নওগাঁয় ৫ দফা দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে। শুক্রবার বিকেল ৫ টায় নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় মডেল মসজিদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে  নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি আ.স.ম সায়েম এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় বক্তারা বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে হাজারো মানুষ শহীদ ও আহত হলেও আজ পর্যন্ত জুলাই সনদ ঘোষণা করা হয়নি। অথচ একটি দল নির্বাচনে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন ও আইনি ভিত্তি দিতে হবে। সেই সাথে জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবীও জানান তারা। বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামী ও তার বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মীরা অংশ নেয়।

উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমির ও নওগাঁ পৌরসভা নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষাবিদ অধ্যাপক মহিউদ্দিন, নওগাঁ পৌরসভা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা ওবায়দুল ইসলাম, নওগাঁ সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী, সাবেক নওগাঁ জেলা শিবিরের সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহিমসহ জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলা : আরিফ, গৌছ ও বাবর খালাস

» ট্রাকচালক হত্যা মামলায় হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল

» সংসদে শফিকুল ইসলাম মাসুদের প্রশ্ন ৩০০ শিশু মৃত্যুতে মন্ত্রীর পদত্যাগ কই?

» শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

» মোবাইলে দেখে দোয়া পড়া যাবে?

» ৪৩ বিসিএসের নন ক্যাডারের ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ হাইকোর্টের

» চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে : রিজভী

» বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

» বিদেশি পিস্তলসহ ৩ কেজি বিস্ফোরক জব্দ

» তাইম হত্যা মামলায় তদন্ত কর্মকর্তার জেরা আজ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নওগাঁয় ৫ দফা দাবীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধিঃ জুলাই সনদ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনসহ ৫ দফা দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখা। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে। শুক্রবার বিকেল ৫ টায় নওগাঁ শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় মডেল মসজিদের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে  নওগাঁ জেলা জামায়াতের সেক্রেটারি আ.স.ম সায়েম এর নেতৃত্বে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

এসময় বক্তারা বলেন, ২৪ এর গণঅভ্যুত্থানে হাজারো মানুষ শহীদ ও আহত হলেও আজ পর্যন্ত জুলাই সনদ ঘোষণা করা হয়নি। অথচ একটি দল নির্বাচনে যাওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী নতুন বাংলাদেশে অবিলম্বে জুলাই সনদ বাস্তবায়ন ও আইনি ভিত্তি দিতে হবে। সেই সাথে জাতীয় পার্টিসহ ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধের দাবীও জানান তারা। বিক্ষোভ মিছিলে জামায়াতে ইসলামী ও তার বিভিন্ন ইউনিটের কয়েক হাজার নেতাকর্মীরা অংশ নেয়।

উক্ত বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, জেলা জামায়াতের নায়েবে আমির ও নওগাঁ পৌরসভা নির্বাচনে জামায়াত মনোনীত মেয়র পদপ্রার্থী, বিশিষ্ট ব্যবসায়ী ও শিক্ষাবিদ অধ্যাপক মহিউদ্দিন, নওগাঁ পৌরসভা জামায়াতের ভারপ্রাপ্ত আমির মাওলানা ওবায়দুল ইসলাম, নওগাঁ সদর উপজেলা জামায়াতের সেক্রেটারী, সাবেক নওগাঁ জেলা শিবিরের সভাপতি অ্যাডভোকেট আব্দুর রহিমসহ জেলার বিভিন্ন উপজেলার নেতৃবৃন্দরা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com