বিরোধ ও পূর্বশত্রুতার জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : চুয়াডাঙ্গার জীবননগরে পারিবারিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে আব্দুল খালেক (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে।

বুধবার রাত ১০টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিকেলে উপজেলার মিনাজপুর গ্রামের একটি মাঠে তাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

নিহত আব্দুল খালেক জীবননগর উপজেলার বাঁকা গ্রামের পূর্বপাড়ার মৃত আজীর বক্স মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩০ বছর আগে জীবননগর মিনাজপুর গ্রামের ইসু বক্সের মেয়ে পাপিয়া খাতুনের সঙ্গে আব্দুল খালেকের বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে চার বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে তারা আলাদাভাবে বসবাস করছিলেন। নানা বিষয় নিয়ে সাবেক শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে আব্দুল খালেকের বিরোধ চলছিল। বিভিন্ন সময় তাকে মামলা ও হামলার মুখে পড়তে
হয়েছে বলে অভিযোগ রয়েছে।

বুধবার বিকেলে মিনাজপুর গ্রামের ইলাপাড়ায় জমির বন্ধক বাবদ টাকা দিতে যান আব্দুল খালেক। সেখানে তার সাবেক স্ত্রী পাপিয়া খাতুন ও তার দুই ভাই ওসমান এবং ইসমাইল মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে জখম করে মাঠে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছায়। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। অভিযুক্তদের আটকে পুলিশ অভিযান
অব্যাহত রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» শীতে বাতের ব্যথায় করণীয়

» চুয়েটে আবারও ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

» সাবেক এমপি আনারের মেয়ে ডরিন গ্রেফতার

» পুলিশের অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেফতার ৪৯৯ ,মামলা ৫২টি

» শেখ হাসিনার সাবেক উপ-প্রেস সচিব শাখাওয়াত আটক

» বিরোধ ও পূর্বশত্রুতার জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

» টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

» বিএনপি নেতাকে কুপিয়ে জখম

» ছয় বছর পর একসঙ্গে ‘ফোর্স ৩’-এ জন-নোরা

» ফের বাড়লো স্বর্ণের দাম

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

বিরোধ ও পূর্বশত্রুতার জেরে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ

ফাইল ছবি

 

অনলাইন ডেস্ক : চুয়াডাঙ্গার জীবননগরে পারিবারিক বিরোধ ও পূর্বশত্রুতার জেরে আব্দুল খালেক (৫০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্ত্রী ও দুই শ্যালকের বিরুদ্ধে।

বুধবার রাত ১০টার দিকে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বিকেলে উপজেলার মিনাজপুর গ্রামের একটি মাঠে তাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে।

নিহত আব্দুল খালেক জীবননগর উপজেলার বাঁকা গ্রামের পূর্বপাড়ার মৃত আজীর বক্স মণ্ডলের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ৩০ বছর আগে জীবননগর মিনাজপুর গ্রামের ইসু বক্সের মেয়ে পাপিয়া খাতুনের সঙ্গে আব্দুল খালেকের বিয়ে হয়। পারিবারিক কলহের জেরে চার বছর আগে তাদের বিবাহ বিচ্ছেদ হয়। এরপর থেকে তারা আলাদাভাবে বসবাস করছিলেন। নানা বিষয় নিয়ে সাবেক শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে আব্দুল খালেকের বিরোধ চলছিল। বিভিন্ন সময় তাকে মামলা ও হামলার মুখে পড়তে
হয়েছে বলে অভিযোগ রয়েছে।

বুধবার বিকেলে মিনাজপুর গ্রামের ইলাপাড়ায় জমির বন্ধক বাবদ টাকা দিতে যান আব্দুল খালেক। সেখানে তার সাবেক স্ত্রী পাপিয়া খাতুন ও তার দুই ভাই ওসমান এবং ইসমাইল মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে জখম করে মাঠে ফেলে রেখে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। রাতে তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সোলায়মান শেখ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ হাসপাতালে পৌঁছায়। নিহতের মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। অভিযুক্তদের আটকে পুলিশ অভিযান
অব্যাহত রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com