বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও ন্যায়সঙ্গত বাংলাদেশের পথে উত্তরণে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে ডেনমার্ক।

বুধবার এক বিবৃতিতে বলা হয়েছে, গত সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাতে এই আশ্বাস দেন ডেনিশ স্টেট সেক্রেটারি ফর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট লিনা গ্যান্ডলোস হ্যানসেন।

বৈঠকে উপদেষ্টা লালদিয়া কন্টেইনার টার্মিনাল (এলসিটি) প্রকল্পে ডেনিশ কোম্পানি এপিএম টার্মিনালের ৫৫০ মিলিয়ন মার্কিন ডলারের যুগান্তকারী বিনিয়োগের কথা উল্লেখ করেন এবং এটিকে বাংলাদেশে এখন পর্যন্ত বৃহত্তম একক ইউরোপীয় বিনিয়োগ আখ্যায়িত করেন।

এই চুক্তির জন্য তিনি ডেনিশ পক্ষকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশে এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

সক্ষমতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগের সুযোগ, জ্বালানি দক্ষতা এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা বৃদ্ধির ওপরও জোর দেন তিনি।

ডেনিশ স্টেট সেক্রেটারি ফর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট লিনা গ্যান্ডলোস হ্যানসেন , ডেনিশ রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারের সঙ্গে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, এলসিটি প্রকল্প দুই দেশের মধ্যে সহযোগিতার একটি নতুন পর্যায়ের সূচনা করেছে।

হ্যানসেন কক্সবাজারের কাছে প্রস্তাবিত ৫০০ মেগাওয়াট অফশোর বায়ু বিদ্যুৎ প্রকল্পে সম্ভাব্য ডেনিশ বিনিয়োগের কথাও উল্লেখ করেন এবং ডেনমার্কের উন্নয়ন অর্থ সংস্থা আইএফইউ-এর পুনঃবিনিয়োগ উদ্যোগের কথা তুলে ধরেন।

উভয় পক্ষ বাংলাদেশ-ডেনমার্ক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে এবং পারস্পরিক সুবিধার জন্য অর্থনৈতিক ও উন্নয়ন অংশীদারিত্ব আরো জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্পিকার হয়ে বিএনপি থেকে পদত্যাগ করলেন মেজর হাফিজ উদ্দিন

» বিরোধিতার জন্য বিরোধিতা নয়, সংসদকে প্রাণবন্ত করতে চাই : প্রধানমন্ত্রী

» আজ থেকে আপনারা কোনো দলের নন, আপনারা এই সংসদের অভিভাবক: স্পিকার-ডেপুটি স্পিকারকে প্রধানমন্ত্রী

» গণতন্ত্র পুনরুদ্ধারের মাইলফলক এবারের নির্বাচন : খন্দকার মোশাররফ

» স্পিকারকে অভিনন্দন জানালেন চীনা গণকংগ্রেসের চেয়ারম্যান

» ২ এপ্রিল ঢাকায় আসছেন চীনের ভাইস মিনিস্টার

» সংসদ অধিবেশনে অতিথি হিসেবে আছেন ড. ইউনুস, সেনাপ্রধান, জুবায়দা ও কন্যা জাইমা রহমান

» মন্ত্রী হলেন আহমেদ আযম খান

» হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি: সংসদে প্রধানমন্ত্রী

» পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাংলাদেশের গণতান্ত্রিক উত্তরণে সমর্থন পুনর্ব্যক্ত করলো ডেনমার্ক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও ন্যায়সঙ্গত বাংলাদেশের পথে উত্তরণে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন পুনর্ব্যক্ত করেছে ডেনমার্ক।

বুধবার এক বিবৃতিতে বলা হয়েছে, গত সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাতে এই আশ্বাস দেন ডেনিশ স্টেট সেক্রেটারি ফর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট লিনা গ্যান্ডলোস হ্যানসেন।

বৈঠকে উপদেষ্টা লালদিয়া কন্টেইনার টার্মিনাল (এলসিটি) প্রকল্পে ডেনিশ কোম্পানি এপিএম টার্মিনালের ৫৫০ মিলিয়ন মার্কিন ডলারের যুগান্তকারী বিনিয়োগের কথা উল্লেখ করেন এবং এটিকে বাংলাদেশে এখন পর্যন্ত বৃহত্তম একক ইউরোপীয় বিনিয়োগ আখ্যায়িত করেন।

এই চুক্তির জন্য তিনি ডেনিশ পক্ষকে ধন্যবাদ জানান এবং বাংলাদেশে এলডিসি উত্তরণ পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলায় সহযোগিতা অব্যাহত রাখার আহ্বান জানান।

সক্ষমতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগের সুযোগ, জ্বালানি দক্ষতা এবং টেকসই অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা বৃদ্ধির ওপরও জোর দেন তিনি।

ডেনিশ স্টেট সেক্রেটারি ফর ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট লিনা গ্যান্ডলোস হ্যানসেন , ডেনিশ রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলারের সঙ্গে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে বলেন, এলসিটি প্রকল্প দুই দেশের মধ্যে সহযোগিতার একটি নতুন পর্যায়ের সূচনা করেছে।

হ্যানসেন কক্সবাজারের কাছে প্রস্তাবিত ৫০০ মেগাওয়াট অফশোর বায়ু বিদ্যুৎ প্রকল্পে সম্ভাব্য ডেনিশ বিনিয়োগের কথাও উল্লেখ করেন এবং ডেনমার্কের উন্নয়ন অর্থ সংস্থা আইএফইউ-এর পুনঃবিনিয়োগ উদ্যোগের কথা তুলে ধরেন।

উভয় পক্ষ বাংলাদেশ-ডেনমার্ক সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেছে এবং পারস্পরিক সুবিধার জন্য অর্থনৈতিক ও উন্নয়ন অংশীদারিত্ব আরো জোরদার করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com