প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা হারিয়েছেন: ফয়জুল করীম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, প্রধান উপদেষ্টা বৈষম্য সৃষ্টি করেছেন। তিনি জাতিসংঘে কিছু দলকে নিয়ে সফর করেছেন, অন্যদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অপমানিত করেছেন। এর মধ্য দিয়ে তিনি তার নিরপেক্ষতা হারিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বোয়ালমারী উপজেলা শাখার আয়োজনে বোয়ালমারী চৌরাস্তার মোড়ে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, গণহত্যার বিচার, পিআর অর্থাৎ সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

বর্তমান সরকারের সমালোচনা করে মুফতি ফয়জুল করীম বলেন, সরকারপ্রধান অনেক বড় শিক্ষিত, শান্তিতে পেয়েছেন নোবেল, তবে রাষ্ট্র পরিচালনায় আন্ডা পেয়েছেন, জিরো পেয়েছেন। উনি হান্ড্রেড পার্সেন্ট ফেল করেছেন।

তিনি আরও বলেন, দেশে কিছু দালাল জরিপ প্রতিষ্ঠান রয়েছে। তারা তাদের খেয়ালখুশি মতো রিপোর্ট প্রকাশ করে, প্রকৃত অর্থে মানুষের মতামত তুলে ধরে না।

মুফতি ফয়জুল করীম বলেন, গত ৫৩ বছরে যারা ক্ষমতায় ছিল তাদের মধ্যে বিএনপি পাঁচবার ও আওয়ামী লীগ একবার দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। এ দেশের মানুষ ওই সকল রাজনৈতিক দলের কর্মকাণ্ড দেখেছে। যে কারণে আজ সাধারণ জনতা আলেম-ওলামাদের পাশে দাঁড়িয়েছে।

তিনি বলেন, আগামী নির্বাচন যে কোনো মূল্যে পিআর পদ্ধতিতে করতে হবে। এতে প্রত্যেক নাগরিকের ভোটের মর্যাদা থাকবে, প্রতিষ্ঠা পাবে ন্যায়বিচার, সকল বৈষম্য দূর হবে।

সমাবেশে ইসলামী আন্দোলনের ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ওয়ালিউর রহমানকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেন মুফতি ফয়জুল করীম।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি আব্দুল হক মৃধা। এতে আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সরাফত হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য মো. ইলিয়াস মোল্লা, ইসলামী আন্দোলনের ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, শায়খুল হাদিস মাওলানা আকরাম আলী প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সন্ধ্যায় চরমোনাই পীরের বাসায় যাবেন তারেক রহমান

» রমজানে প্রাথমিক বিদ্যালয়ের ছুটি নিয়ে নতুন তথ্য, যা বলছে অধিদপ্তর

» গণমাধ্যমে খণ্ডিত ফলাফল উপস্থাপনা নিয়ে হতাশ হবেন না: জামায়াত আমির

» বগুড়া-৬ আসন ছেড়ে দিচ্ছেন তারেক রহমান

» হান্নান মাসউদ ও আসিফ মাহমুদকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে: নাছির উদ্দীন

» ৭০০ ছুঁয়ে অনন্য উচ্চতায় রশিদ খান

» নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় নেপালের পররাষ্ট্রমন্ত্রী

» মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত

» আবাসিক হোটেলে ১০ তরুণ-তরুণী গ্রেফতার

» প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধানের বিদায়ী সাক্ষাৎ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

প্রধান উপদেষ্টা নিরপেক্ষতা হারিয়েছেন: ফয়জুল করীম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক : ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম বলেছেন, প্রধান উপদেষ্টা বৈষম্য সৃষ্টি করেছেন। তিনি জাতিসংঘে কিছু দলকে নিয়ে সফর করেছেন, অন্যদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অপমানিত করেছেন। এর মধ্য দিয়ে তিনি তার নিরপেক্ষতা হারিয়েছেন।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ইসলামী আন্দোলন বোয়ালমারী উপজেলা শাখার আয়োজনে বোয়ালমারী চৌরাস্তার মোড়ে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, জুলাই সনদের আইনি ভিত্তি প্রদান, গণহত্যার বিচার, পিআর অর্থাৎ সংখ্যানুপাতিক পদ্ধতিতে জাতীয় নির্বাচন ও ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে এ সমাবেশের আয়োজন করা হয়।

বর্তমান সরকারের সমালোচনা করে মুফতি ফয়জুল করীম বলেন, সরকারপ্রধান অনেক বড় শিক্ষিত, শান্তিতে পেয়েছেন নোবেল, তবে রাষ্ট্র পরিচালনায় আন্ডা পেয়েছেন, জিরো পেয়েছেন। উনি হান্ড্রেড পার্সেন্ট ফেল করেছেন।

তিনি আরও বলেন, দেশে কিছু দালাল জরিপ প্রতিষ্ঠান রয়েছে। তারা তাদের খেয়ালখুশি মতো রিপোর্ট প্রকাশ করে, প্রকৃত অর্থে মানুষের মতামত তুলে ধরে না।

মুফতি ফয়জুল করীম বলেন, গত ৫৩ বছরে যারা ক্ষমতায় ছিল তাদের মধ্যে বিএনপি পাঁচবার ও আওয়ামী লীগ একবার দুর্নীতিতে বিশ্বচ্যাম্পিয়ন হয়েছে। এ দেশের মানুষ ওই সকল রাজনৈতিক দলের কর্মকাণ্ড দেখেছে। যে কারণে আজ সাধারণ জনতা আলেম-ওলামাদের পাশে দাঁড়িয়েছে।

তিনি বলেন, আগামী নির্বাচন যে কোনো মূল্যে পিআর পদ্ধতিতে করতে হবে। এতে প্রত্যেক নাগরিকের ভোটের মর্যাদা থাকবে, প্রতিষ্ঠা পাবে ন্যায়বিচার, সকল বৈষম্য দূর হবে।

সমাবেশে ইসলামী আন্দোলনের ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রার্থী ওয়ালিউর রহমানকে সকলের সঙ্গে পরিচয় করিয়ে দেন মুফতি ফয়জুল করীম।

সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বোয়ালমারী উপজেলা শাখার সভাপতি আব্দুল হক মৃধা। এতে আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব সরাফত হোসেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় শুরা সদস্য মো. ইলিয়াস মোল্লা, ইসলামী আন্দোলনের ফরিদপুর বিভাগের সাংগঠনিক সম্পাদক মাওলানা আরিফুল ইসলাম, শায়খুল হাদিস মাওলানা আকরাম আলী প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

আমাদের সাথে যোগাযোগ করুন: ই-মেইল : [email protected],

মোবাইল :০১৫৩৫১৩০৩৫০

Design & Developed BY ThemesBazar.Com