চোখ বন্ধ, হাসি নেই: এক ক্লিকেই ঠিক করবে গুগল ফটোস

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  গুগল ফটোসে এসেছে নতুন এআই ফিচার, ব্যবহারকারীর জন্য এডিটিং এখন আরও সহজ হচ্ছে। দৈনন্দিন প্রযুক্তিতে এআইয়ের ব্যবহার বেড়ে যাওয়ায় ছবি তোলা এবং সম্পাদনার সুবিধাকেও সম্পূর্ণ নতুনভাবে সাজিয়েছে গুগল। এবার গুগল ফটোসে যুক্ত হয়েছে একাধিক এআই পাওয়ারড টুল, যা সাধারণ ছবিকেও মুহূর্তে করে তুলবে নিখুঁত, আকর্ষণীয়, স্বাভাবিক।

গুগলের নিজস্ব ইমেজ জেনারেটর ন্যানো বানানা সরাসরি যুক্ত হয়েছে ফটোস অ্যাপে। ফলে ব্যবহারকারী এখন যেকোনো ছবি থেকেই ইমাজিনারি ইমেজ বা সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করতে পারবেন, কোনো আলাদা সফটওয়্যার, দক্ষতা বা ডিজাইন স্কিল ছাড়াই। ন্যানো বানানা কয়েক সেকেন্ডে ছবিকে নতুন রূপে সাজিয়ে দিতে পারে।

ছবি তোলার সময় চোখ বন্ধ থাকা, মুখে হাসি না থাকা বা হঠাৎ সানগ্লাস পরে ফেলার মতো ভুল প্রায়ই ঘটে। আগে এমন ছবি ঠিক করতে বড় সফটওয়্যারের সাহায্য নিতে হতো। এখন গুগল ফটোসে শুধু ‘হেল্প মি এডিট’ → ‘রিমুভ সানগ্লাসেস’, ‘ওপেন মাই আইস’ বা ‘এডিটেড স্মাইল’ বললেই এআই নিজে থেকেই ছবিটিকে প্রাকৃতিকভাবে ঠিক করে দেবে। ফলে পারিবারিক অনুষ্ঠান, ভ্রমণ বা বিশেষ দিনের ছবিকে আর নতুন করে তুলতে হবে না; কয়েক সেকেন্ডেই তা হয়ে যাবে পারফেক্ট।

আইওএস ব্যবহারকারীদের জন্য এসেছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ এডিটিং সুবিধা। এখন কণ্ঠে কমান্ড দিলেই এআই প্রয়োজনীয় পরিবর্তন করে দেবে। পাশাপাশি আনা হয়েছে নতুন ফটো এডিটর ইন্টারফেস। স্পর্শ বা জেসচারের মাধ্যমেও পরিবর্তন আনা যাবে, ফলে এডিটিংয়ে নবীন ব্যবহারকারীরাও সহজে ছবিকে নিজের মতো করে সাজাতে পারবেন। সূত্র, লাইভমিন্ট

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

» শিক্ষায় বাজেট শিক্ষাঙ্গন দখল করে চাঁদাবাজির বিস্তার করার জন্য: হামিদুর

» শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৫ দিনের রিমান্ডে

» ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

» গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার

» বিশেষ অভিযানে মোট ৬৭ জন গ্রেফতার

» আগামী দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব : প্রশাসক

» হামের টিকাদানে ডিএনসিসি সফল, আগামী সপ্তাহে কলেরা টিকা: প্রশাসক

» অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূল অভিযুক্ত গ্রেফতার

» ইয়াবাসহ দুইজন আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

চোখ বন্ধ, হাসি নেই: এক ক্লিকেই ঠিক করবে গুগল ফটোস

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  গুগল ফটোসে এসেছে নতুন এআই ফিচার, ব্যবহারকারীর জন্য এডিটিং এখন আরও সহজ হচ্ছে। দৈনন্দিন প্রযুক্তিতে এআইয়ের ব্যবহার বেড়ে যাওয়ায় ছবি তোলা এবং সম্পাদনার সুবিধাকেও সম্পূর্ণ নতুনভাবে সাজিয়েছে গুগল। এবার গুগল ফটোসে যুক্ত হয়েছে একাধিক এআই পাওয়ারড টুল, যা সাধারণ ছবিকেও মুহূর্তে করে তুলবে নিখুঁত, আকর্ষণীয়, স্বাভাবিক।

গুগলের নিজস্ব ইমেজ জেনারেটর ন্যানো বানানা সরাসরি যুক্ত হয়েছে ফটোস অ্যাপে। ফলে ব্যবহারকারী এখন যেকোনো ছবি থেকেই ইমাজিনারি ইমেজ বা সোশ্যাল মিডিয়া পোস্ট তৈরি করতে পারবেন, কোনো আলাদা সফটওয়্যার, দক্ষতা বা ডিজাইন স্কিল ছাড়াই। ন্যানো বানানা কয়েক সেকেন্ডে ছবিকে নতুন রূপে সাজিয়ে দিতে পারে।

ছবি তোলার সময় চোখ বন্ধ থাকা, মুখে হাসি না থাকা বা হঠাৎ সানগ্লাস পরে ফেলার মতো ভুল প্রায়ই ঘটে। আগে এমন ছবি ঠিক করতে বড় সফটওয়্যারের সাহায্য নিতে হতো। এখন গুগল ফটোসে শুধু ‘হেল্প মি এডিট’ → ‘রিমুভ সানগ্লাসেস’, ‘ওপেন মাই আইস’ বা ‘এডিটেড স্মাইল’ বললেই এআই নিজে থেকেই ছবিটিকে প্রাকৃতিকভাবে ঠিক করে দেবে। ফলে পারিবারিক অনুষ্ঠান, ভ্রমণ বা বিশেষ দিনের ছবিকে আর নতুন করে তুলতে হবে না; কয়েক সেকেন্ডেই তা হয়ে যাবে পারফেক্ট।

আইওএস ব্যবহারকারীদের জন্য এসেছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ এডিটিং সুবিধা। এখন কণ্ঠে কমান্ড দিলেই এআই প্রয়োজনীয় পরিবর্তন করে দেবে। পাশাপাশি আনা হয়েছে নতুন ফটো এডিটর ইন্টারফেস। স্পর্শ বা জেসচারের মাধ্যমেও পরিবর্তন আনা যাবে, ফলে এডিটিংয়ে নবীন ব্যবহারকারীরাও সহজে ছবিকে নিজের মতো করে সাজাতে পারবেন। সূত্র, লাইভমিন্ট

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com