মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

এস.এম.  সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি  : “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫। সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় র‍্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলা বিষয়ক মহড়া এবং আলোচনা সভা।

উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা বাস্তব মহড়া পরিচালনা করেন। তারা জরুরি প্রতিক্রিয়া, অগ্নিনির্বাপণ কৌশল ও উদ্ধার কার্যক্রম তুলে ধরেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবির। সঞ্চালনায় ছিলেন শুভঙ্কর মণ্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার আব্দুল হালিম, শিক্ষক সমিতির সভাপতি মো. মিরাজুল ইসলাম খসরু, প্রেসক্লাব সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শিব সজল যীশু ঢালী, রেড ক্রিসেন্ট প্রতিনিধি ইমদাদ ইলাহী চৌধুরী, টিম প্রধান মো. মোস্তাফিজুর রহমান কাজী এবং মিনহাজ ফকির প্রমুখ।

বক্তারা বলেন, দুর্যোগকালীন ক্ষয়ক্ষতি রোধে পূর্ব প্রস্তুতি ও জনসচেতনতার বিকল্প নেই। সকলের সমন্বিত প্রচেষ্টায় দুর্যোগ মোকাবেলা আরও কার্যকর হবে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে অনুষ্ঠিত মহড়ায় অংশগ্রহণকারীরা আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কৌশল হাতে-কলমে শেখানো হয়।

পুরো আয়োজনটি বাস্তবায়ন করে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নতুন যুদ্ধজাহাজ থেকে ক্ষেপণাস্ত্র পরীক্ষা উত্তর কোরিয়ার

» প্রান্তিক পর্যায়ের রোগী এখনো সঠিক চিকিৎসাসেবা বঞ্চিত: স্বাস্থ্যমন্ত্রী

» সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি

» জুনে সড়ক দুর্ঘটনায় ৪৩৮জন নিহত

» সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ

» আজ রবিবার রাজধানীর যেসব দোকানপাট ও মার্কেট বন্ধ

» সেই ভুল আর করা চলবে না: শামা ওবায়েদ

» আমি নিশ্চিত, প্রতিশোধ প্রশ্নে মা বলতেন ‌‘তোমার দায়িত্ব সবাইকে ঐক্যবদ্ধ করে এগিয়ে যাওয়া’

» আন্তর্জাতিক স্বাস্থ্যসেবায় ব্র্যাক ব্যাংক প্রিমিয়াম ব্যাংকিং গ্রাহকদের জন্য বিশেষ সুবিধা

» জামালপুরে এনটিভির ২৪ বছরে পদার্পণ উপলক্ষ্যে আলোচনা ও কেককাটা

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মোরেলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

এস.এম.  সাইফুল ইসলাম কবির, বাগেরহাট জেলা প্রতিনিধি  : “সমন্বিত উদ্যোগ, প্রতিরোধ করি দুর্যোগ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস ২০২৫। সোমবার সকাল ১০টা ৩০ মিনিটে উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত হয় র‍্যালি, ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলা বিষয়ক মহড়া এবং আলোচনা সভা।

উপজেলা পরিষদ চত্বর থেকে একটি সচেতনতামূলক র‍্যালি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড মোকাবিলায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা বাস্তব মহড়া পরিচালনা করেন। তারা জরুরি প্রতিক্রিয়া, অগ্নিনির্বাপণ কৌশল ও উদ্ধার কার্যক্রম তুলে ধরেন।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবির। সঞ্চালনায় ছিলেন শুভঙ্কর মণ্ডল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, উপজেলা সমবায় অফিসার আব্দুল হালিম, শিক্ষক সমিতির সভাপতি মো. মিরাজুল ইসলাম খসরু, প্রেসক্লাব সভাপতি এইচ এম শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক শিব সজল যীশু ঢালী, রেড ক্রিসেন্ট প্রতিনিধি ইমদাদ ইলাহী চৌধুরী, টিম প্রধান মো. মোস্তাফিজুর রহমান কাজী এবং মিনহাজ ফকির প্রমুখ।

বক্তারা বলেন, দুর্যোগকালীন ক্ষয়ক্ষতি রোধে পূর্ব প্রস্তুতি ও জনসচেতনতার বিকল্প নেই। সকলের সমন্বিত প্রচেষ্টায় দুর্যোগ মোকাবেলা আরও কার্যকর হবে।

ফায়ার সার্ভিস কর্মকর্তা মো. জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে অনুষ্ঠিত মহড়ায় অংশগ্রহণকারীরা আগুন নিয়ন্ত্রণ ও উদ্ধার কৌশল হাতে-কলমে শেখানো হয়।

পুরো আয়োজনটি বাস্তবায়ন করে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com