কিছু দল নির্বাচন পেছানোর অপচেষ্টা করছে: মির্জা ফখরুল

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : কিছু রাজনৈতিক দল নির্বাচন পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনীতি ও অর্থনীতি, শিক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজাতে নির্বাচন দরকার।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কাকরাইলের ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে ‘মহাকালের মহানায়ক শহীদ জিয়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন ফখরুল।

দেশের ভালোর জন্য দ্রুত নির্বাচন দরকার মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচন যেন পিছিয়ে যায় তার অপচেষ্টা করছে কিছু রাজনৈতিক দল। দেশের ভালোর জন্য অতিদ্রুত নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার দরকার।

মির্জা ফখরুল বলেন, ‘ফ্যাসিস্টের পাল্লায় দেশে এখন আর অর্থনীতি বলতে কিছু নেই। দেশের অর্থনীতি, শিক্ষাসহ সবকিছুর ভবিষ্যৎ নির্ভর করবে নির্বাচিত সরকারের ওপর।

যারা বিএনপিকে ভিলেন বানানোর চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, অনেকে বলছে বিএনপি সংস্কার চায় না, তারা মিথ্যা প্রচার করছে। দেশের যা কিছু ভালো তা বিএনপি ও জিয়াউর রহমানের হাত ধরে হয়েছে।

জিয়াউর রহমানকে নিয়ে স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, ‘রাজনৈতিক শত্রুদের সঙ্গে নিয়ে নেলসন ম্যান্ডেলার মতো বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

» একযোগে ২৯ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

» মিছিল-মিটিং, আনন্দ-ফূর্তির মাধ্যমে জাতি গড়ে উঠতে পারে না: শিবির সভাপতি

» নাহিদ ইসলাম কোনো ব্যক্তি নন, একটি ইতিহাস: ড. ইউনূস

» দেশের পরিবর্তনের সম্ভাবনাকে গলা টিপে হত্যা করেছেন ইউনূস : রাশেদ খান

» জামায়াত নিষিদ্ধ হলে শূন্যস্থান পূরণ করবে কে? প্রশ্ন আজহারের

» হাসিনাকে দেশে এনে ফাঁসিতে ঝোলানো হবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

» চলতি অর্থবছরের ২৭ জুন পর্যন্ত রেমিট্যান্স বেড়েছে ১৭.৩ শতাংশ

» অক্টোবরে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের লক্ষ্যে প্রস্তুতি চলছে : ইসি

» ফ্রান্সে স্কাইডাইভিংয়ের বিমান বিধ্বস্ত হয়ে ১১ জনের প্রাণহানি

» ‘আনসার-ভিডিপি দক্ষ খেলোয়াড় গড়ে তুলে দেশের জন্য গৌরব বয়ে আনছে’

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Desing & Developed BY PopularITLtd.Com
পরীক্ষামূলক প্রচার...

কিছু দল নির্বাচন পেছানোর অপচেষ্টা করছে: মির্জা ফখরুল

সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : কিছু রাজনৈতিক দল নির্বাচন পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, রাজনীতি ও অর্থনীতি, শিক্ষা ব্যবস্থাকে নতুন করে সাজাতে নির্বাচন দরকার।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কাকরাইলের ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউট মিলনায়তনে ‘মহাকালের মহানায়ক শহীদ জিয়া’ গ্রন্থের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এসব কথা বলেন ফখরুল।

দেশের ভালোর জন্য দ্রুত নির্বাচন দরকার মন্তব্য করে বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচন যেন পিছিয়ে যায় তার অপচেষ্টা করছে কিছু রাজনৈতিক দল। দেশের ভালোর জন্য অতিদ্রুত নির্বাচনের মাধ্যমে একটি রাজনৈতিক সরকার দরকার।

মির্জা ফখরুল বলেন, ‘ফ্যাসিস্টের পাল্লায় দেশে এখন আর অর্থনীতি বলতে কিছু নেই। দেশের অর্থনীতি, শিক্ষাসহ সবকিছুর ভবিষ্যৎ নির্ভর করবে নির্বাচিত সরকারের ওপর।

যারা বিএনপিকে ভিলেন বানানোর চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব বলেন, অনেকে বলছে বিএনপি সংস্কার চায় না, তারা মিথ্যা প্রচার করছে। দেশের যা কিছু ভালো তা বিএনপি ও জিয়াউর রহমানের হাত ধরে হয়েছে।

জিয়াউর রহমানকে নিয়ে স্মৃতিচারণ করে মির্জা ফখরুল বলেন, ‘রাজনৈতিক শত্রুদের সঙ্গে নিয়ে নেলসন ম্যান্ডেলার মতো বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তন করেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান।

এ বিভাগের অন্যান্য সংবাদ

সর্বশেষ আপডেট

সর্বাধিক পঠিত

সম্পাদক ও প্রকাশক :মো সেলিম আহম্মেদ,

ভারপ্রাপ্ত,সম্পাদক : মোঃ আতাহার হোসেন সুজন,

নির্বাহী সম্পাদকঃ আনিসুল হক বাবু

ইমেল: [email protected]

ফোন নাম্বার : ০১৫৩৫১৩০৩৫০,

Design & Developed BY ThemesBazar.Com