খ্যাতনামা অভিনেতা প্রেম চোপড়া হাসপাতালে ভর্তি

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  বার্ধক্যজনিত জটিলতায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের প্রবীণ অভিনেতা প্রেম চোপড়া (৯০)। অভিনেতার অসুস্থতার খবরটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন তার জামাতা বিকাশ ভল্লা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অভিনেতার পরিবারের পক্ষে থেকে জানানো হয়েছে, বর্তমানে শঙ্কামুক্ত প্রেম চোপড়া। চিন্তার কোনো কারণ নেই।

তারকার জামাতা ও জনপ্রিয় অভিনেতা বিকাশ ভাল্লা জানিয়েছেন, বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন অভিনেতা। তবে তার বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল। নিয়মিত চিকিৎসার কারণেই হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। দিন কয়েক ভর্তি থাকতে হবে তাকে। চিকিৎসকেরা জানিয়েছেন, চিকিৎসা সম্পূর্ণ হলেই ছেড়ে দেয়া হবে তাকে।

কিংবদন্তি অভিনেতা প্রেম চোপড়া পাঞ্জাবি ভাষার ‘চৌধুরী কর্নেল সিং’ সিনেমার মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। প্রেম চোপড়া ৬০ বছরেরও বেশি সময় ধরে হিন্দি সিনেমার খ্যাতনামা একজন ভিলেন। তিনি ৩৮০টির বেশি ছবিতে অভিনয় করেছেন এবং ১৯৬০–৭০-এর দশকে প্রধানত খলনায়কের চরিত্রে খ্যাতি অর্জন করেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে- ‘শহীদ’ (১৯৬৫), ‘উপকার’ (১৯৬৭), ‘দো রাসতে’ (১৯৬৯), ‘কাটি পতঙ্গ’ (১৯৭০), ‘ববি’ (১৯৭৩), ‘দো আনজানে’ (১৯৭৬), ‘দোস্তানা’ (১৯৮০), ‘ক্রান্তি’ (১৯৮১) প্রভৃতি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» জাতীয় প্রেস ক্লাবে ফল উৎসব ও গানের আসর

» নিজ বাসার সামনে বিএনপি নেতাকে কুপিয়ে জখম

» অপহরণ করে লুট, ৫ ভুয়া র‍্যাব সদস্য গ্রেফতার

» ইয়াবাসহ বাসচালক আটক

» শিগগিরই তিস্তা মহাপরিকল্পনার কাজ দৃশ্যমান হবে: পানিসম্পদমন্ত্রী

» জনগণকে ধারণ করে দেশের জন্য কাজ করতে হবে: সেতুমন্ত্রী

» জাতি গঠনে শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

» না ফেরার দেশে মৃত্তিকার কবি আল মুজাহিদী

» কবি আল মুজাহিদীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

» বগুড়ায় মহিলা ফুটবল প্রীতি ম্যাচে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণে পলাশ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

খ্যাতনামা অভিনেতা প্রেম চোপড়া হাসপাতালে ভর্তি

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  বার্ধক্যজনিত জটিলতায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন বলিউডের প্রবীণ অভিনেতা প্রেম চোপড়া (৯০)। অভিনেতার অসুস্থতার খবরটি সংবাদমাধ্যমকে জানিয়েছেন তার জামাতা বিকাশ ভল্লা।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, অভিনেতার পরিবারের পক্ষে থেকে জানানো হয়েছে, বর্তমানে শঙ্কামুক্ত প্রেম চোপড়া। চিন্তার কোনো কারণ নেই।

তারকার জামাতা ও জনপ্রিয় অভিনেতা বিকাশ ভাল্লা জানিয়েছেন, বার্ধক্যজনিত সমস্যায় ভুগছেন অভিনেতা। তবে তার বর্তমান শারীরিক অবস্থা স্থিতিশীল। নিয়মিত চিকিৎসার কারণেই হাসপাতালে ভর্তি করা হয়েছে তাকে। দিন কয়েক ভর্তি থাকতে হবে তাকে। চিকিৎসকেরা জানিয়েছেন, চিকিৎসা সম্পূর্ণ হলেই ছেড়ে দেয়া হবে তাকে।

কিংবদন্তি অভিনেতা প্রেম চোপড়া পাঞ্জাবি ভাষার ‘চৌধুরী কর্নেল সিং’ সিনেমার মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন। প্রেম চোপড়া ৬০ বছরেরও বেশি সময় ধরে হিন্দি সিনেমার খ্যাতনামা একজন ভিলেন। তিনি ৩৮০টির বেশি ছবিতে অভিনয় করেছেন এবং ১৯৬০–৭০-এর দশকে প্রধানত খলনায়কের চরিত্রে খ্যাতি অর্জন করেন। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমাগুলো হচ্ছে- ‘শহীদ’ (১৯৬৫), ‘উপকার’ (১৯৬৭), ‘দো রাসতে’ (১৯৬৯), ‘কাটি পতঙ্গ’ (১৯৭০), ‘ববি’ (১৯৭৩), ‘দো আনজানে’ (১৯৭৬), ‘দোস্তানা’ (১৯৮০), ‘ক্রান্তি’ (১৯৮১) প্রভৃতি।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com