৫৫ বছরেও জাতির শিক্ষাব্যবস্থা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি: মামুনুল হক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, ‘স্বাধীনতার ৫৫ বছরেও জাতির শিক্ষাব্যবস্থা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। ইসলাম সম্পর্কে প্রাথমিক বিদ্যালয়ে জ্ঞানের পরিমাণ শূন্য নয়, বরং মাইনাসের কোঠায়। এই শিক্ষায় শিক্ষিত প্রজন্মের ভেতরে দ্বীন, নবী ও কোরআন সম্পর্কে ভুল ধারণা তৈরি হচ্ছে— যা জাতির জন্য ভয়ংকর সংকেত।’

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরসেনসাস ইউনিয়নের বালার বাজারে অবস্থিত শরীয়াতুন হাবিব দারুল উলুম কওমী মাদ্রাসার একাডেমিক ভবন উদ্বোধন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান মেহমানের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘একটি আদর্শ জাতি গঠনের জন্য ইসলামী মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা জরুরি। দ্বীনি শিক্ষা ছাড়া প্রকৃত মানুষ তৈরি সম্ভব নয়।’

সখিপুর থানা যুবদলের সভাপতি মোস্তাক আহমেদ মাসুম বালার সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা শফিকুর রহমান কিরন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া মোহাম্মদীয়া আরাবিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ ফয়সাল, এবং জামিয়া আরাবিয়া মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা মুফতি জাকির উল্লাহ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়ন ও ইসলামি মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» চলতি অর্থবছরের ২৭ জুন পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ১৭.৩ শতাংশ

» অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি

» ফ্রান্সে স্কাইডাইভিংয়ের বিমান বিধ্বস্ত হয়ে ১১ জনের প্রাণহানি

» ‘আনসার-ভিডিপি দক্ষ খেলোয়াড় গড়ে তুলে দেশের জন্য গৌরব বয়ে আনছে’

» স্বাস্থ্যসেবায় শৃঙ্খলা ফেরাতে আদ্-দ্বীন হাসপাতালের লাইসেন্স স্থগিত: স্বাস্থ্যমন্ত্রী

» সিআইডি ও হাইওয়ে পুলিশ পেল নতুন প্রধান

» সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

» ব্র্যাকের উদ্যোগে হাতীবান্ধায় শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ 

» জামালপুরে পাওয়ার টিলার বিতরণ ও প্রশিক্ষণ কর্মশালা

» টানা তৃতীয়বারের মতো ‘গ্রেট প্লেস টু ওয়ার্ক’ স্বীকৃতি অর্জন করলো মেটলাইফ বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

৫৫ বছরেও জাতির শিক্ষাব্যবস্থা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি: মামুনুল হক

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক :  বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক বলেছেন, ‘স্বাধীনতার ৫৫ বছরেও জাতির শিক্ষাব্যবস্থা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারেনি। ইসলাম সম্পর্কে প্রাথমিক বিদ্যালয়ে জ্ঞানের পরিমাণ শূন্য নয়, বরং মাইনাসের কোঠায়। এই শিক্ষায় শিক্ষিত প্রজন্মের ভেতরে দ্বীন, নবী ও কোরআন সম্পর্কে ভুল ধারণা তৈরি হচ্ছে— যা জাতির জন্য ভয়ংকর সংকেত।’

সোমবার (২৭ অক্টোবর) দুপুরে শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার চরসেনসাস ইউনিয়নের বালার বাজারে অবস্থিত শরীয়াতুন হাবিব দারুল উলুম কওমী মাদ্রাসার একাডেমিক ভবন উদ্বোধন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান মেহমানের বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, ‘একটি আদর্শ জাতি গঠনের জন্য ইসলামী মূল্যবোধভিত্তিক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠা জরুরি। দ্বীনি শিক্ষা ছাড়া প্রকৃত মানুষ তৈরি সম্ভব নয়।’

সখিপুর থানা যুবদলের সভাপতি মোস্তাক আহমেদ মাসুম বালার সভাপতিত্ব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি, সাবেক সংসদ সদস্য ও মাদ্রাসার প্রতিষ্ঠাতা শফিকুর রহমান কিরন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামিয়া মোহাম্মদীয়া আরাবিয়া মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোহাম্মদ ফয়সাল, এবং জামিয়া আরাবিয়া মাদ্রাসার শাইখুল হাদিস মাওলানা মুফতি জাকির উল্লাহ।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষার মানোন্নয়ন ও ইসলামি মূল্যবোধভিত্তিক সমাজ গঠনের আহ্বান জানান। পরে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com