দিনে বেফাঁস মন্তব্য করে আর রাতে বিএনপি নেতাদের বাসায় ধর্না দেয়: কাদের

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : একটি দলের নেতারা দিনের বেলায় বিএনপিকে নিয়ে বেফাঁস মন্তব্য করে, আবার রাতের বেলায় দলটির নেতাদের বাসায় গিয়ে ধর্না দেয়—এমন অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের।

মঙ্গলবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

পোস্টে আবদুল কাদের লিখেন, একটা দলের নেতারা দিনের বেলায় হাঁকডাক ছাড়ে, দিনভর বিএনপিকে নিয়ে বেফাঁস মন্তব্য করে; আর রাতের বেলায় বিএনপির নেতাদের বাসায় গিয়ে ধর্না দেয়। মিডিয়ায় গলাবাজি করা আপসহীন ওই নেতা এবং তার ইমাম সাহেব গত পনের দিনে বিশটা সিটের জন্য বিএনপি নেতা সালাহউদ্দিন সাহেবের বাসায় তিনবার মিটিং করেছেন, মির্জা ফখরুল ইসলামের বাসায় ধর্না দিয়েছেন একবার।

তিনি আরও লিখেন, আসন সমঝোতায় সুবিধা পাওয়ার কৌশল হিসেবে ওই তথাকথিত ‘আপসহীন নেতা’ গণমাধ্যমে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন। আত্মতৃপ্তির ঢেঁকুর তুলতে তুলতে ঐ নেতা আবার সেটা বলেও বেড়াচ্ছেন! অথচ গণঅভ্যুত্থানের পরের চিত্রটা হওয়ার কথা ছিল একেবারেই ভিন্ন— পুরান দলগুলো তরুণদের জন্য জায়গা ছাড়বে, তরুণরা থাকবে নেতৃত্বের আসনে। কিন্তু খোদ ইমামরাই এখন বসে আছেন বিশটা সিটের জন্য!

আবদুল কাদের আরও অভিযোগ করেন, ওই নেতারা মুখে আপসহীনতার কথা বললেও বাস্তবে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছেন নিজেদের মধ্যে। ‌‘বন্ধু বন্ধু বলে একদিকে ব্ল্যাকমেইল করে, অন্যদিকে মাইনাস করে।’ মনোভাব এমন যে, নিজের আসনসহ চাহিত আসন নিশ্চিত হলেই তথাকথিত আপসহীন নেতাদেরও বিক্রি হয়ে যেতে সমস্যা নেই।

তিনি বলেন, ‘যে ২০ জনের জন্য সিট চাওয়া হয়েছে সেই তালিকাটা এখন আর দিলাম না। দলের ক্ষমতা কুক্ষিগত, মাইনাসের রাজনীতি আর কোরামবাজির এই বাজে অবস্থা দেখলে দলের বাকিদেরও একদিন ঘুম ভাঙবে।’

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আবদুল কাদেরের এই পোস্টের মাধ্যমে দলটির ভেতরের বিরোধ, নেতৃত্বের বিভাজন ও আসন সমঝোতা নিয়ে টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে উঠেছে। তাদের মতে, আসন্ন জাতীয় নির্বাচনের আগে এমন মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» স্পিকার হয়ে বিএনপি থেকে পদত্যাগ করলেন মেজর হাফিজ উদ্দিন

» বিরোধিতার জন্য বিরোধিতা নয়, সংসদকে প্রাণবন্ত করতে চাই : প্রধানমন্ত্রী

» আজ থেকে আপনারা কোনো দলের নন, আপনারা এই সংসদের অভিভাবক: স্পিকার-ডেপুটি স্পিকারকে প্রধানমন্ত্রী

» গণতন্ত্র পুনরুদ্ধারের মাইলফলক এবারের নির্বাচন : খন্দকার মোশাররফ

» স্পিকারকে অভিনন্দন জানালেন চীনা গণকংগ্রেসের চেয়ারম্যান

» ২ এপ্রিল ঢাকায় আসছেন চীনের ভাইস মিনিস্টার

» সংসদ অধিবেশনে অতিথি হিসেবে আছেন ড. ইউনুস, সেনাপ্রধান, জুবায়দা ও কন্যা জাইমা রহমান

» মন্ত্রী হলেন আহমেদ আযম খান

» হাজারো প্রাণের আত্মত্যাগের বিনিময়ে আমরা একটি দায়বদ্ধ সংসদ পেয়েছি: সংসদে প্রধানমন্ত্রী

» পাসওয়ার্ড ছাড়া ওয়াই-ফাই শেয়ারের তিন উপায়

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

দিনে বেফাঁস মন্তব্য করে আর রাতে বিএনপি নেতাদের বাসায় ধর্না দেয়: কাদের

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : একটি দলের নেতারা দিনের বেলায় বিএনপিকে নিয়ে বেফাঁস মন্তব্য করে, আবার রাতের বেলায় দলটির নেতাদের বাসায় গিয়ে ধর্না দেয়—এমন অভিযোগ তুলেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক আবদুল কাদের।

মঙ্গলবার ভোরে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

পোস্টে আবদুল কাদের লিখেন, একটা দলের নেতারা দিনের বেলায় হাঁকডাক ছাড়ে, দিনভর বিএনপিকে নিয়ে বেফাঁস মন্তব্য করে; আর রাতের বেলায় বিএনপির নেতাদের বাসায় গিয়ে ধর্না দেয়। মিডিয়ায় গলাবাজি করা আপসহীন ওই নেতা এবং তার ইমাম সাহেব গত পনের দিনে বিশটা সিটের জন্য বিএনপি নেতা সালাহউদ্দিন সাহেবের বাসায় তিনবার মিটিং করেছেন, মির্জা ফখরুল ইসলামের বাসায় ধর্না দিয়েছেন একবার।

তিনি আরও লিখেন, আসন সমঝোতায় সুবিধা পাওয়ার কৌশল হিসেবে ওই তথাকথিত ‘আপসহীন নেতা’ গণমাধ্যমে উল্টাপাল্টা বক্তব্য দিচ্ছেন। আত্মতৃপ্তির ঢেঁকুর তুলতে তুলতে ঐ নেতা আবার সেটা বলেও বেড়াচ্ছেন! অথচ গণঅভ্যুত্থানের পরের চিত্রটা হওয়ার কথা ছিল একেবারেই ভিন্ন— পুরান দলগুলো তরুণদের জন্য জায়গা ছাড়বে, তরুণরা থাকবে নেতৃত্বের আসনে। কিন্তু খোদ ইমামরাই এখন বসে আছেন বিশটা সিটের জন্য!

আবদুল কাদের আরও অভিযোগ করেন, ওই নেতারা মুখে আপসহীনতার কথা বললেও বাস্তবে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছেন নিজেদের মধ্যে। ‌‘বন্ধু বন্ধু বলে একদিকে ব্ল্যাকমেইল করে, অন্যদিকে মাইনাস করে।’ মনোভাব এমন যে, নিজের আসনসহ চাহিত আসন নিশ্চিত হলেই তথাকথিত আপসহীন নেতাদেরও বিক্রি হয়ে যেতে সমস্যা নেই।

তিনি বলেন, ‘যে ২০ জনের জন্য সিট চাওয়া হয়েছে সেই তালিকাটা এখন আর দিলাম না। দলের ক্ষমতা কুক্ষিগত, মাইনাসের রাজনীতি আর কোরামবাজির এই বাজে অবস্থা দেখলে দলের বাকিদেরও একদিন ঘুম ভাঙবে।’

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আবদুল কাদেরের এই পোস্টের মাধ্যমে দলটির ভেতরের বিরোধ, নেতৃত্বের বিভাজন ও আসন সমঝোতা নিয়ে টানাপোড়েন আরও স্পষ্ট হয়ে উঠেছে। তাদের মতে, আসন্ন জাতীয় নির্বাচনের আগে এমন মন্তব্য রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com