যারা গণভোট চায় না, তারা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসার স্বপ্ন দেখে : মাসুদ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, জাতীয় নির্বাচনের আগে জনগণের মতামত যাচাইয়ের জন্য গণভোট অত্যন্ত প্রয়োজন। যারা গণভোট চায় না, তারা সুষ্ঠু নির্বাচনও চায় না। তারা ষড়যন্ত্রের মাধ্যমে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) পটুয়াখালীর বাউফল পৌরশহরে দিনব্যাপী গণসংযোগ ও পথসভা চলাকালে তিনি এসব কথা বলেন।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। জনগণ এবার ভোট দেবে দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব ও মাদকের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে। জামায়াত বিজয়ী হলে একজন এমপি নয়, বরং বাউফলের সাড়ে চার লাখ মানুষ হবে সত্যিকারের প্রতিনিধি (এমপি)। আমরা জনগণের সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই।

তিনি বলেন, যারা আমাদের মা-বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে, তাদের জবাব এবার ব্যালটের মাধ্যমেই দেওয়া হবে। জামায়াত বিজয়ী হলে আমরা গড়ে তুলব চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আধুনিক, উন্নত বাউফল।

গণসংযোগে উপস্থিত ছিলেন- উপজেলা নায়েবে আমির মাওলানা মো. রফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি অধ্যাপক মো. খালিদুর রহমান, কেন্দ্রীয় নেতা আতিকুল ইসলাম নজরুল ও আরিফুর রহমান পলাশ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাস্টার মো. রেদওয়ান উল্লাহ, পৌর সেক্রেটারি মো. আব্দুল হান্নান প্রমুখ।

গণসংযোগ চলাকালে ড. মাসুদ বাউফল বাজার, ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজ, বাউফল সালেহিয়া ফাজিল মাদ্রাসা, বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও বাউফল আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» প্রশংসিত ‘ভ্যানিশিং ম্যান রিটার্নস’, পলাশের বিপরীতে নজর কাড়লেন জারবীনি

» আর্জেন্টিনা ছাড়া বিশ্বকাপে এক ম্যাচে ফ্রি কিক থেকে দুই গোল করেছে কারা

» করমুক্ত আয়সীমা ৬ লাখ টাকা করার প্রস্তাব নুরুল হক নুরের

» জুলাই আন্দোলনের মাস্টারমাইন্ড একক কেউ নন, ১৮ কোটি মানুষ: জামায়াত আমির

» সিডনিতে ভবের হাটের ১০ বছর পূর্তি উৎসব, তিন গুণিজনকে সম্মাননা

» চীনের সঙ্গে সমঝোতায় বাংলাদেশের নিউ মিডিয়ায় গুণগত পরিবর্তন আসবে : তথ্যমন্ত্রী

» স্কুলশিক্ষক বাবা হত্যার ঘটনায় ছেলে গ্রেপ্তার

» ৪০ লাখ টাকার জাল নোট উদ্ধারসহ চারজন গ্রেপ্তার

» মাইক্রোবাস-মোটরসাইকেলের সংঘর্ষ, নিহত ২

» ভাইভা পরীক্ষা দিতে এসে সাবেক ছাত্রলীগ নেতা গ্রেফতার

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

যারা গণভোট চায় না, তারা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসার স্বপ্ন দেখে : মাসুদ

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন, জাতীয় নির্বাচনের আগে জনগণের মতামত যাচাইয়ের জন্য গণভোট অত্যন্ত প্রয়োজন। যারা গণভোট চায় না, তারা সুষ্ঠু নির্বাচনও চায় না। তারা ষড়যন্ত্রের মাধ্যমে পেছনের দরজা দিয়ে ক্ষমতায় আসার স্বপ্ন দেখে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) পটুয়াখালীর বাউফল পৌরশহরে দিনব্যাপী গণসংযোগ ও পথসভা চলাকালে তিনি এসব কথা বলেন।

শফিকুল ইসলাম মাসুদ বলেন, জুলাই সনদকে আইনি ভিত্তি দিয়ে জাতীয় নির্বাচনের আয়োজন করতে হবে। জনগণ এবার ভোট দেবে দুর্নীতি, চাঁদাবাজি, দখলদারিত্ব ও মাদকের বিরুদ্ধে, ন্যায়ের পক্ষে। জামায়াত বিজয়ী হলে একজন এমপি নয়, বরং বাউফলের সাড়ে চার লাখ মানুষ হবে সত্যিকারের প্রতিনিধি (এমপি)। আমরা জনগণের সেবক হয়ে তাদের পাশে থাকতে চাই।

তিনি বলেন, যারা আমাদের মা-বোনদের ইজ্জত নিয়ে ছিনিমিনি খেলে, তাদের জবাব এবার ব্যালটের মাধ্যমেই দেওয়া হবে। জামায়াত বিজয়ী হলে আমরা গড়ে তুলব চাঁদাবাজ, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত আধুনিক, উন্নত বাউফল।

গণসংযোগে উপস্থিত ছিলেন- উপজেলা নায়েবে আমির মাওলানা মো. রফিকুল ইসলাম, উপজেলা সেক্রেটারি অধ্যাপক মো. খালিদুর রহমান, কেন্দ্রীয় নেতা আতিকুল ইসলাম নজরুল ও আরিফুর রহমান পলাশ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মাস্টার মো. রেদওয়ান উল্লাহ, পৌর সেক্রেটারি মো. আব্দুল হান্নান প্রমুখ।

গণসংযোগ চলাকালে ড. মাসুদ বাউফল বাজার, ইঞ্জিনিয়ার ফারুক তালুকদার মহিলা ডিগ্রি কলেজ, বাউফল সালেহিয়া ফাজিল মাদ্রাসা, বাউফল আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয় ও বাউফল আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com