টানা ১২২ ঘন্টা অনশনে অসুস্থ তারেক রহমান, চলছে স্যালাইন

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  নতুন রাজনৈতিক দল হিসেবে ‘আমজনতার দল’ নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় দলটির সদস্য সচিব তারেক রহমান আমরণ অনশনে বসেছেন। এখন পর্যন্ত অনশনের পর ১২২ ঘণ্টা পার হয়েছে। টানা অনশনে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এরই মধ্যে চারটি স্যালাইন তার শরীরে পুশ করা হয়েছে।

রোববার (৯ নভেম্বর) সরেজমিনে ইসির সামনে দেখা যায়, ১২২ ঘণ্টা অনশনের কার্ড হাতে নিয়ে ইসির গেটের সামনে শুয়ে আছেন তারেক রহমান। টানা তিনদিন তারেক একই পোশাকে রয়েছেন।

এছাড়া শরীরে স্যালাইন পুশ করা হয়েছে। তার রক্তচাপ আশঙ্কাজনকভাবে নেমে গেছে। এমনকি গণমাধ্যমকর্মীদের সঙ্গে সাবলীলভাবে কথাও বলতে পারছেন না তারেক। ইশারা-ইঙ্গিতে সব কিছু বোঝানোর চেষ্টা করছেন।

এ বিষয়ে আমজনতার দলের পক্ষ থেকে গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করা হয়েছে। দলটি জানায় সংগ্রামী তরুণ নেতা তারেক রহমান বর্তমানে আমরণ অন্বেষণ কর্মসূচিতে অংশগ্রহণরত অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন। তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এই কঠিন মুহূর্তে আমজনতার দল দেশবাসীর নিকট তার দ্রুত সুস্থতার জন্য আন্তরিক দোয়া ও আশীর্বাদ কামনা করছে।

দলটি আরও জানায়, এরই মধ্যে ১২২ ঘণ্টা পেরিয়ে গেছে তারেক রহমানের আমরণ অন্বেষণ কর্মসূচির। কিন্তু নির্বাচন কমিশনের এখনো টনক নড়েনি। গণদাবি ও নিবন্ধনের ন্যায্য প্রশ্নে নীরব নির্বাচন কমিশনের এই উদাসীনতা জনমনে গভীর উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে বলে দাবি দলটির।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নরসিংদীতে মিল্কভিটা বিক্রয় কেন্দ্রের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে তরল দুগ্ধ সামগ্রী বিতরণ

» সরকার খাল খননের মতো সব প্রতিশ্রুতি পূরণ করবে : হুইপ দুলু

» মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৩৯টি দেশে তেলের দাম বেড়েছে, কিন্তু বাংলাদেশে বাড়েনি- ইসলামপুরে খাল খনন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী

» ইসলামপুরে নির্মাণাধীন থানা ভবনের ছাদ ধ্বসে আহত ৭

» প্রাইম ব্যাংকের  এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন এম. নাজিম এ. চৌধুরী

» নগদ ইসলামিকের তিন ব্যবহারকারী জিতেছেন উমরাহ প্যাকেজ

» সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি

» ১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল নিজ পছন্দের ঈদ জামা

» ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক

» এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

টানা ১২২ ঘন্টা অনশনে অসুস্থ তারেক রহমান, চলছে স্যালাইন

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  নতুন রাজনৈতিক দল হিসেবে ‘আমজনতার দল’ নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন না পাওয়ায় দলটির সদস্য সচিব তারেক রহমান আমরণ অনশনে বসেছেন। এখন পর্যন্ত অনশনের পর ১২২ ঘণ্টা পার হয়েছে। টানা অনশনে অসুস্থ হয়ে পড়েছেন তিনি। এরই মধ্যে চারটি স্যালাইন তার শরীরে পুশ করা হয়েছে।

রোববার (৯ নভেম্বর) সরেজমিনে ইসির সামনে দেখা যায়, ১২২ ঘণ্টা অনশনের কার্ড হাতে নিয়ে ইসির গেটের সামনে শুয়ে আছেন তারেক রহমান। টানা তিনদিন তারেক একই পোশাকে রয়েছেন।

এছাড়া শরীরে স্যালাইন পুশ করা হয়েছে। তার রক্তচাপ আশঙ্কাজনকভাবে নেমে গেছে। এমনকি গণমাধ্যমকর্মীদের সঙ্গে সাবলীলভাবে কথাও বলতে পারছেন না তারেক। ইশারা-ইঙ্গিতে সব কিছু বোঝানোর চেষ্টা করছেন।

এ বিষয়ে আমজনতার দলের পক্ষ থেকে গভীর উদ্বেগ ও দুঃখ প্রকাশ করা হয়েছে। দলটি জানায় সংগ্রামী তরুণ নেতা তারেক রহমান বর্তমানে আমরণ অন্বেষণ কর্মসূচিতে অংশগ্রহণরত অবস্থায় গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। তিনি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন। তার শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। এই কঠিন মুহূর্তে আমজনতার দল দেশবাসীর নিকট তার দ্রুত সুস্থতার জন্য আন্তরিক দোয়া ও আশীর্বাদ কামনা করছে।

দলটি আরও জানায়, এরই মধ্যে ১২২ ঘণ্টা পেরিয়ে গেছে তারেক রহমানের আমরণ অন্বেষণ কর্মসূচির। কিন্তু নির্বাচন কমিশনের এখনো টনক নড়েনি। গণদাবি ও নিবন্ধনের ন্যায্য প্রশ্নে নীরব নির্বাচন কমিশনের এই উদাসীনতা জনমনে গভীর উদ্বেগ ও ক্ষোভের জন্ম দিয়েছে বলে দাবি দলটির।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com