আ.লীগের অংশগ্রহণে বাংলাদেশের আর কোনো নির্বাচন হবে না: সারজিস আলম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের অংশগ্রহণে বাংলাদেশের আর কোনো নির্বাচন হবে না। দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ হতে হবে। আজ দুপুরে সুনামগঞ্জে এনসিপির সমন্বয় সভায় শেষে সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘ভারতীয় আধিপত্যবাদের অধীনে বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না। সেই সঙ্গে আগামীর নতুন বাংলাদেশে আওয়ামী নির্বাচনেই অংশ নিতে পারবে না। এমনকি পৃথিবীর কোথাও বিপ্লবী ও পরাজিত ফ্যাসিস্ট একসঙ্গে রাজনীতি করতে পারে না; হয় বিপ্লবীরা থাকবে নয়তো ফ্যাসিস্ট। এক কথায় ৫ আগস্টেই বাংলাদেশর জনগণ আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড করে দিয়েছে।

এসময় তিনি আরও বলেন, ‘নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের নিরাপত্তা না দেয়াটা অন্তর্বর্তী সরকারেই দুর্বলতা যেই দুর্বলতার চিত্র সারাদেশেই দেখা যাচ্ছে।’

সারজিস আলম আরও বলেন, ‘অভ্যুত্থানে রাজপথে একসঙ্গে দাবি আদায়ের আন্দোলনের গণঅধিকার পরিষদ ও এনসিপি কাজ করেছে, মানুষ দুটি দলকে একসঙ্গে দেখতে চায়, তাই আলোচনা চলছে।’ নির্বাচন প্রশ্নে সারজিস আলম বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কোনো সমস্যা নেই। তবে তার আগে এই দৃশ্যমান বিচার ও জুলাই সনদের মাধ্যমে একটি গণপরিষদ নির্বাচন দিতে হবে।’

এসময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহবায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস, সুনামগঞ্জ জেলা এনসিপি প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজার প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» সুরঞ্জিত হত্যাচেষ্টা মামলা : আরিফ, গৌছ ও বাবর খালাস

» ট্রাকচালক হত্যা মামলায় হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন পেছাল

» সংসদে শফিকুল ইসলাম মাসুদের প্রশ্ন ৩০০ শিশু মৃত্যুতে মন্ত্রীর পদত্যাগ কই?

» শিক্ষার মান উন্নয়নে কাজ করছে সরকার: শিক্ষামন্ত্রী

» মোবাইলে দেখে দোয়া পড়া যাবে?

» ৪৩ বিসিএসের নন ক্যাডারের ফলাফল পুনরায় প্রকাশের নির্দেশ হাইকোর্টের

» চীনের সঙ্গে অর্থনৈতিক ও কৌশলগত সম্পর্ক আরও জোরদার হবে : রিজভী

» বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা : অর্থমন্ত্রী

» বিদেশি পিস্তলসহ ৩ কেজি বিস্ফোরক জব্দ

» তাইম হত্যা মামলায় তদন্ত কর্মকর্তার জেরা আজ

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

আ.লীগের অংশগ্রহণে বাংলাদেশের আর কোনো নির্বাচন হবে না: সারজিস আলম

ছবি সংগৃহীত

অনলাইন ডেস্ক :  জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের অংশগ্রহণে বাংলাদেশের আর কোনো নির্বাচন হবে না। দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ হতে হবে। আজ দুপুরে সুনামগঞ্জে এনসিপির সমন্বয় সভায় শেষে সাংবাদিকদের সঙ্গে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘ভারতীয় আধিপত্যবাদের অধীনে বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না। সেই সঙ্গে আগামীর নতুন বাংলাদেশে আওয়ামী নির্বাচনেই অংশ নিতে পারবে না। এমনকি পৃথিবীর কোথাও বিপ্লবী ও পরাজিত ফ্যাসিস্ট একসঙ্গে রাজনীতি করতে পারে না; হয় বিপ্লবীরা থাকবে নয়তো ফ্যাসিস্ট। এক কথায় ৫ আগস্টেই বাংলাদেশর জনগণ আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজড করে দিয়েছে।

এসময় তিনি আরও বলেন, ‘নিউ ইয়র্কে প্রধান উপদেষ্টার সফরসঙ্গী রাজনৈতিক নেতাদের নিরাপত্তা না দেয়াটা অন্তর্বর্তী সরকারেই দুর্বলতা যেই দুর্বলতার চিত্র সারাদেশেই দেখা যাচ্ছে।’

সারজিস আলম আরও বলেন, ‘অভ্যুত্থানে রাজপথে একসঙ্গে দাবি আদায়ের আন্দোলনের গণঅধিকার পরিষদ ও এনসিপি কাজ করেছে, মানুষ দুটি দলকে একসঙ্গে দেখতে চায়, তাই আলোচনা চলছে।’ নির্বাচন প্রশ্নে সারজিস আলম বলেন, ‘ফেব্রুয়ারিতে নির্বাচন হলে কোনো সমস্যা নেই। তবে তার আগে এই দৃশ্যমান বিচার ও জুলাই সনদের মাধ্যমে একটি গণপরিষদ নির্বাচন দিতে হবে।’

এসময় উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম আহবায়ক এহতেশাম হক, যুগ্ম সদস্য সচিব প্রীতম দাস, সুনামগঞ্জ জেলা এনসিপি প্রধান সমন্বয়ক দেওয়ান সাজাউর রাজার প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com