জুলাই সনদের আইনি ভিত্তি মুহাম্মদ ইউনূসের মাধ্যমেই হতে হবে: সারজিস

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মাধ্যমেই অতি দ্রুত আদেশ জারি করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে ও বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত আদেশ জারি করতে হবে। তা অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মাধ্যমেই হতে হবে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ডে দেওয়া এক পোস্টে সারজিস আলম এ কথা বলেন।

এনসিপির নেতা বলেন, শেখ হাসিনার রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশের কথা বলে জনগণের সঙ্গে পুনরায় প্রতারণার সুযোগ দেওয়া হবে না।

জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ চলছে। আজ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান রাজধানীর পল্টনে যুগপৎ আন্দোলনের শরিকদের এক সমাবেশে বলেন, জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই।

এদিকে জুলাই সনদের আইনি স্বীকৃতি ও জাতীয় নির্বাচনের আগে গণভোট বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত না আসায় আলোচনার জন্য প্রধান উপদেষ্টা সাক্ষাৎ চেয়েছে জামায়াতসহ আন্দোলনরত শরিক আটটি ইসলামি দল। এ বিষয়ে আলোচনার জন্য আট দলের নেতারা বুধবার (১২ নভেম্বর) প্রধান উপদেষ্টার সঙ্গে বসতে চান।

মঙ্গলবার পল্টনে নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দাবিতে যুগপৎ আন্দোলনের শরিকদের এক সমাবেশ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আট দলের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» তবুও আমার ভালবাসা হয় না

» দেশ-জাতির স্বার্থ বিরোধী কোনো কাজ সরকারকে করতে দেওয়া হবে না : মাসুদ

» মির্জা আব্বাসের মস্তিষ্কে অস্ত্রোপচার সম্পন্ন

» দক্ষিণ কোরিয়াকে বিপদে ফেলে কেন থাডগুলো মধ্যপ্রাচ্যে আনা হচ্ছে?

» সিজার পরবর্তী নরমাল ডেলিভারি কি সম্ভব?

» যে সমীকরণে মাঠে নামবে বাংলাদেশ

» সংসার করতে প্রয়োজনে অভিনয় ছাড়তে রাজি পূজা চেরি

» আরবদের জন্য আসল হুমকি কে, ইরান নাকি যুক্তরাষ্ট্র-ইসরায়েল?

» ঈদযাত্রা নিরাপদ রাখতে সরকারের সর্বোচ্চ পর্যায়ের নির্দেশ : শিমুল বিশ্বাস

» প্রয়াত সাংবাদিক রউফ জালালের পরিবারের খোঁজ নিলেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

জুলাই সনদের আইনি ভিত্তি মুহাম্মদ ইউনূসের মাধ্যমেই হতে হবে: সারজিস

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিতে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মাধ্যমেই অতি দ্রুত আদেশ জারি করতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

তিনি বলেন, জুলাই সনদের আইনি ভিত্তি দিতে ও বাস্তবায়নের লক্ষ্যে দ্রুত আদেশ জারি করতে হবে। তা অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের মাধ্যমেই হতে হবে।

মঙ্গলবার (১১ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ডে দেওয়া এক পোস্টে সারজিস আলম এ কথা বলেন।

এনসিপির নেতা বলেন, শেখ হাসিনার রাষ্ট্রপতির মাধ্যমে অধ্যাদেশের কথা বলে জনগণের সঙ্গে পুনরায় প্রতারণার সুযোগ দেওয়া হবে না।

জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়া নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে মতবিরোধ চলছে। আজ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান রাজধানীর পল্টনে যুগপৎ আন্দোলনের শরিকদের এক সমাবেশে বলেন, জুলাই বিপ্লবের স্বীকৃতি দিতে হলে জুলাই সনদের আইনি ভিত্তি দিতেই হবে। জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া কোনো নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই।

এদিকে জুলাই সনদের আইনি স্বীকৃতি ও জাতীয় নির্বাচনের আগে গণভোট বিষয়ে সরকারের পক্ষ থেকে এখনো কোনো সিদ্ধান্ত না আসায় আলোচনার জন্য প্রধান উপদেষ্টা সাক্ষাৎ চেয়েছে জামায়াতসহ আন্দোলনরত শরিক আটটি ইসলামি দল। এ বিষয়ে আলোচনার জন্য আট দলের নেতারা বুধবার (১২ নভেম্বর) প্রধান উপদেষ্টার সঙ্গে বসতে চান।

মঙ্গলবার পল্টনে নির্বাচনের আগে গণভোটসহ পাঁচ দাবিতে যুগপৎ আন্দোলনের শরিকদের এক সমাবেশ শেষে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আট দলের শীর্ষ নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com