ভালো বেতন পেলে সাংবাদিকদের দালালি কমে যাবে: তথ্য উপদেষ্টা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :ভালো বেতন পেলে সাংবাদিকদের চাঁদাবাজি ও দালালি কমে যাবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

তিনি বলেছেন, বেতন না বাড়ালে সাংবাদিকরা বিপথগামী হবেন। ভালো বেতন পেলে সাংবাদিকদের চাঁদাবাজি ও দালালি কমে যাবে। বুধবার বিকালে তথ্য ভবনে ‘সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া এবং সংবাদপত্র ওয়েজবোর্ড গঠন বিষয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এ সময় মালিকপক্ষের অনিহা বা সদিচ্ছা না থাকায় নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সাংবাদিকেরা অনেকদিন ধরেই মজুরি বোর্ড চাচ্ছেন। এক্ষেত্রে মালিকপক্ষকে রাজি হতে হবে। তাদেরও কথা বলার জায়গা রয়েছে। এ সময় সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ নিয়ে পরিকল্পনা, প্রস্তাবনা ও পক্ষে-বিপক্ষে যুক্তি খন্ডনের জন্য ১০ দিনের সময় বেধে দেন তিনি।

সাংবাদিকদের বেতন-ভাতা নির্ধারণসহ ওয়েজ বোর্ডের বিষয়টি শ্রম মন্ত্রণালয়ের অধীনে নিষ্পত্তি হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

মাহফুজ আলম বলেন, সাংবাদিকরা শ্রম মন্ত্রণালয়ের অধীনে কাজ করলেও তাদের বেতন তথ্য মন্ত্রণালয় নির্ধারণ করছে। এটি ঠিক নয়। ওয়েজ বোর্ডের বিষয়টি আমরা শ্রম মন্ত্রণালয়ের অধীনে দিতে চাই।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» ইসলামী ব্যাংকের কারণেই আরেকটা ৫ আগস্ট ঘটে যেতে পারে : সেলিম উদ্দিন

» সোশ্যাল মিডিয়ায় ভাইরাল : সেই জরাজীর্ণ বাসের লাইসেন্স বাতিল

» কাদের গণি চৌধুরীর বড় ভাই আহমদ গণি চৌধুরী আর নেই

» চীনের এজেন্ট হয়ে আমেরিকায় ছদ্মনামে সাংবাদিকতা, অতঃপর…

» সিরাজগঞ্জ-ঢাকা মহাসড়কে প্রায় ৫ কিলোমিটার যানজট

» জেনে নিন ফ্রান্সের বিফ স্টু তৈরির সহজ রেসিপি

» ২৫ বছর পর আবার ফিরছে আমির খানের সেই সিনেমা

» এই গ্রামের পুরুষদের লক্ষ্যই পালোয়ান হওয়া

» রূপচর্চায় ভিটামিন ই ক্যাপসুল: কীভাবে ব্যবহার করবেন?

» কাঁটা ফেলে মাছ কাটার এই কৌশল অনেকেরই অজানা!

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ভালো বেতন পেলে সাংবাদিকদের দালালি কমে যাবে: তথ্য উপদেষ্টা

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :ভালো বেতন পেলে সাংবাদিকদের চাঁদাবাজি ও দালালি কমে যাবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

তিনি বলেছেন, বেতন না বাড়ালে সাংবাদিকরা বিপথগামী হবেন। ভালো বেতন পেলে সাংবাদিকদের চাঁদাবাজি ও দালালি কমে যাবে। বুধবার বিকালে তথ্য ভবনে ‘সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়া এবং সংবাদপত্র ওয়েজবোর্ড গঠন বিষয়ে এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

এ সময় মালিকপক্ষের অনিহা বা সদিচ্ছা না থাকায় নবম ওয়েজ বোর্ড বাস্তবায়ন হচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, সাংবাদিকেরা অনেকদিন ধরেই মজুরি বোর্ড চাচ্ছেন। এক্ষেত্রে মালিকপক্ষকে রাজি হতে হবে। তাদেরও কথা বলার জায়গা রয়েছে। এ সময় সাংবাদিকতার অধিকার সুরক্ষা অধ্যাদেশ নিয়ে পরিকল্পনা, প্রস্তাবনা ও পক্ষে-বিপক্ষে যুক্তি খন্ডনের জন্য ১০ দিনের সময় বেধে দেন তিনি।

সাংবাদিকদের বেতন-ভাতা নির্ধারণসহ ওয়েজ বোর্ডের বিষয়টি শ্রম মন্ত্রণালয়ের অধীনে নিষ্পত্তি হওয়া প্রয়োজন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. মাহফুজ আলম।

মাহফুজ আলম বলেন, সাংবাদিকরা শ্রম মন্ত্রণালয়ের অধীনে কাজ করলেও তাদের বেতন তথ্য মন্ত্রণালয় নির্ধারণ করছে। এটি ঠিক নয়। ওয়েজ বোর্ডের বিষয়টি আমরা শ্রম মন্ত্রণালয়ের অধীনে দিতে চাই।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com