রাজধানীতে জামায়াতসহ ৮ দলের সমাবেশ আজ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  পাঁচ দফা দাবিতে আজ রাজধানীর পল্টন মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ আট দলের সমাবেশ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার দুপুর ২টায় রাজধানীর পল্টন মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এরইমধ্যে সমাবেশের সব ধরনের প্রস্তুতি শেষ করেছে দলগুলো।

সমাবেশে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির রাশেদ প্রধানসহ আট দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

দাবিগুলো হলো- জুলাই সনদের আইনি ভিত্তি, নির্বাচনের আগে গণভোটের আয়োজন করা, পিআর পদ্ধতিতে নির্বাচন, নির্বাচন সুষ্ঠু করার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এদিকে সমাবেশ বাস্তবায়নের জন্য গতকাল ইসলামী আন্দোলনের অফিসে জরুরি বৈঠক করেন ৮ দলের লিয়াজো কমিটির শীর্ষ নেতারা। বৈঠক শেষে ব্রিফিং করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এইচ এম হামিদুর রহমান আযাদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, বাংলাদেশ খেলাফত আন্দোলন মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানি, খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা তৌহিদুজ্জামান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সহ-সভাপতি মাওলানা আব্দুল মাজেদ আতহারি, জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সাধারণ সম্পাদক মো. কাজী নিজামুল হকসহ কেন্দ্রীয় নেতারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে: সংসদে তথ্য প্রতিমন্ত্রী

» স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘হাল জামানার মুফতি’ বললেন জামায়াতের এমপি শাহজাহান চৌধুরী

» ক্ষমতাসীন দল তাদের এজেন্ডা বাস্তবায়নের চোরাই পথ আবিষ্কার করেছে: মামুনুল হক

» গণভোটের রায় বিএনপি কেন মানছে না, জানালেন গোলাম পরওয়ার

» বিএনপি কখনোই কোনো দেশের দালালি করে না: রাশেদ খান

» পারিবারিক বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যা

» পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা

» ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতোদিন?

» ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায়

» এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

রাজধানীতে জামায়াতসহ ৮ দলের সমাবেশ আজ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  পাঁচ দফা দাবিতে আজ রাজধানীর পল্টন মোড়ে বাংলাদেশ জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলনসহ আট দলের সমাবেশ অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার দুপুর ২টায় রাজধানীর পল্টন মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হবে। এরইমধ্যে সমাবেশের সব ধরনের প্রস্তুতি শেষ করেছে দলগুলো।

সমাবেশে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ রেজাউল করিমের সভাপতিত্বে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা আব্দুল বাসিত আজাদ, নেজামে ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মাওলানা সরওয়ার কামাল আজিজি, বাংলাদেশ খেলাফত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজী, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল হক চাঁন এবং জাতীয় গণতান্ত্রিক পার্টির রাশেদ প্রধানসহ আট দলের শীর্ষ নেতারা বক্তব্য রাখবেন।

দাবিগুলো হলো- জুলাই সনদের আইনি ভিত্তি, নির্বাচনের আগে গণভোটের আয়োজন করা, পিআর পদ্ধতিতে নির্বাচন, নির্বাচন সুষ্ঠু করার জন্য লেভেল প্লেয়িং ফিল্ড, জুলাই গণহত্যার বিচার দৃশ্যমান করা, জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ করা।

এদিকে সমাবেশ বাস্তবায়নের জন্য গতকাল ইসলামী আন্দোলনের অফিসে জরুরি বৈঠক করেন ৮ দলের লিয়াজো কমিটির শীর্ষ নেতারা। বৈঠক শেষে ব্রিফিং করেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ড. এইচ এম হামিদুর রহমান আযাদ।

এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমদ, খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা সাখাওয়াত হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমিন, বাংলাদেশ খেলাফত আন্দোলন মহাসচিব মাওলানা ইউসুফ সাদিক হাক্কানি, খেলাফত আন্দোলনের যুগ্ম মহাসচিব মাওলানা তৌহিদুজ্জামান, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির সহ-সভাপতি মাওলানা আব্দুল মাজেদ আতহারি, জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সাধারণ সম্পাদক মো. কাজী নিজামুল হকসহ কেন্দ্রীয় নেতারা।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com