ঢাকা ও চট্টগ্রামে ‘আদালত কার্যক্রম ও ব্যাংকিং আইন’ বিষয়ে ব্র্যাক ব্যাংকের কর্মশালা আয়োজন

ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬: মামলা পরিচালনায় দক্ষতা বৃদ্ধি এবং আইনি প্রক্রিয়ার কার্যকর প্রয়োগের মাধ্যমে খেলাপি ঋণ আদায় কার্যক্রমকে আরও গতিশীল করতে ‘প্র্যাকটিক্যাল কোর্ট প্রসিডিংস অ্যান্ড রিলেটেড ব্যাংকিং লজ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। ঢাকা ও চট্টগ্রামে এই কর্মশালাগুলোর আয়োজন করা হয়।

২১ নভেম্বর ২০২৬ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত কর্মশালাটির উদ্বোধন করেন ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান। ব্যাংকের লিগ্যাল অ্যান্ড রিকভারি ডিভিশনের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় প্রধান কার্যালয় ও বিভিন্ন আঞ্চলিক কার্যালয়ের ৫০ জনেরও বেশি কর্মকর্তা অংশগ্রহণ করেন।

বিষয়ভিত্তিক একজন বিশিষ্ট আইন বিশেষজ্ঞ রিসোর্স পারসন হিসেবে সেশনগুলো পরিচালনা করেন।

কর্মশালায় আদালতের বাস্তব কার্যক্রম, অর্থঋণ আদালত আইন, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, সংশ্লিষ্ট ব্যাংকিং আইন, লিটিগেশন ম্যানেজমেন্ট এবং খেলাপি ঋণ আদায়ে আইনি প্রতিকারের কৌশলগত প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এই আয়োজনে ব্র্যাক ব্যাংকের চিফ লিগ্যাল অফিসার ব্যারিস্টার রশীদ আহমেদ এবং হেড অব লিটিগেশন ম্যানেজমেন্ট মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও একই বিষয়ে অনুরূপ কর্মশালার আয়োজন করে ব্যাংকটি, যেখানে একজন অভিজ্ঞ আইন বিশেষজ্ঞ রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন।

ঋণ আদায় এবং মামলা ও বিচারিক কার্যক্রমের সাথে যুক্ত কর্মকর্তাদের আইনগত ও প্রক্রিয়াগত দক্ষতা আরও সুদৃঢ় করার লক্ষ্যেই ব্যাংকটি এই সক্ষমতা বৃদ্ধি কর্মশালার আয়োজন করে। এর মাধ্যমে ব্যাংকটির লিগ্যাল অ্যান্ড রিকভারি টিম সংশ্লিষ্ট আইন সম্পর্কে বিস্তর ও বাস্তবসম্মত ধারণা লাভ করেন, যা খেলাপি ঋণের মামলাগুলো আরও কার্যকরভাবে পরিচালনা এবং দ্রুত নিষ্পত্তিতে সহায়তা করে।

এই উদ্যোগটি সম্পদের গুণগত মানোন্নয়ন, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ এবং ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, সঠিক আইনি চর্চা ও ঋণ আদায় প্রক্রিয়া জোরদার করার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের ব্যক্ত করা প্রতিশ্রুতির প্রতিফলন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



» আওয়ামী লীগকে চিরতরে ধ্বংস করে দেওয়ার মাধ্যমেই বাংলাদেশ মুক্তি পাবে: ইশরাক

» রাজনৈতিক কারণে ঢাকাকে দুই ভাগ করা হয়: আব্দুস সালাম

» নগদ-ডিআরইউ বেস্ট রিপোর্টিং অ্যাওয়ার্ড ২০২৬ সেরাদের সেরা স্বীকৃতি পেলেন ২২ সাংবাদিক

» সিইও-ম্যানেজিং ডিরেক্টর অব দ্য ইয়ার ২০২৬’ সম্মাননা পেলেন স্বপ্ন-এর ব্যবস্থাপনা পরিচালক সাব্বির হাসান নাসির

» গোলটেবিলে বক্তারা ডিজিটাল পেমেন্টের প্রসারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে টিকিটিং

» ঢাকা ও চট্টগ্রামে ‘আদালত কার্যক্রম ও ব্যাংকিং আইন’ বিষয়ে ব্র্যাক ব্যাংকের কর্মশালা আয়োজন

» টানা দ্বিতীয়বার ‘সিইও অব দ্য ইয়ার’ পুরস্কার পেলেন বাংলালিংকের ইওহান বুসে,

» তরুণদের মাঠমুখী করতে ৪ ডিসেম্বর ‘বসুন্ধরা হাউজিং প্রেজেন্টস ডিএনসিসি কাপ’

» শেখ হাসিনার এয়ারক্রাফট চাওয়া উন্মাদনা ছাড়া আর কিছুই নয় : চিফ প্রসিকিউটর

» হত্যা মামলায় সাঈদ খোকন এবার ৫ দিনের রিমান্ডে

 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

ঢাকা ও চট্টগ্রামে ‘আদালত কার্যক্রম ও ব্যাংকিং আইন’ বিষয়ে ব্র্যাক ব্যাংকের কর্মশালা আয়োজন

ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬: মামলা পরিচালনায় দক্ষতা বৃদ্ধি এবং আইনি প্রক্রিয়ার কার্যকর প্রয়োগের মাধ্যমে খেলাপি ঋণ আদায় কার্যক্রমকে আরও গতিশীল করতে ‘প্র্যাকটিক্যাল কোর্ট প্রসিডিংস অ্যান্ড রিলেটেড ব্যাংকিং লজ’ শীর্ষক দিনব্যাপী কর্মশালার আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। ঢাকা ও চট্টগ্রামে এই কর্মশালাগুলোর আয়োজন করা হয়।

২১ নভেম্বর ২০২৬ ঢাকায় ব্র্যাক ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত কর্মশালাটির উদ্বোধন করেন ব্যাংকটির ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও তারেক রেফাত উল্লাহ খান। ব্যাংকের লিগ্যাল অ্যান্ড রিকভারি ডিভিশনের উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় প্রধান কার্যালয় ও বিভিন্ন আঞ্চলিক কার্যালয়ের ৫০ জনেরও বেশি কর্মকর্তা অংশগ্রহণ করেন।

বিষয়ভিত্তিক একজন বিশিষ্ট আইন বিশেষজ্ঞ রিসোর্স পারসন হিসেবে সেশনগুলো পরিচালনা করেন।

কর্মশালায় আদালতের বাস্তব কার্যক্রম, অর্থঋণ আদালত আইন, নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্ট, সংশ্লিষ্ট ব্যাংকিং আইন, লিটিগেশন ম্যানেজমেন্ট এবং খেলাপি ঋণ আদায়ে আইনি প্রতিকারের কৌশলগত প্রয়োগ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এই আয়োজনে ব্র্যাক ব্যাংকের চিফ লিগ্যাল অফিসার ব্যারিস্টার রশীদ আহমেদ এবং হেড অব লিটিগেশন ম্যানেজমেন্ট মুস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। ঢাকার পাশাপাশি চট্টগ্রামেও একই বিষয়ে অনুরূপ কর্মশালার আয়োজন করে ব্যাংকটি, যেখানে একজন অভিজ্ঞ আইন বিশেষজ্ঞ রিসোর্স পারসন হিসেবে প্রশিক্ষণ প্রদান করেন।

ঋণ আদায় এবং মামলা ও বিচারিক কার্যক্রমের সাথে যুক্ত কর্মকর্তাদের আইনগত ও প্রক্রিয়াগত দক্ষতা আরও সুদৃঢ় করার লক্ষ্যেই ব্যাংকটি এই সক্ষমতা বৃদ্ধি কর্মশালার আয়োজন করে। এর মাধ্যমে ব্যাংকটির লিগ্যাল অ্যান্ড রিকভারি টিম সংশ্লিষ্ট আইন সম্পর্কে বিস্তর ও বাস্তবসম্মত ধারণা লাভ করেন, যা খেলাপি ঋণের মামলাগুলো আরও কার্যকরভাবে পরিচালনা এবং দ্রুত নিষ্পত্তিতে সহায়তা করে।

এই উদ্যোগটি সম্পদের গুণগত মানোন্নয়ন, খেলাপি ঋণ নিয়ন্ত্রণ এবং ব্যাংকিং খাতে সুশাসন প্রতিষ্ঠার বৃহত্তর প্রচেষ্টার অংশ হিসেবে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি, সঠিক আইনি চর্চা ও ঋণ আদায় প্রক্রিয়া জোরদার করার ব্যাপারে ব্র্যাক ব্যাংকের ব্যক্ত করা প্রতিশ্রুতির প্রতিফলন।

এ বিভাগের অন্যান্য সংবাদ



সর্বশেষ আপডেট



সর্বাধিক পঠিত



 

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

 

ইমেল: dhakacrimenewsbd@gmail.com

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com