বাংলাদেশের বাজারে শীঘ্রই আসছে এমজি’র নতুন সুপার হাইব্রিড ও হাইব্রিড প্লাস মডেল

[ঢাকা, ১২ নভেম্বর, ২০২৫] দেশের বাজারে সম্পূর্ণ নতুন এইচএস সিরিজের গাড়ি আনতে যাচ্ছে স্বনামধন্য ব্রিটিশ গাড়ির ব্র্যান্ড এমজি। নতুন এ সিরিজে থাকছে অত্যাধুনিক সুপার হাইব্রিড (প্লাগ-ইন হাইব্রিড) ও হাইব্রিড প্লাস – এই দু’টি মডেল। বাংলাদেশে হাইব্রিড গাড়ির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে এটি এমজি’র একটি বড় পদক্ষেপ। জ্বালানি সাশ্রয়, আরামদায়ক যাত্রা ও পরিবেশবান্ধব প্রযুক্তিকে গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে এমজি এইচএস -এর নতুন হাইব্রিড সিরিজ।

সি-সেগমেন্টের একটি নির্ভরযোগ্য ও আকর্ষণীয় এসইউভি হিসেবে এমজি এইচএস ইতোমধ্যেই দেশের গাড়ির বাজারে দারুণ সুনাম অর্জন করেছে। হাইব্রিড মডেলের নতুন এ দু’টি গাড়ি সে সুনামের ধারাকে বজায় রাখবে। ঐতিহ্যবাহী ব্রিটিশ ডিজাইনের সাথে অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি গাড়িগুলো ব্যবহারকারীদের দিবে আরও মসৃণ ও জ্বালানী সাশ্রয়ী গাড়ি চালানোর অভিজ্ঞতা।

একবার চার্জ দিলে শুধুমাত্র বৈদ্যুতিক শক্তিতে ১২০ কিলোমিটারের বেশি দূরত্ব পাড়ি দিতে পারে সুপার হাইব্রিড (প্লাগ-ইন হাইব্রিড) মডেলটি, যা ফুল চার্জ ও ফুল ট্যাংক জ্বালানীর সম্মিলিত শক্তিতে ১০০০ কিলোমিটারেরও বেশি চলতে সক্ষম। গাড়িতে থাকা প্লাগ-ইন হাইব্রিড প্রযুক্তির কারণে স্বল্প দূরত্বের পথ পাড়ি দেওয়া যাবে কোন কার্বন নিঃসরণ ছাড়াই, আর লম্বা রাস্তায় কাজে লাগবে এর হাইব্রিড শক্তি। অন্যদিকে, হাইব্রিড প্লাস মডেলে রয়েছে স্মার্ট ডুয়াল-মোড পাওয়ার সিস্টেম, যা সর্বোচ্চ দক্ষতা ও আরামের জন্য বিদ্যুৎ ও পেট্রোল ব্যবহারের সমন্বয় করবে। জ্বালানির খরচ কমানোর পাশাপাশি নিঃসরণ কমানো ও গাড়ি চালানোর ক্ষেত্রে চমৎকার অভিজ্ঞতা নিশ্চিত করবে স্মার্ট ডুয়াল-মোড পাওয়ার সিস্টেম।

আন্তর্জাতিক পরিসরে এমজি এইচএস একাধিক পুরস্কার পেয়েছে। ‘হোয়াটকার? অ্যাওয়ার্ডস ২০২৫’ -এ সেরা প্লাগ-ইন হাইব্রিড ও পরিবারের ব্যবহারে সেরা এসইউভি এবং ‘অটোকার অ্যাওয়ার্ডস ২০২৫’ -এ ‘বেস্ট ম্যানুফাকচারার’ স্বীকৃতি পেয়েছে ব্র্যান্ডটি। এছাড়াও, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইউরোপের পাশাপাশি থাইল্যান্ড, মালয়েশিয়া আর মধ্যপ্রাচ্যের মতো বাজারে এমজি এইচএস সবচেয়ে বেশি বিক্রি হওয়া হাইব্রিড এসইউভির তালিকায় রয়েছে।

দেশজুড়ে এমজি বাংলাদেশের শোরুম ও অনুমোদিত ডিলার পয়েন্টে এখন এমজি এইচএসের এ দু’টি সংস্করণের গাড়ির প্রি-বুকিং চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সারাদেশে খাল খননে বড় ধরনের বাজেট বরাদ্দ রাখা হয়েছে : অর্থমন্ত্রী

» পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় বাংলাদেশ ক্রিকেট দলকে প্রধানমন্ত্রীর অভিনন্দন

» প্রথম স্ত্রীকে পিটিয়ে হত্যা, দ্বিতীয় স্ত্রীসহ স্বামী গ্রেপ্তার

» জাবি শিক্ষার্থী রক্তাক্ত মরদেহ উদ্ধারের ঘটনায় স্বামী গ্রেপ্তার

» লাই হত্যাযজ্ঞ ট্রাইব্যুনালে আনা হলো সাবেক এমপি ফজলে করিমকে

» দেশের রাজনীতিতে আ. লীগের উপস্থিতি অনিবার্য ও অপরিহার্য : রনি

» এনসিপি নেতারা গণভোট নিয়ে অর্ধেক বুঝেছেন: আইনমন্ত্রী

» রাশেদ যদি দলে ফিরতে চায়, আমরা ওয়েলকাম করব: নুর

» সুন্দর ভোট হলে আপত্তি ওঠে ভোট হওয়ার পরে: সিইসি

» কানাডায় ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র লাইলাতুল কদর পালিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বাংলাদেশের বাজারে শীঘ্রই আসছে এমজি’র নতুন সুপার হাইব্রিড ও হাইব্রিড প্লাস মডেল

[ঢাকা, ১২ নভেম্বর, ২০২৫] দেশের বাজারে সম্পূর্ণ নতুন এইচএস সিরিজের গাড়ি আনতে যাচ্ছে স্বনামধন্য ব্রিটিশ গাড়ির ব্র্যান্ড এমজি। নতুন এ সিরিজে থাকছে অত্যাধুনিক সুপার হাইব্রিড (প্লাগ-ইন হাইব্রিড) ও হাইব্রিড প্লাস – এই দু’টি মডেল। বাংলাদেশে হাইব্রিড গাড়ির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে এটি এমজি’র একটি বড় পদক্ষেপ। জ্বালানি সাশ্রয়, আরামদায়ক যাত্রা ও পরিবেশবান্ধব প্রযুক্তিকে গুরুত্ব দিয়ে তৈরি করা হয়েছে এমজি এইচএস -এর নতুন হাইব্রিড সিরিজ।

সি-সেগমেন্টের একটি নির্ভরযোগ্য ও আকর্ষণীয় এসইউভি হিসেবে এমজি এইচএস ইতোমধ্যেই দেশের গাড়ির বাজারে দারুণ সুনাম অর্জন করেছে। হাইব্রিড মডেলের নতুন এ দু’টি গাড়ি সে সুনামের ধারাকে বজায় রাখবে। ঐতিহ্যবাহী ব্রিটিশ ডিজাইনের সাথে অত্যাধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি গাড়িগুলো ব্যবহারকারীদের দিবে আরও মসৃণ ও জ্বালানী সাশ্রয়ী গাড়ি চালানোর অভিজ্ঞতা।

একবার চার্জ দিলে শুধুমাত্র বৈদ্যুতিক শক্তিতে ১২০ কিলোমিটারের বেশি দূরত্ব পাড়ি দিতে পারে সুপার হাইব্রিড (প্লাগ-ইন হাইব্রিড) মডেলটি, যা ফুল চার্জ ও ফুল ট্যাংক জ্বালানীর সম্মিলিত শক্তিতে ১০০০ কিলোমিটারেরও বেশি চলতে সক্ষম। গাড়িতে থাকা প্লাগ-ইন হাইব্রিড প্রযুক্তির কারণে স্বল্প দূরত্বের পথ পাড়ি দেওয়া যাবে কোন কার্বন নিঃসরণ ছাড়াই, আর লম্বা রাস্তায় কাজে লাগবে এর হাইব্রিড শক্তি। অন্যদিকে, হাইব্রিড প্লাস মডেলে রয়েছে স্মার্ট ডুয়াল-মোড পাওয়ার সিস্টেম, যা সর্বোচ্চ দক্ষতা ও আরামের জন্য বিদ্যুৎ ও পেট্রোল ব্যবহারের সমন্বয় করবে। জ্বালানির খরচ কমানোর পাশাপাশি নিঃসরণ কমানো ও গাড়ি চালানোর ক্ষেত্রে চমৎকার অভিজ্ঞতা নিশ্চিত করবে স্মার্ট ডুয়াল-মোড পাওয়ার সিস্টেম।

আন্তর্জাতিক পরিসরে এমজি এইচএস একাধিক পুরস্কার পেয়েছে। ‘হোয়াটকার? অ্যাওয়ার্ডস ২০২৫’ -এ সেরা প্লাগ-ইন হাইব্রিড ও পরিবারের ব্যবহারে সেরা এসইউভি এবং ‘অটোকার অ্যাওয়ার্ডস ২০২৫’ -এ ‘বেস্ট ম্যানুফাকচারার’ স্বীকৃতি পেয়েছে ব্র্যান্ডটি। এছাড়াও, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, ইউরোপের পাশাপাশি থাইল্যান্ড, মালয়েশিয়া আর মধ্যপ্রাচ্যের মতো বাজারে এমজি এইচএস সবচেয়ে বেশি বিক্রি হওয়া হাইব্রিড এসইউভির তালিকায় রয়েছে।

দেশজুড়ে এমজি বাংলাদেশের শোরুম ও অনুমোদিত ডিলার পয়েন্টে এখন এমজি এইচএসের এ দু’টি সংস্করণের গাড়ির প্রি-বুকিং চলছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com