ডিসেম্বরে দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করবেন : পিনাকী ভট্টাচার্য

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  অন্তর্বর্তী সরকারের সংবাদ সম্মেলনে জাতীয় নির্বাচনের দিনই গণভোটের নির্দেশনা আসতে পারে বলে জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। এ ছাড়া আগামী ডিসেম্বর মাসে দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করবেন বলে জানান তিনি।

আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান পিনাকী ভট্টাচার্য। ফেসবুক পোস্টে তিনি বলেন, আমি আগেই বলেছিলাম জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের সিদ্ধান্ত নিচ্ছে সরকার।

আজ প্রফেসর ইউনূসের সংবাদ সম্মেলনে এটির নির্দেশনা আসতে পারে। পিনাকী আরো বলেন, নির্বাচনের আগে ডিসেম্বর মাসে দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করবেন। অপরদিকে, জামায়াত গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ইস্যু মানবে না। শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে প্রফেসর ইউনূসের সরকার অটল থাকতে পারবে বলে আমি মনে করি না। সর্বশেষ তিনি বলেন, অনেক জটিলতা আছে এখনো, সেগুলো বিবেচনায় নিয়েই সবাই নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে যান। এবার খেলা হবে সমানে সমান।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ছাত্রদের প্রতিনিধি হিসেবে আছেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল এনসিপির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» আরাফাত রহমান কোকোর জন্মদিন আজ

» শিক্ষায় বাজেট শিক্ষাঙ্গন দখল করে চাঁদাবাজির বিস্তার করার জন্য: হামিদুর

» শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন ৫ দিনের রিমান্ডে

» ইরানের ভয়ে গোপনে বিমান পাল্টানোর কথা স্বীকার করলেন ট্রাম্প

» গাজীপুর, খুলনা ও কুষ্টিয়ায় নতুন পুলিশ সুপার

» বিশেষ অভিযানে মোট ৬৭ জন গ্রেফতার

» আগামী দুই বছরে ঢাকার চেহারা পরিবর্তন করা সম্ভব : প্রশাসক

» হামের টিকাদানে ডিএনসিসি সফল, আগামী সপ্তাহে কলেরা টিকা: প্রশাসক

» অপহৃত স্কুলছাত্রী উদ্ধার, মূল অভিযুক্ত গ্রেফতার

» ইয়াবাসহ দুইজন আটক

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ডিসেম্বরে দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করবেন : পিনাকী ভট্টাচার্য

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  অন্তর্বর্তী সরকারের সংবাদ সম্মেলনে জাতীয় নির্বাচনের দিনই গণভোটের নির্দেশনা আসতে পারে বলে জানিয়েছেন অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। এ ছাড়া আগামী ডিসেম্বর মাসে দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করবেন বলে জানান তিনি।

আজ সোমবার নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এসব তথ্য জানান পিনাকী ভট্টাচার্য। ফেসবুক পোস্টে তিনি বলেন, আমি আগেই বলেছিলাম জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের সিদ্ধান্ত নিচ্ছে সরকার।

আজ প্রফেসর ইউনূসের সংবাদ সম্মেলনে এটির নির্দেশনা আসতে পারে। পিনাকী আরো বলেন, নির্বাচনের আগে ডিসেম্বর মাসে দুই ছাত্র উপদেষ্টা পদত্যাগ করবেন। অপরদিকে, জামায়াত গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ইস্যু মানবে না। শেষ পর্যন্ত এই সিদ্ধান্তে প্রফেসর ইউনূসের সরকার অটল থাকতে পারবে বলে আমি মনে করি না। সর্বশেষ তিনি বলেন, অনেক জটিলতা আছে এখনো, সেগুলো বিবেচনায় নিয়েই সবাই নির্বাচনের জন্য প্রস্তুত হয়ে যান। এবার খেলা হবে সমানে সমান।

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদে ছাত্রদের প্রতিনিধি হিসেবে আছেন আসিফ মাহমুদ ও মাহফুজ আলম। নাহিদ ইসলাম উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দল এনসিপির আহ্বায়কের দায়িত্ব পালন করছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com