নির্বাচন বিরোধীদের ৭ নভেম্বরের চেতনায় পরাজিত করতে হবে : আমীর খসরু

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনের পথে বাধা সৃষ্টি ও বিলম্বের চেষ্টাকারী শক্তিদের ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে পরাজিত করতে হবে।

শুক্রবার নগরের বিপ্লব উদ্যান-২ নং গেইট সংলগ্ন পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, আমার সামনে যারা আছেন, তারা গত ১৫ বছরে জ্বলে-পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছেন। বিএনপির নেতাকর্মীরা নানা বাধা ও দমন-পীড়নের মধ্যে দিয়ে আরও শক্ত ও পরিণত হয়েছেন। এই খাঁটি সোনার ওপর যেন কোনো দাগ না লাগে, কেউ যেন প্রশ্ন তুলতে না পারে- সেদিকে খেয়াল রাখতে হবে। মনে রাখতে হবে, এই ঐক্যবদ্ধ বিএনপিই শেখ হাসিনার পতন ঘটিয়েছে।

তিনি বলেন, নির্বাচন আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন শেষ হবে না। আগামী তিন, চার বা পাঁচ মাস- দেশে নিরপেক্ষ নির্বাচন না হওয়া পর্যন্ত, আগামী ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। গত ১৭ বছর যেমন ঐক্যবদ্ধ থেকে বিজয় ছিনিয়ে এনেছি, তেমনি ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনেও বিজয় ছিনিয়ে আনতে হবে। বাংলাদেশের মানুষ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। সুতরাং ঐক্যে ভাঙন ধরানোর সুযোগ নেই।

সভা পরিচালনা করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান; যুগ্ম আহ্বায়ক আর ইউ চৌধুরী শাহিন ও ইয়াছিন চৌধুরী লিটন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, সহসাংগঠনিক সম্পাদক বেরিস্টার মীর হেলাল উদ্দিন, সাবেক সহসাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বক্কর, নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইসরাফিল খসরু চৌধুরী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ফ্যামিলি কার্ড গ্রামীণ অর্থনীতিকে গতিশীল করছে: সংসদে তথ্য প্রতিমন্ত্রী

» স্বরাষ্ট্রমন্ত্রীকে ‘হাল জামানার মুফতি’ বললেন জামায়াতের এমপি শাহজাহান চৌধুরী

» ক্ষমতাসীন দল তাদের এজেন্ডা বাস্তবায়নের চোরাই পথ আবিষ্কার করেছে: মামুনুল হক

» গণভোটের রায় বিএনপি কেন মানছে না, জানালেন গোলাম পরওয়ার

» বিএনপি কখনোই কোনো দেশের দালালি করে না: রাশেদ খান

» পারিবারিক বিরোধের জেরে একজনকে পিটিয়ে হত্যা

» পাগলা মসজিদের দানবাক্সে মিলল রেকর্ড ১৫ কোটি ৯০ লাখ টাকা

» ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতোদিন?

» ঢাকা-কুয়ালালামপুর কৌশলগত অংশীদারিত্ব নতুন উচ্চতায়

» এইচএসসি পরীক্ষায় প্রতিটি কক্ষে সিকিউরিটি ক্যামেরা স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

নির্বাচন বিরোধীদের ৭ নভেম্বরের চেতনায় পরাজিত করতে হবে : আমীর খসরু

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী নির্বাচনের পথে বাধা সৃষ্টি ও বিলম্বের চেষ্টাকারী শক্তিদের ৭ নভেম্বরের চেতনায় ঐক্যবদ্ধ হয়ে পরাজিত করতে হবে।

শুক্রবার নগরের বিপ্লব উদ্যান-২ নং গেইট সংলগ্ন পরিবেশে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, আমার সামনে যারা আছেন, তারা গত ১৫ বছরে জ্বলে-পুড়ে খাঁটি সোনায় পরিণত হয়েছেন। বিএনপির নেতাকর্মীরা নানা বাধা ও দমন-পীড়নের মধ্যে দিয়ে আরও শক্ত ও পরিণত হয়েছেন। এই খাঁটি সোনার ওপর যেন কোনো দাগ না লাগে, কেউ যেন প্রশ্ন তুলতে না পারে- সেদিকে খেয়াল রাখতে হবে। মনে রাখতে হবে, এই ঐক্যবদ্ধ বিএনপিই শেখ হাসিনার পতন ঘটিয়েছে।

তিনি বলেন, নির্বাচন আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন শেষ হবে না। আগামী তিন, চার বা পাঁচ মাস- দেশে নিরপেক্ষ নির্বাচন না হওয়া পর্যন্ত, আগামী ফেব্রুয়ারি মাসে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকার না হওয়া পর্যন্ত বিএনপির আন্দোলন চলবে। গত ১৭ বছর যেমন ঐক্যবদ্ধ থেকে বিজয় ছিনিয়ে এনেছি, তেমনি ঐক্যবদ্ধ থেকে আগামী নির্বাচনেও বিজয় ছিনিয়ে আনতে হবে। বাংলাদেশের মানুষ তারেক রহমানকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। সুতরাং ঐক্যে ভাঙন ধরানোর সুযোগ নেই।

সভা পরিচালনা করেন চট্টগ্রাম মহানগর বিএনপির সদস্য সচিব নাজিমুর রহমান; যুগ্ম আহ্বায়ক আর ইউ চৌধুরী শাহিন ও ইয়াছিন চৌধুরী লিটন। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন, সহসাংগঠনিক সম্পাদক বেরিস্টার মীর হেলাল উদ্দিন, সাবেক সহসাংগঠনিক সম্পাদক আবুল হাশেম বক্কর, নির্বাহী কমিটির সদস্য শামসুল আলম ও আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইসরাফিল খসরু চৌধুরী।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com