিদ ইসলাম

» বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল হুয়াওয়ে

» ঠাকুরগাঁওয়ে শিক্ষার্থীসহ অংশীজনদের নিয়ে পুষ্টি সচেতনতা কর্মসূচির আয়োজন

» মিরপুরে নতুন গ্রামীণফোন সেন্টার চালু

» সৌদি-মার্কিন পরমাণু চুক্তি নিয়ে ইসরায়েলে তীব্র উদ্বেগ

» ৫ বছরে ছানিজনিত অন্ধত্ব নির্মূলের লক্ষ্য নির্ধারণ করেছে সরকার : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

» রাজনৈতিক দল থেকে বহিষ্কার করলে এমপি পদ যাওয়ার সুযোগ নেই : ইসি মাছউদ

» ইনভেস্টরস এক্সপো পরিদর্শন প্রধানমন্ত্রীর

» দেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে রূপান্তরের কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী

» তারুণ্যের আকাঙ্ক্ষাকে ধারণ করে দক্ষ জনশক্তি গড়ে তোলা হবে : মাহদী আমিন

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রাজধানীতে যাত্রীবাহী বাসে আগুন দিল দুর্বৃত্তরা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  রাজধানীর মিরপুরের সেনপাড়া এলাকায় একটি যাত্রীবাহী বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

শুক্রবার সকাল ৭টা ২৩ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ৭টা ৩৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, খবর পেয়ে মিরপুর ফায়ার স্টেশনের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

এদিকে, বাস চালক ও পুলিশ সূত্রে জানা গেছে, সেনপাড়া এলাকায় বাসটি পৌঁছালে তা থামানোর জন্য কয়েকজন লোক হাত তুলে সংকেত দেয়। বাস থামতেই চালক ও হেলপারকে মারধর করে জোরপূর্বক নামিয়ে দেওয়া হয়। যাত্রীরা আতঙ্কে নেমে পড়েন। এরপর বাসের সামনের গ্লাস লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছোড়ে দুর্বৃত্তরা এবং তৎক্ষণাৎ বাসটিতে আগুন ধরিয়ে দেয়।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সহায়তা করে। বাসটি জব্দ করে নেয়া হয়েছে।

বাস মালিক পক্ষের দাবি, কিছুদিন আগে ‌‘নেছার’ নামের এক ব্যক্তি চাঁদার দাবিতে তাদের স্টাফদের ওপর হামলা চালিয়েছিলেন। এই ঘটনার সঙ্গেও তার সংশ্লিষ্টতা থাকতে পারে বলে আশঙ্কা করছেন তারা।

মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ মাকছুদুর রহমান জানান, ‘আলিফ পরিবহন থেকে সম্প্রতি কিছু কর্মী ছাঁটাই করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ক্ষুব্ধ ওই কর্মীরাই এ ঘটনা ঘটাতে পারে। বিষয়টি তদন্তাধীন।”

তিনি আরও বলেন, আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং প্রকৃত কারণ উদঘাটনে কাজ করছে পুলিশ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com