মনোনয়ন পেয়ে যে বার্তা দিলেন ইশরাক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ২০টি আসনের মধ্যে ১৩টিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি, যার মধ্যে ৭টিতে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে ৬টিতে একাদশ সংসদ নির্বাচনের প্রার্থীদের ওপরেই আস্থা রেখেছে দলটি। ঢাকা-৬ আসন থেকে বিএনপির হয়ে জাতীয় নির্বাচনে লড়বেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

দল থেকে মনোনয়ন পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফায়েড আইডি থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। স্ট্যাটাসে ইশরাক হোসেন লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকায় ঢাকা-৬ আসন (সূত্রাপুর-ওয়ারী-গেন্ডারিয়া-কোতোয়ালি আংশিক-বংশাল আংশিক) থেকে আমাকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য।’

তাকে মনোনীত করার জন্য বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, মহাসচিব, স্থায়ী কমিটি, এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি। ইশরাক লেখেন, ‘পুরান ঢাকায় ধানের শীষের জোয়ার সৃষ্টি করে এই আসনটি দলকে উপহার দেওয়া এবং যেখানে প্রয়োজন বিএনপির অন্যান্য প্রার্থীদের পক্ষে প্রচারণা চালিয়ে তাদের বিজয়ী করার লক্ষ্যে কাজ করে যাব ইনশাআল্লাহ। আমি রাজনৈতিকভাবে অত্যন্ত তৃপ্ত ও গর্বিত, কারণ দেশনায়ক তারেক রহমান আমাকে সরাসরি বিভিন্ন দায়িত্ব দিয়ে থাকেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তার হাতকে শক্তিশালী করতে পারলে বাংলাদেশ সুরক্ষিত থাকবে। তাই এই সুযোগকে কোনো পুরস্কার হিসেবে নয়, বরং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে গ্রহণ করছি।’

বিএনপির নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করে ইশরাক হোসেন লেখেন, ‘ইতিহাসের একটি বিশেষ মুহূর্তে এই দায়িত্ব বাংলাদেশের মাটি ও মানুষের ভাগ্য পরিবর্তনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। এই দায়িত্ব সফলভাবে পালনের জন্য নেতাকর্মী এবং জনগণের সহযোগিতা কামনা করছি।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» নরসিংদীতে মিল্কভিটা বিক্রয় কেন্দ্রের উদ্যোগে অসহায় ও দরিদ্রদের মাঝে তরল দুগ্ধ সামগ্রী বিতরণ

» সরকার খাল খননের মতো সব প্রতিশ্রুতি পূরণ করবে : হুইপ দুলু

» মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৩৯টি দেশে তেলের দাম বেড়েছে, কিন্তু বাংলাদেশে বাড়েনি- ইসলামপুরে খাল খনন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী

» ইসলামপুরে নির্মাণাধীন থানা ভবনের ছাদ ধ্বসে আহত ৭

» প্রাইম ব্যাংকের  এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর হলেন এম. নাজিম এ. চৌধুরী

» নগদ ইসলামিকের তিন ব্যবহারকারী জিতেছেন উমরাহ প্যাকেজ

» সহজ সাবস্ক্রিপশন ও সাশ্রয়ী মূল্যে চরকির ঈদ স্পেশাল কনটেন্ট আনলো রবি

» ১০০০ সুবিধাবঞ্চিত শিশু বেছে নিল নিজ পছন্দের ঈদ জামা

» ঈদে নির্বিঘ্ন সংযোগ নিশ্চিত করতে সারা দেশে নেটওয়ার্ক শক্তিশালী করেছে বাংলালিংক

» এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

মনোনয়ন পেয়ে যে বার্তা দিলেন ইশরাক

ফাইল ছবি

অনলাইন ডেস্ক :  আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকার ২০টি আসনের মধ্যে ১৩টিতে প্রার্থীর নাম ঘোষণা করেছে বিএনপি, যার মধ্যে ৭টিতে পরিবর্তন আনা হয়েছে। এর মধ্যে ৬টিতে একাদশ সংসদ নির্বাচনের প্রার্থীদের ওপরেই আস্থা রেখেছে দলটি। ঢাকা-৬ আসন থেকে বিএনপির হয়ে জাতীয় নির্বাচনে লড়বেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।

দল থেকে মনোনয়ন পাওয়ার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ভেরিফায়েড আইডি থেকে একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি। স্ট্যাটাসে ইশরাক হোসেন লেখেন, ‘আলহামদুলিল্লাহ। আসন্ন ২০২৬ সালের জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক ঘোষিত প্রাথমিক প্রার্থী তালিকায় ঢাকা-৬ আসন (সূত্রাপুর-ওয়ারী-গেন্ডারিয়া-কোতোয়ালি আংশিক-বংশাল আংশিক) থেকে আমাকে ধানের শীষ প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। সমস্ত প্রশংসা ও কৃতজ্ঞতা মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য।’

তাকে মনোনীত করার জন্য বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান, মহাসচিব, স্থায়ী কমিটি, এবং দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান তিনি। ইশরাক লেখেন, ‘পুরান ঢাকায় ধানের শীষের জোয়ার সৃষ্টি করে এই আসনটি দলকে উপহার দেওয়া এবং যেখানে প্রয়োজন বিএনপির অন্যান্য প্রার্থীদের পক্ষে প্রচারণা চালিয়ে তাদের বিজয়ী করার লক্ষ্যে কাজ করে যাব ইনশাআল্লাহ। আমি রাজনৈতিকভাবে অত্যন্ত তৃপ্ত ও গর্বিত, কারণ দেশনায়ক তারেক রহমান আমাকে সরাসরি বিভিন্ন দায়িত্ব দিয়ে থাকেন। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, তার হাতকে শক্তিশালী করতে পারলে বাংলাদেশ সুরক্ষিত থাকবে। তাই এই সুযোগকে কোনো পুরস্কার হিসেবে নয়, বরং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে গ্রহণ করছি।’

বিএনপির নেতাকর্মী ও সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করে ইশরাক হোসেন লেখেন, ‘ইতিহাসের একটি বিশেষ মুহূর্তে এই দায়িত্ব বাংলাদেশের মাটি ও মানুষের ভাগ্য পরিবর্তনের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত। এই দায়িত্ব সফলভাবে পালনের জন্য নেতাকর্মী এবং জনগণের সহযোগিতা কামনা করছি।’

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com