ট্রাক-সিএনজির সংঘর্ষে মা-মেয়েসহ ৩জন নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : সুনামগঞ্জের শান্তিগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আজ সকাল সোয়া ৭টার দিকে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের পুরান বাড়ির সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়া আবাসিক এলাকার বাসিন্দা কেশবা প্রিয় (৪০) ও তার মেয়ে প্রথমা চৌধুরী। প্রথমা সুনামগঞ্জের সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ছিলেন।

এ ছাড়া নিহত হয়েছেন নবীনগর এলাকার সজল ঘোষ (৫০)। কেশবা প্রিয় ও তার পরিবার মূলত হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। তারা উকিলপাড়ায় বসবাস করেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেটগামী দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই কেশবা প্রিয় ও সজল ঘোষ মারা যান।

গুরুতর আহত অবস্থায় প্রথমা চৌধুরীকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত প্রথমার বাবা প্রণয় দাস জানান, তার স্ত্রী ও মেয়ে সিলেটে আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। পথে এমন মর্মান্তিক দুর্ঘটনায় তারা মারা গেছেন।

এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদ বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যায়। আমরা ট্রাক ও চালককে শনাক্তের চেষ্টা করছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আরেক দফা বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

» ‘ব্রহ্মাস্ত্র ২’-এ থাকছেন না দীপিকা

» সালাহর সঙ্গে আবার খেলতে পেরে উচ্ছ্বসিত ফাবিনহো

» চীনের বড় ব্যাংকগুলোকে নিশানার বাইরে রেখে ইরানের ওপর নিষেধাজ্ঞা বাড়াল যুক্তরাষ্ট্র

» ‘রাস্তায় বেরোতে না পারেন, আমি সে ব্যবস্থা করব’, মমতাকে শুভেন্দুর হুমকি

» ভূমিকে অর্থনৈতিক ও উন্নয়নগত অগ্রাধিকার হিসেবে বিবেচনা করতে হবে : পরিবেশমন্ত্রী

» এপিবিএনকে আরও জনবান্ধব করতে নতুন আইনের খসড়া অনুমোদন

» গ্রাম আদালত সক্রিয় করতে ‘সেরা ইউপি-চেয়ারম্যান’ পুরস্কার

» মাগুরায় শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা : রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনে রায় পিছিয়ে ৩১ আগস্ট

» কক্সবাজারে একরামুল হক হত্যা: ট্রাইব্যুনালে হাজির সাবেক এমপি বদি

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ট্রাক-সিএনজির সংঘর্ষে মা-মেয়েসহ ৩জন নিহত

ফাইল ছবি

অনলাইন ডেস্ক : সুনামগঞ্জের শান্তিগঞ্জে ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা-মেয়েসহ তিনজন নিহত হয়েছেন। আজ সকাল সোয়া ৭টার দিকে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা গ্রামের পুরান বাড়ির সামনে সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— সুনামগঞ্জ পৌর শহরের উকিলপাড়া আবাসিক এলাকার বাসিন্দা কেশবা প্রিয় (৪০) ও তার মেয়ে প্রথমা চৌধুরী। প্রথমা সুনামগঞ্জের সতীশ চন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী ছিলেন।

এ ছাড়া নিহত হয়েছেন নবীনগর এলাকার সজল ঘোষ (৫০)। কেশবা প্রিয় ও তার পরিবার মূলত হবিগঞ্জের বানিয়াচং উপজেলার নবীপুর গ্রামের স্থায়ী বাসিন্দা। তারা উকিলপাড়ায় বসবাস করেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, সিলেটগামী দ্রুতগতির একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই কেশবা প্রিয় ও সজল ঘোষ মারা যান।

গুরুতর আহত অবস্থায় প্রথমা চৌধুরীকে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত প্রথমার বাবা প্রণয় দাস জানান, তার স্ত্রী ও মেয়ে সিলেটে আত্মীয়ের বাসায় যাচ্ছিলেন। পথে এমন মর্মান্তিক দুর্ঘটনায় তারা মারা গেছেন।

এ বিষয়ে শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল আহাদ বলেন, দুর্ঘটনার পরপরই ট্রাক চালক পালিয়ে যায়। আমরা ট্রাক ও চালককে শনাক্তের চেষ্টা করছি। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com